১০:১৯ পি.এম
মায়ের মৃত্যুর খবর পেয়ে বিশ্বকাপ চলাকালে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম নিজ দেশে ফিরে গিয়েছিলেন। পারিবারিক দায়িত্ব সম্পন্ন করার পর তিনি আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন।
শনিবার ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ এই বিষয়টি নিশ্চিত করেছে যে, দেশম ইতোমধ্যে দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এই সম্পর্কিত আর কোনো বিস্তারিত তথ্য তারা জানায়নি।
দেশমের অনুপস্থিতিতেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ে দলটি নকআউট পর্বে তুলনামুলক সুবিধাজনক সূচি পেয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক ও ২ অনুদান চুক্তি সই
২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছিলেন দেশম। ২০২২ সালেও তার অধীনেই ফাইনালে উঠেছিল দলটি। তাই তার ফিরে আসায় নকআউট পর্বের আগে ফরাসি শিবিরে স্বস্তি ফিরেছে।
বর্তমানে ফ্রান্স দল বোস্টনে অবস্থান করছে এবং আগামী মঙ্গলবার নকআউট ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে তারা।
সূত্র : রয়র্টাস
আরও পড়ুন: রাত পোহালেই ভোট, বিএনপি না জামায়াত হাসবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন