ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মাদকমুক্ত শান্তির নীড় হবে: আমান


তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মাদকমুক্ত শান্তির নীড় হবে: আমান

১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান সোমাবার দুপুরে কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ হবে মাদকমুক্ত ও শান্তিময় এক আবাসস্থল। বিএনপির মূলনীতিই হলো, তারা যে প্রতিশ্রুতি দেয়, তা মাঠপর্যায়ে বাস্তবায়ন করে।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

আজ সোমাবার দুপুরে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকে মাদকমুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আপনাদের এলাকায় যাতে কেউ মাদকে আসক্ত না হয়, কোনো ব্যক্তি মাদক সেবন বা বিক্রি না করে সেদিকে কড়া নজর রাখতে হবে।

মাদকের সাথে জড়িতদের চিহ্নিত করে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, ঢাকা-২ নির্বাচনী এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ কিংবা ভূমি দখলকারীর অস্তিত্ব থাকবে না। ঢাকা-২ আসনসহ পুরো বাংলাদেশকে একটি 'শান্তির নীড়'-এ পরিণত করাই সরকারের লক্ষ্য।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম

আমান উল্লাহ আমান উল্লেখ করেন, বিএনপি মূলত জনগণের সরকার, জনসেবা ও জনগণের পাশে থাকার সরকার।

যেকোনো উস্কানির মুখেও ধৈর্য ধারণ করে দেশের উন্নয়ন, স্বনির্ভরতা ও শান্তি নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীনভিউ সোস্যাল ডেভেলপমেন্টের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় নেতাকর্মীরা। পরে প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষরোপন করেন অতিথিগণ।

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও ই-সেবা কার্যক্রম চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


নেত্রকোণায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও ই-সেবা কার্যক্রম চালু

পৌর নাগরিকদের সেবাসমূহ অধিকতর সহজ করা এবং নাগরিকদের ভোগান্তি নিরসনের লক্ষ্যে নেত্রকোণা পৌরসভায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও আধুনিক প্রযুক্তিনির্ভর ‘ই-পৌরসভা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নেত্রকোণা পৌর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবামূলক কার্যক্রম উদ্বোধন করেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

প্রধান অতিথি বলেন, ম্যানুয়াল বা কাগুজে প্রক্রিয়ার ওপর নির্ভরতা কমিয়ে পৌর সেবাকে নাগরিকদের হাতের মুঠোয় পৌঁছে দিতে ডিজিটাল কার্যক্রমের বিকল্প নেই। ওয়ান স্টপ সার্ভিস ও ই-সেবার মাধ্যমে পৌরসভার সকল শাখার কার্যক্রম এক প্ল্যাটফর্মে আসবে এবং তদারকি ব্যবস্থা সহজ হবে।

এই সময় তিনি শহরের ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতা কার্যক্রমসহ নাগরিক সেবাকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখতে পেয়ে নেত্রকোণাকে একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন চালু হওয়া ই-পৌরসভা প্ল্যাটফর্মের আওতায় পৌরবাসী অনলাইনে পৌরকর নির্ধারণ ও স্বয়ংক্রিয় নোটিশ প্রদান, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌরকর আদায়, বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন, নাগরিক সনদ ও প্রত্যয়নপত্র গ্রহণ এবং পানির বিলিং সংক্রান্ত পাঁচটি মূল প্রযুক্তিভিত্তিক সেবা পাবেন।

এছাড়া ‘ই-নথি’ ব্যবহারের মাধ্যমে কর্তৃপক্ষ কার্যালয়ের বাইরে অবস্থানকালেও প্রয়োজনীয় সনদে ডিজিটাল স্বাক্ষর প্রদান করতে পারবেন। ফলে নাগরিকরা মোবাইল অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো স্থান থেকে সেবা গ্রহণ ও ফি পরিশোধের সুযোগ পাবেন, যা প্রশাসনিক স্বচ্ছতার পাশাপাশি পৌরসভার রাজস্ব বৃদ্ধি করে প্রতিষ্ঠানটিকে স্বনির্ভর করতে ভূমিকা রাখবে।

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড.নুরুজ্জামান নুরু, পৌর প্রশাসক মুনমুন জাহান লিজা, পৌর সচিব নুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবীর এবং জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পৌরসভা প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমেরও সূচনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফল বিপর্যয়: শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফল বিপর্যয়: শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মাদ্রাসাগুলোতে আশানুরূপ ফলাফল না হওয়া নিয়ে এবং পাঁচটি মাদ্রাসার কোনো শিক্ষার্থী পাস না করার কারণ অনুসন্ধানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সভা অনুষ্ঠিত হয় সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে। সভাটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বিভিন্ন মাদ্রাসার সুপার ও অধ্যক্ষ যেমন মো. আব্দুল্লাহ মাহমুদ, মাওলানা আব্দুর রহীম, মাওলানা মো. রুহুল আমীন, মাওলানা মোফাজ্জেল হোসেন, মাওলানা নুরজামান, মাওলানা মোশারেফ হোসেন এবং সাংবাদিক শঙ্কর জিৎ সমদ্দারসহ অনেকে।

সভায় বক্তারা মাদ্রাসাগুলোর ফল বিপর্যয়ের বিভিন্ন কারণ তুলে ধরেন। এর মধ্যে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অনুপস্থিতি, পড়াশোনার পরিবর্তে মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি, সহপাঠীদের সঙ্গে অপ্রয়োজনীয় আড্ডা, অভিভাবকদের পর্যাপ্ত তদারকির অভাব এবং প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের দায়িত্ব পালনে আন্তরিকতার ঘাটতি উল্লেখ করা হয়।

বক্তারা মনে করেন, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকদের নিয়মিত ও আন্তরিকভাবে পাঠদান করতে হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। একই সঙ্গে অভিভাবকদেরও উচিত সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ মাধ্যমে মাদ্রাসাগুলোতে নকলমুক্ত ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, এসব সমস্যা দূর করে শিক্ষার পরিবেশ উন্নত করার পরও যদি কোনো প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ না হয়, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে প্রতিষ্ঠানের এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

সভায় ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার সুপার ও অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


ময়মনসিংহে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

 জেলার ত্রিশাল উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটে, নাম মাশরাফি (৫) ও ফারহান (৩)।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে ত্রিশাল উপজেলার ৬ নং ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামে।

মৃত শিশু মো. মাশরাফি বাসিন্দা মো. আশরাফুল ইসলামের ছেলে এবং অন্যদিকে শিশু ফারহান একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দুটি শিশু মাশরাফি ও ফারহান বাড়ির পাশের এলাকায় খেলছিল। একসময়ে তারা শরীর কাদামাখা হয়ে পাশের পুকুরে নেমে পড়ে। পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখোঁজি শুরু করে। একপর্যায়ে তারা এক শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখতে পায়।

স্থানীয়রা এরপর পুকুরে নেমে খোঁজার মাধ্যমে অপর শিশুকে উদ্ধার করে।

এই ঘটনায় দুজন শিশুকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহম্মেদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিয়েছেন আ.লীগ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিয়েছেন আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে, সাড়ে ১১ ঘণ্টার জন্য বাবার জানাজায় অংশ নিয়েছেন হাতকড়া পরা অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. শাহাদাৎ নবী খোকা।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে জানাজা শেষে, কড়া নিরাপত্তার মধ্যে, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. শাহাদাৎ নবী খোকাকে আবারও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

এর আগে ভোর ৪টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে প্যারোলে মুক্তি দেয়া হয় তাকে। এরপর বাদ জোহর, উপজেলার চন্দনাইশ পৌরসভা ৪নং ওয়ার্ড মধ্যম হারলা নাজির আলী কেরানীবাড়ি জামে মসজিদের ঈদগাহ মাঠ প্রাঙ্গণে, তার বাবা নুর নবী সওদাগরের জানাজায় অংশ নেন তিনি।

মো. শাহাদাৎ নবী খোকা যিনি, তার বাবা নুর নবী সওদাগর (৯০) রোববার (১৬ আগস্ট) ভোর ৫টার দিকে, চন্দনাইশ পৌরসভার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর, জানাজায় অংশ নেয়ার জন্য মো. শাহাদাৎ নবী খোকার প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে, কারা কর্তৃপক্ষ তাকে সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।

পুলিশের একটি প্রিজনভ্যানে, কড়া নিরাপত্তার মধ্যে তাকে চন্দনাইশে নেয়া হয়। প্রিজনভ্যান থেকে নেমে, বাবার মরদেহ দেখার পর, কান্নায় ভেঙে পড়েন মো. শাহাদাৎ নবী খোকা। এই কান্নায় উপস্থিত স্বজন ও অন্যান্যদেরও আবেগাপ্লুত হতে দেখা যায়। এ সময় জানাজাস্থলে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। জানাজা শেষে, বাবাকে কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, মো. শাহাদাৎ নবী খোকার বিরুদ্ধে, ঢাকা ধানমণ্ডী থানায় মামলা রয়েছে। এ সকল মামলায় তিনি বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নেয়ার জন্য, তাকে সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়েছে। জানাজা শেষে, তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

জানাজায়, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%