প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মাদ্রাসাগুলোতে আশানুরূপ ফলাফল না হওয়া নিয়ে এবং পাঁচটি মাদ্রাসার কোনো শিক্ষার্থী পাস না করার কারণ অনুসন্ধানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভা অনুষ্ঠিত হয় সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে। সভাটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বিভিন্ন মাদ্রাসার সুপার ও অধ্যক্ষ যেমন মো. আব্দুল্লাহ মাহমুদ, মাওলানা আব্দুর রহীম, মাওলানা মো. রুহুল আমীন, মাওলানা মোফাজ্জেল হোসেন, মাওলানা নুরজামান, মাওলানা মোশারেফ হোসেন এবং সাংবাদিক শঙ্কর জিৎ সমদ্দারসহ অনেকে।
সভায় বক্তারা মাদ্রাসাগুলোর ফল বিপর্যয়ের বিভিন্ন কারণ তুলে ধরেন। এর মধ্যে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অনুপস্থিতি, পড়াশোনার পরিবর্তে মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি, সহপাঠীদের সঙ্গে অপ্রয়োজনীয় আড্ডা, অভিভাবকদের পর্যাপ্ত তদারকির অভাব এবং প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের দায়িত্ব পালনে আন্তরিকতার ঘাটতি উল্লেখ করা হয়।
বক্তারা মনে করেন, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকদের নিয়মিত ও আন্তরিকভাবে পাঠদান করতে হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। একই সঙ্গে অভিভাবকদেরও উচিত সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ মাধ্যমে মাদ্রাসাগুলোতে নকলমুক্ত ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, এসব সমস্যা দূর করে শিক্ষার পরিবেশ উন্নত করার পরও যদি কোনো প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ না হয়, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে প্রতিষ্ঠানের এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
সভায় ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার সুপার ও অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন