ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সচিবালয়ের পাশে গভীর রাতে দুটি ককটেল বিস্ফোরণ


সচিবালয়ের পাশে গভীর রাতে দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর শাহবাগ থানার সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে দুর্বৃত্তদের দ্বারা।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের সময় এই বিস্ফোরণটি ঘটে।

রাত পৌনে ৩টায় শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে

তিনি জানান, রাত ১টা ৩৭ মিনিটের সময় প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপনীয় তথ্য বিক্রয় চক্রের সদস্য রবিউল ইসলাম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ এম


গোপনীয় তথ্য বিক্রয় চক্রের সদস্য রবিউল ইসলাম গ্রেপ্তার

অবৈধভাবে সিডিআর (কল ডিটেইলস রেকর্ড) সহ নাগরিকদের বিভিন্ন গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য অর্থের বিনিময়ে বিক্রয় চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রবিউল ইসলাম (২৬) বলে জানা গেছে।

এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সূত্র আরও জানায়, রবিউল ইসলাম এবং তার সহযোগীরা দীর্ঘ সময় ধরে জনসাধারণের সিডিআরসহ বিভিন্ন গোপনীয় ও স্পর্শকাতর তথ্য অবৈধভাবে সংগ্রহ করে আসছিল। পরে তারা এসব তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যাপের মাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রি করত।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য উদ্‌ঘাটনের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবির পরীক্ষায় অসদুপায়: ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ এম


রাবির পরীক্ষায় অসদুপায়: ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ১২ শিক্ষার্থীর ছাত্রত্ব এক ও দুই শিক্ষাবর্ষের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি ১৩ জনকে দুই বিষয়ে এবং ৩৪ জনকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম-২। তিনি উল্লেখ করেন, পরীক্ষায় অসদুপায়ের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশের পর ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত গ্রহণ করেছে সিন্ডিকেট।

সিদ্ধান্ত অনুযায়ী, এক শিক্ষার্থীর ছাত্রত্ব দুই শিক্ষাবর্ষ (চার সেমিস্টার) এবং ১১ শিক্ষার্থীর এক শিক্ষাবর্ষ (দুই সেমিস্টার) স্থগিত করা হয়েছে। এছাড়া ১৩ জনকে দুই বিষয়ে এবং ৩৪ জনকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, শিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটি কাজ করছে। বিভিন্ন বিভাগ থেকে পরীক্ষায় অসদুপায়ের অভিযোগ আসলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি জানান, প্রশাসনের অবস্থান স্পষ্ট—অসদুপায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স।

উপাচার্য শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারী শিক্ষার্থীর সংখ্যা খুবই নগণ্য। তবে কোনো শিক্ষার্থীরই এ ধরনের অসৎ উপায় অবলম্বনের চিন্তা করা উচিত নয়। নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। পরীক্ষার শৃঙ্খলা নিশ্চিত করতে বিভাগগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অসদুপায়ে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় র‍্যাগিংয়ের দায়ে ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%