ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

জিনেদিন জিদান হলেন ফ্রান্স ফুটবল দলের নতুন প্রধান কোচ


জিনেদিন জিদান হলেন ফ্রান্স ফুটবল দলের নতুন প্রধান কোচ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। দিদিয়ে দেশমের বিদায়ের পর ফরাসি ফুটবলের নতুন যুগের সূচনা করতে যাচ্ছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই তারকা।

ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো জিদানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরেই ফ্রান্সের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন জিদান। নিজেও বহু বছর ধরে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।

২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর আর কোনো ক্লাবের দায়িত্ব নেননি ৫৪ বছর বয়সী এই কোচ। রিয়াল মাদ্রিদের হয়ে কোচ হিসেবে টানা তিনবার (২০১৬, ২০১৭ ও ২০১৮) তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য কীর্তি গড়ে আধুনিক ফুটবল ইতিহাসে নিজের নাম অমর করে রেখেছেন তিনি।

আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

অন্যদিকে, ২০১২ সাল থেকে দীর্ঘ এক যুগের বেশি সময় ফ্রান্সের দায়িত্বে থাকা দিদিয়ে দেশম ২০২৬ বিশ্বকাপ শেষে পদ ছাড়েন। সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ফ্রান্স। দেশমের অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জয়, ২০২২ সালে রানার্সআপ হওয়া এবং ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার মতো সাফল্য অর্জন করে দলটি।

জিদানের নিয়োগের মধ্য দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে আরেক সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলারের পথ অনুসরণ করা হলো। এর আগে তার সতীর্থ লরেন ব্লাঙ্ক (২০১০-২০১২) এবং দিদিয়ে দেশমও জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।

খেলোয়াড় হিসেবে জিদানের অবদান ফরাসি ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলের জয়ে তার জোড়া গোল আজও স্মরণীয়। এরপর ২০০০ সালে ফ্রান্সকে ইউরো চ্যাম্পিয়ন করার পথেও তিনি ছিলেন অন্যতম নায়ক। একই বছর জয় করেন ব্যালন ডি’অর।

ফ্রান্সের হয়ে ১০৮ ম্যাচে ৩১ গোল করা এই কিংবদন্তি প্লেমেকারের ২০০৬ বিশ্বকাপ ফাইনালে প্যানেনকা পেনাল্টি এবং অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করার ঘটনাও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত।

আরও পড়ুন: মিরপুরে কিশোর গ্যাংয়ের হোতা তিন ভাই গ্রেফতার

ফ্রান্সের কোচ হিসেবে জিদানের প্রথম পরীক্ষা শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে। নেশন্স লিগে ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে তার যাত্রা শুরু হবে। এরপর ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। আগামী ২ অক্টোবর স্টাদে দে ফ্রান্সে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের প্রথম হোম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন জিদান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯-এর ১০(১) ধারা অনুসারে অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি চার (৪) বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ পর্যন্ত (যেটি আগে হবে) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক ও গবেষক। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদকও। শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা ধারণা প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ২৩ লাখ ৯৬ হাজার টনের বেশি খাদ্য মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


দেশে ২৩ লাখ ৯৬ হাজার টনের বেশি খাদ্য মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা

আজ তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বর্তমানে ২৩ লাখ ৯৬ হাজার ৭৫৩ টন খাদ্যশস্যের রেকর্ড মজুত রয়েছে।

তিনি জানিয়েছেন, সরকারি খাদ্য গুদামগুলোতে খাদ্যশস্যের এই মজুত দেশের ইতিহাসে সর্বোচ্চ, যা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা বৈশ্বিক বাজার অস্থিরতায় বাংলাদেশের সক্ষমতাকে অধিকতর সুদৃঢ় করবে।

আজ মঙ্গলবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে গত এক সপ্তাহে সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের অগ্রগতির চিত্র তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, নির্ধারিত নিরাপদ খাদ্য মজুতের মানদণ্ড ১৩ লাখ ৫০ হাজার টনের তুলনায় বর্তমানে গুদামে প্রায় ১০ লাখ ৪৬ হাজার ৭৫৩ টন অতিরিক্ত খাদ্যশস্য সংরক্ষিত রয়েছে। গত ৩ মে থেকে শুরু হওয়া অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের সফল বাস্তবায়নের ফলে এই রেকর্ড মজুত অর্জন সম্ভব হয়েছে। গত ২৬ জুলাই পর্যন্ত মোট ৪ লাখ ৭৩ হাজার ৫ টন ধান এবং ১০ লাখ ৭৮ হাজার ৮৩৬ টন চাল সংগ্রহ করা হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।

