ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় খাল পুনঃখনন ও ভূমিসেবা পরিদর্শনে বিভাগীয় কমিশনার


খুলনায় খাল পুনঃখনন ও ভূমিসেবা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

বাগেরহাট, ৩০ জুলাই, ২০২৬ : জেলার কচুয়া উপজেলায় খাল পুনঃখনন ও ভূমি সেবা কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন খুলনার কমিশনার মো. আব্দুল্লাহ হারুন।

গতকাল বুধবার পরিদর্শনের অংশ হিসেবে তিনি উপজেলার মঘিয়া ইউনিয়নের কাঁঠালিয়া খাল পুনঃখনন কাজ প্রত্যক্ষ করেছেন এবং কচুয়া উপজেলা ভূমি অফিস ও রাড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

এসময় তিনি পুনঃখনন কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যালোচনা করে বলেন, ‘কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিত করা উচিত, যাতে স্থানীয় জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারেন।'

আরও পড়ুন: জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান, এক দশকের কাজের স্বীকৃতি

পরে তিনি কচুয়া উপজেলা ভূমি অফিস এবং রাড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি দাপ্তরিক নথিপত্র, নামজারি কার্যক্রম, ভূমি রেকর্ড সংরক্ষণ এবং সেবাদান প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, ‘ভূমি সেবা গ্রহণে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততার সঙ্গে আধুনিক এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।'

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাশ, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, খুলনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাগেরহাট জেলা প্রশাসন ও কচুয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: কুড়িগ্রামে ৫৬৬ মন্দির-মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়িয়েছে এসআরবি-১৩

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদোন্নতি নিয়ে বিতর্কে বেরোবির অধ্যাপক ফেরদৌস রহমান,উপ-উপাচার্য পদে আলোচনায় নাম

আন্তর্জাতিক ডেস্ক

রংপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০২:২০ পি.এম


পদোন্নতি নিয়ে বিতর্কে বেরোবির অধ্যাপক ফেরদৌস রহমান,উপ-উপাচার্য পদে আলোচনায় নাম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস রহমানের অধ্যাপক পদে পদোন্নতি নিয়ে নতুন করে বিশ্ববিদ্যালয়ে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও কর্মকর্তারা নীতিমালা শিথিল, স্বার্থের সংঘাত এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) পদে তাঁর নাম আলোচনায় থাকায় ক্যাম্পাসে ব্যাপক আলোচনা চলছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও প্রশাসনিক সূত্রের দাবি অনুযায়ী, ড. ফেরদৌস রহমান ২০২২ সালের ১ ফেব্রুয়ারি সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। প্রচলিত পদোন্নতি নীতিমালায় অধ্যাপক পদে আবেদনের জন্য নির্ধারিত অভিজ্ঞতার মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে পূর্ণ হওয়ার কথা থাকলেও, নীতিমালায় শর্ত শিথিল হওয়ার পর তিনি তাঁর পদোন্নতির জন্য আবেদন করেন এবং পরবর্তীতে পদোন্নতি লাভ করেন।

অভিযোগ রয়েছে যে, পদোন্নতি-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কাঠামোর সদস্য ছিলেন। এ কারণে নিজের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁর সম্পৃক্ততা স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী সিদ্ধান্ত এবং ইউজিসির অভিন্ন নীতিমালায় অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে রেয়াতের কোনো সুযোগ ছিল না। তবে নীতিমালা পরিবর্তনের মাধ্যমে সেই সুযোগ তৈরি হয় এবং এর সুবিধাভোগীদের মধ্যে ড. ফেরদৌস রহমান অন্যতম বলে অভিযোগ আছে।

সূত্রগুলো আরও জানায়, পদোন্নতির পর জারি করা আদেশে তাঁর ক্ষেত্রে এক বছরের পর্যবেক্ষণকাল এবং নির্দিষ্ট গবেষণা-সংক্রান্ত শর্ত পূরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। সমালোচকদের দাবি, এতে পদোন্নতির সময় তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েই যায়।

এদিকে, বর্তমানে ড. ফেরদৌস রহমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বহিরাঙ্গণ কার্যক্রম দপ্তরের পরিচালক, সিন্ডিকেট সদস্য এবং অতিরিক্ত দায়িত্বে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন। একই ব্যক্তির হাতে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব থাকায় প্রশাসনিক ভারসাম্য নিয়েও প্রশ্ন তুলছেন বিশ্ববিদ্যালয়ের একটি অংশ।

তা ছাড়া, তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের গাড়ী বিলাসীতার অভিযোগও রয়েছে। তিনি একা দুইটি গাড়ী ব্যবহার করেন। প্রক্টরের জন্য সার্বক্ষণিক কোনো গাড়ী নির্ধারিত না থাকলেও, তিনি একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো ৫৩-২৮০৪) সার্বক্ষণিক নিজের হেফাজতে রেখেছেন। এই গাড়ীতে মূলত তাঁর পরিবারের সদস্যরাই বেশি চলাচল করেন। অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের জন্য বরাদ্দকৃত গাড়ীটিও (রংপুর গ ১১-০০৭৪) তিনি সার্বক্ষণিকভাবে ব্যবহার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মূল্যস্ফীতি বড় ধরনের যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০২:২২ পি.এম


মূল্যস্ফীতি বড় ধরনের যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি একটি বড় ধরনের যন্ত্রণারূপ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীর ব্রাক ইন সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি আয়োজিত এক সংলাপে তিনি এই কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে মূল্যস্ফীতি অধিক থাকার পিছনে একটি প্রধান কারণ হলো সরবরাহ ব্যবস্থাপনা। চাষিরা সঠিক তথ্যের অভাবে অযথা অতিরিক্ত পণ্য উৎপাদন করছেন। অনেক সময় তারা সঠিক দামও পান না, কারণ চাহিদা কম থাকে।

পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বাড়তি নজরদারি রাখছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মূল্যস্ফীতি সবাইর জন্যই ‌‘পেইন’ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষিপণ্যের পরিবহনে চাঁদাবাজির মতো অদৃশ্য খরচ বিদ্যমান, যা পণ্যের দাম বৃদ্ধি করে। তবে সরকার এই সমস্যাগুলো নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে: বিমান প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে: বিমান প্রতিমন্ত্রী

বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব হজের খরচ কমানো হয়েছে। তিনি আরও জানান, দেশের পক্ষ থেকে ব্যয় কমানোর সুযোগ বর্তমানে খুবই সীমিত রয়েছে। তবে সৌদি আরব আরোপিত বিভিন্ন চার্জ যদি কমানো যায়, তাহলে হজযাত্রীদের ব্যয় আরও কমানো সম্ভব হবে।

বৃহস্পতিবার রাজধানী ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব গুরুত্বপূর্ণ কথা বলেন। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, এসব চার্জ কমানোর ফলে একজন হজযাত্রীর ব্যয়ও আরও কমানো সম্ভব হবে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে ইতোমধ্যে হজের ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরব হজযাত্রীপ্রতি ১০ টাকা বিমানবন্দর চার্জসহ বিভিন্ন ধরনের ফি আদায় করে। তিনি আরও যোগ করেন, সৌদি আরবের এসব চার্জ কমানো গেলে একজন হজযাত্রীর মোট ব্যয় আরও ৪০ থেকে ৪২ হাজার টাকা পর্যন্ত কমে আসতে পারে। একই সাথে বিমান ভাড়া কমানোর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান তিনি জানান।

প্রতিমন্ত্রী এ বিষয়টি নিয়ে ইতোমধ্যে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন। রাষ্ট্রদূত জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে সৌদি আরবের ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে।

রাশিদুজ্জামান মিল্লাত বলেন, হজযাত্রীদের আবাসনের ক্ষেত্রে 'ডি' ক্যাটাগরির পরিবর্তে 'সি' ক্যাটাগরির সুবিধা নিশ্চিত করার চেষ্টা চলছে। এর মাধ্যমে হাজিরা তুলনামূলক উন্নত সুযোগ-সুবিধা পাবেন। একই সাথে 'ডি' ক্যাটাগরির ভাড়ায় 'সি' ক্যাটাগরির সুবিধা নিশ্চিত করার বিষয়েও সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। অনেক মানুষ জমিজমা বিক্রি করে বা দীর্ঘদিন সঞ্চয় করে হজে যান, তাই তাদের আর্থিক চাপ কমাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, সামর্থ্যহীন মানুষের হজ পালনে সহায়তার জন্য প্রয়োজনে সরকারি ভর্তুকির বিষয়টিও বিবেচনা করা হতে পারে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। মানবিক মূল্যবোধ, ধর্মীয় চর্চা ও সামাজিক সম্প্রীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক আচরণ ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এ ক্ষেত্রে হজযাত্রী এবং হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে ধর্মসচিব আলাউদ্দিন আল আজাদ বলেন, হজ ব্যবস্থাপনায় যদি কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা ঘটে, তবে দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হজে যারা যাবেন তাদের মানবিক হতে হবে। একইসঙ্গে, যারা হজযাত্রীদের সেবায় নিয়োজিত থাকবেন, তাদেরও সহানুভূতিশীল আচরণ করতে হবে।

লাগেজ ব্যবস্থাপনা প্রসঙ্গে আলাউদ্দিন আল আজাদ বলেন, আগে এ বিষয়ে বাংলাদেশের কিছু করণীয় ছিল, কিন্তু এখন লাগেজ হ্যান্ডেলিংয়ের দায়িত্ব সৌদি আরবের একটি কোম্পানির মাধ্যমে পরিচালিত হচ্ছে। সেই কোম্পানি আবার ভারতের একটি প্রতিষ্ঠানকে এ দায়িত্ব দিয়েছে। ফলে এ বিষয়ে বাংলাদেশের সরাসরি কোনো ভূমিকা নেই।

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, কিছু অসাধু ব্যক্তি ও দালাল নিরীহ মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের হয়রানি করে। অনেককে প্রতিশ্রুতি অনুযায়ী হোটেলে রাখা হয় না এবং প্রয়োজনীয় সেবাও দেওয়া হয় না। কোনো বৈধ এজেন্সি যদি হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করে, তবে হাব ও ধর্ম মন্ত্রণালয় যৌথভাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহ মোহাম্মদ মোফাজ্জল হোসেন কায়কোবাদের জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬ উদ্বোধনের কথা থাকলেও তিনি উপস্থিত না থাকায় বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত মেলার উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফার বড় পরিকল্পনা, বিশ্বকাপ বিক্রি নিয়ে আলোচনায় ট্রাম্প ঘনিষ্ঠরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


ফিফার বড় পরিকল্পনা, বিশ্বকাপ বিক্রি নিয়ে আলোচনায় ট্রাম্প ঘনিষ্ঠরা

ফিফা বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের মালিকানা বা বাণিজ্যিক অংশীদারিত্বে বেসরকারি বিনিয়োগের সম্ভাবনার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে।ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর এ সম্ভাবনার ইঙ্গিত দেওয়ার সঙ্গে সঙ্গে সমর্থকদের পাশাপাশি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

সমালোচকদের আশঙ্কা হল, বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগকারীদের প্রভাব বাড়লে খেলাধুলার সিদ্ধান্তগুলোর ওপর অতিরিক্ত বাণিজ্যিক চাপ সৃষ্টি হতে পারে। যদিও এ বিষয়ে ফিফা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও ক্রীড়া মহলে জোর গুঞ্জন রয়েছে। ফিফা যদি ভবিষ্যতে বেসরকারি বিনিয়োগের পথে এগোয়, তাহলে সম্ভাব্য আলোচনা এবং মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মার্কিন ধনকুবের জোশুয়া কুশনার। উল্লেখ্য, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই এবং ট্রাম্প পরিবারের আত্মীয়।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির লিভিংস্টনে জন্ম নেওয়া জোশুয়া কুশনার জেরুজালেম এবং বেইত শেমেশের একটি অর্থোডক্স স্কুলে পড়াশোনা করেছিলেন। পরে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ২০১১ সালে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করেন। এর আগে তিনি প্রায় এক বছর গোল্ডম্যান স্যাকসে কর্মরত ছিলেন।

শিক্ষাজীবন থেকেই তিনি প্রযুক্তি খাতে বিনিয়োগ শুরু করেছিলেন। পরবর্তীতে প্রতিষ্ঠা করেন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল, যা ওপেনএআই, গিটহাব, ইনস্টাগ্রাম, স্পোটিফাইসহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে বিনিযোগের মাধ্যমে ব্যাপক সাফল্য অর্জন করে। পাশাপাশি ইসরায়েলভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজ, মেলিও এবং লেমনেডেও প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।

বিভিন্ন ব্যবসায়িক সূত্র অনুযায়ী, বর্তমানে কুশনার পরিবারের সবচেয়ে ধনী সদস্য জোশুয়া কুশনার। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৫.২ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে তার বড় ভাই জ্যারেড কুশনারের সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ডলারের কিছু বেশি বলে ধারণা করা হয়।

কুশনার পরিবারের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান কুশনার কোম্পানিজ-এর মাধ্যমে বাবা চার্লস এবং পরিবারের সদস্যদের উল্লেখযোগ্য সম্পদ রয়েছে। প্রতিষ্ঠানটির মালিকানায় চার্লস কুশনারের অংশীদারিত্ব ২০ শতাংশ এবং বাকি ৮০ শতাংশ চার সন্তানের মধ্যে সমানভাবে বণ্টিত।

জোশুয়া কুশনারের স্ত্রী সাবেক সুপারমডেল, উদ্যোক্তা ও মিডিয়া নির্বাহী কার্লি ক্লস। বিয়ের আগে তিনি ইহুদি ধর্ম গ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি বেডফোর্ড মিডিয়া পোর্টফোলিওর চেয়ারম্যান এবং আই-ডি, লাইফ ও ডব্লিউজ ম্যাগাজিনের ব্যবস্থাপনা ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

ট্রাম্প পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকলেও জোশুয়া কুশনার এবং কার্লি ক্লস রাজনৈতিকভাবে ডেমোক্রেটিক পার্টির সমর্থক হিসেবে পরিচিত। ২০২৪ সালের নির্বাচনী চক্রে জোশুয়া ডেমোক্র্যাটপন্থী একটি রাজনৈতিক অ্যাকশন কমিটিকে (পিএসি) আড়াই লাখ মার্কিন ডলার অনুদান দেন। এছাড়া অস্ত্র নিয়ন্ত্রণ আন্দোলন এবং ২০১৭ সালের অ্যান্টি-ট্রাম্প ‘উইমেনস মার্চ’এও তিনি সমর্থন জানিয়েছেন।

তবে রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও ইসরায়েলের প্রতি তার সমর্থন দৃঢ় রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর যুক্তরাষ্ট্রে ইসরায়েল সম্পর্কিত জনমত গঠনে সক্রিয় মার্কিন ধনকুবেরদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে যুক্ত ছিলেন।

উল্লেখ্য, ফিফার বিশ্বকাপ বা অন্যান্য ইভেন্টে বেসরকারি বিনিয়োগ নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। জোশুয়া কুশনারের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়টিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি; এটি বিভিন্ন আন্তর্জাতিক মহলে আলোচিত গুঞ্জনের ভিত্তিতে সামনে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%