০৭:১৫ পি.এম
শিবগঞ্জ উপজেলায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার হাসানপুর লক্ষ্মীপুর পাঁকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি তার বক্তব্যে বলেন, নদী ভাঙনরোধে সরকারের পরিকল্পনা রয়েছে। পদ্মা নদীর জন্য স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করেছে। তিনি জানান, এসব প্রকল্প বাস্তবায়ন হলে নদী ভাঙন কমানোর পাশাপাশি বসতবাড়ি ও কৃষিজমি রক্ষা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। সংশ্লিষ্টরা জানান, সরকারি এ সহায়তা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক খাদ্য সংকট মোকাবিলায় সহায়ক হবে।
আরও পড়ুন: বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন