ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তা চায় রুপনগর থানা পুলিশ


অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তা চায় রুপনগর থানা পুলিশ

রাজধানীর রুপনগর থানা এলাকার সড়ক দুর্ঘটনায় নিহত একজন অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এই মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। রুপনগর থানা পুলিশ উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সকলের সহযোগিতা কামনা করছে।

সূত্র জানায়, গত মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ১১ : ০৫ থেকে ১১ : ৪০ ঘটিকার মধ্যবর্তী সময়ে ঢাকা বোট ক্লাবের কাছে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় একজন অজ্ঞাতনামা গাড়ির ড্রাইভার ও হেলপার বেপরোয়া গতিতে অজ্ঞাতনামা ওই ব্যক্তির ওপর দিয়ে গাড়ি চালিয়ে তাকে চাপা দেয়। এই দুর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। পরবর্তী সময়ে, ২৪ জুন রাত ১২:১৫ ঘটিকার দিকে, ঘটনার স্থান থেকে পুরুষের কাটাছেঁড়া ও ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়।

আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৬৬২ জন

এ ঘটনায় ডিএমপির রুপনগর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে, যার নম্বর-১৪, তারিখ ২৪ জুন ২০২৬।

ছবিতে দেখা মৃত ব্যক্তির মুখাবয়ব দেখে কেউ শনাক্ত করতে পারলে, রুপনগর থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪১২৪১), তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ রুবেল সরকার (০১৭৫১-৩৭৭০৪৫) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১২৩৪) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই বুমে ১৯ গুণ মুনাফা স্যামসাংয়ের, তবু শেয়ারদর নিম্নমুখী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


এআই বুমে ১৯ গুণ মুনাফা স্যামসাংয়ের, তবু শেয়ারদর নিম্নমুখী

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিলে-জুনে) তাদের পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ গুণ বাড়়েছে। তবে শক্তিশালী আর্থিক ফলাফল প্রকাশের পরও কোম্পানির শেয়ারদর বড় ধরনের পতনের সম্মুখীন হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা বাড়ানোর কারণে মেমোরি চিপের দাম বৃদ্ধি পেয়েছে, যা স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

স্যামসাংয়ের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৮৯ দশমিক ৪ ট্রিলিয়ন উন (প্রায় ৫৮ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার), যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ লাখ ১৯ হাজার ৬৭৭ কোটি টাকা। এক বছর আগে একই সময়ে এই মুনাফা ছিল ৪ দশমিক ৭ ট্রিলিয়ন উন (প্রায় ৩.৪ বিলিয়ন মার্কিন ডলার), যা বাংলাদেশি টাকায় ৩৮ হাজার ২৮৬ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা।

একই সময়ে কোম্পানির রাজস্ব প্রায় ১২৯ শতাংশ বেড়ে ১৭১ ট্রিলিয়ন উনে পৌঁছাতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই ফলাফল বাজার বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

কিন্তু এত ভালো ফল উদ্ধৃত করার পরও মঙ্গলবার স্যামসাংয়ের শেয়ারদর একপর্যায়ে ১০ শতাংশের বেশি কমে যায় এবং লেনদেনের শেষে প্রায় ৬ দশমিক ৯ শতাংশ কমে বন্ধ হয়। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্সের শেয়ারও ৬ শতাংশ কমেছে।

বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে ভবিষ্যতে এআই ডেটা সেন্টারে বিনিয়োগের গতি কমে গেলে মেমোরি চিপের চাহিদাও হ্রাস পেতে পারে। বিশেষ করে মেটা, মাইক্রোসফট, অ্যামাজন এবং অ্যালফাবেট (গুগলের মূল প্রতিষ্ঠান)-এর মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো যদি এআই অবকাঠামোতে ব্যয় কমায়, তাহলে চিপ নির্মাতাদের ওপর এর প্রভাব পড়তে পারে।

এদিকে স্যামসাং জানিয়েছে, মে মাসে করা বেতন চুক্তি অনুযায়ী সেমিকন্ডাক্টর বিভাগের কর্মীদের জন্য বড় অঙ্কের বোনাসের অর্থও সংরক্ষণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ব্যয় না থাকলে কোম্পানিটির পরিচালন মুনাফা ১০০ ট্রিলিয়ন উন ছাড়িয়ে যেতে পারত।

উল্লেখ্য, স্যামসাং আগামী ৩০ জুলাই দ্বিতীয় প্রান্তিকের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। সেখানে বিভিন্ন ব্যবসা বিভাগের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

রাজধানী ঢাকা শহরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে, ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৩১ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৫ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২০ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩২ জন, উত্তরা বিভাগ ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জনকে গ্রেফতার করা হয়।

এসময়, তাদের হেফাজত হতে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা এবং জানালায় ব্যবহার্য অ্যালুমিনিয়াম ফ্রেমের পুরোনো টুকরা ১৫টি, ১টি চাকু, ১টি এন্টিকাটার, ৫টি মোবাইল, ১টি মোটর সাইকেল এবং নগদ ৮৩৫০ টাকার মতো উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ এই গ্রেফতারকৃতদের আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার ইউনিয়ন নিয়ে নাসিকের সীমানা সম্প্রসারণের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


চার ইউনিয়ন নিয়ে নাসিকের সীমানা সম্প্রসারণের পরিকল্পনা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই পরিকল্পনার অধীনে সদর উপজেলার কুতুবপুর, ফতুল্লা, কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নের নির্ধারিত কয়েকটি এলাকা সিটি কর্পোরেশনের আওতায় আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

এ সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মতামত এবং আপত্তি আহ্বান করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ জুলাই) জেলার প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা রায়হান কবির স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে কথা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩-এর ধারা ৫ অনুসারে সীমানা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে, প্রস্তাবিত এলাকার বাসিন্দাদের কাছ থেকে আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে পরামর্শ ও আপত্তি জানাতে বলা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, কুতুবপুর ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ এলাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা এবং ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সস্তাপুর ও আশপাশের এলাকা, ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ইসদাইর, চাঁদমারী ও সংলগ্ন এলাকা নাসিকের আওতায় আনার প্রস্তাব রয়েছে।

এ ছাড়াও, কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এলাকাও সিটি কর্পোরেশনের সীমানায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক রায়হান কবির জানিয়েছেন, প্রস্তাবিত সীমানা সম্প্রসারণ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের যদি কোনো পরামর্শ বা আপত্তি থাকে, তাহলে তা আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময় শেষে প্রাপ্ত আপত্তিগুলোর বিষয়ে একটি শুনানি অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে ৩ দিনব্যাপী ফল মেলা উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


রাজবাড়ীতে ৩ দিনব্যাপী ফল মেলা উদ্বোধন
 
“করবো মোড়া ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” এ প্রতিপাদ্যকে বুকে ধারণ করে রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। পরে ফল মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব প্রমূখ। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়।
উদ্বোধন শেষে মেলায় স্থানপ্রাপ্ত স্টোল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় ৮টি স্টলে আম, কাঁঠাল, কলা, ডুমুর, ছবেদা, কামরাঙ্গা সহ দেশীয় প্রায় ৩০ প্রজাতির বেশি ফল সহ ফলের উৎপাদন প্রযুক্তি এবং সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের বিষয়ে প্রদর্শন করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার জনি খান বলেন, মেলায় দেশীয় প্রায় ৩০ প্রজাতির বেশি ফল সহ ফলের উৎপাদন প্রযুক্তি এবং সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের বিষয়ে প্রদর্শন করা হয়েছে। এরমাধ্যমে বেকার তরুনরা উপকৃত হবে।  
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%