ব্রিফিংয়ে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের ৮৬টি দেশের মধ্যে যে ১৭টি দেশকে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কস্তরে রাখা হয়েছে, বাংলাদেশ তার অন্যতম। বিপরীতে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ড সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের আওতায় পড়ে যায়, যার ফলে তৈরি পোশাক ও রপ্তানি বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও মজবুত হবে। এছাড়া আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৩ দমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, জাতিসংঘ সদর দপ্তরে বক্তব্য প্রদানকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ ও ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের ঘোষণা দেওয়া হয়।

তথ্য উপদেষ্টা জানিয়েছেন, সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে ফিফা বিশ্বকাপ ২০২৬ সফলভাবে সম্প্রচারের মাধ্যমে সরকারের জন্য বড় অঙ্কের মুনাফা অর্জনের লক্ষ্য সফল হয়েছে। অন্যদিকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উপদেষ্টা ডা. জাহেদ আরো জানান, একটি ভাসমান এলএনজি টার্মিনাল এ কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়, সিএনজি ও শিল্প খাতে সাময়িক চাপ সৃষ্টি হলেও সেটা মেরামতের কাজ চলছে। পাশাপাশি বেগমগঞ্জ ও সুনামগঞ্জে নতুন তিনটি কূপ খনন এবং সমুদ্র ও স্থলভাগে নতুন গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বানের কাজ চলমান রয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়েছে, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত পরিবারের মাসিক সম্মানি ভাতাসহ চিকিৎসা ও উৎসব ভাতা উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে; যা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে। পাশাপাশি সারাদেশে কৃষকদের ডেটাবেজ তৈরি করে ৫০৩টি ব্লকে ‘কৃষক কার্ড’ পাইলটিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

তথ্য উপদেষ্টা জানিয়েছেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ৪৪০ কোটি টাকার বেশি স্বল্পসুদে (৮% থেকে ৯%) ঋণ বিতরণের লক্ষ্যে ১৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের ৫ জনই নারায়ণগঞ্জের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের ৫ জনই নারায়ণগঞ্জের

দক্ষিণ আফ্রিকার একটি সুপার শপে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে অন্তত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের বাসিন্দা বলেই জানা যাচ্ছে।

এছাড়া, অন্য একজনের বাড়ি বক্তাবলী ইউনিয়নে এবং অপরজন মুন্সীগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় রাত ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন এলাকায় আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলীর ব্যবসা প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতের প্রথম প্রহরে একদল সশস্ত্র দুর্বৃত্ত ব্যবসা প্রতিষ্ঠানটিতে আগুন ধরিয়ে দেয়। যার ফলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু ঘটে।

খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ঘটনার তদন্ত শুরু করে।

আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী বলেছেন, নিহত ছয়জনের মধ্যে চারজন বলতে গেলে আমার ইউনিয়নের বাসিন্দা। তারা সবাই পরস্পরের আত্মীয় সম্পর্কের অধিকারী। দোকানটি আমাদের একটি পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের অংশ।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে চারজন আলীরটেক ইউনিয়নের, একজন বক্তাবলী ইউনিয়নের এবং একজন মুন্সীগঞ্জের রিকাবিবাজার এলাকার অধিবাসী। তাদের এভাবে আত্মীয়স্বজন হওয়ায় পরিবারগুলোর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

তবে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য তাঁদের কাছে আসেনি। তিনি বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো বার্তা পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কেউ যোগাযোগ করেনি।

তিনি বলছেন, আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, নিহতদের পূর্ণাঙ্গ পরিচয়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং হামলার অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি তদন্ত কার্যক্রম করে চলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিতর্কিত নির্বাচনগুলোর তদন্ত হওয়া দরকার: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


বিতর্কিত নির্বাচনগুলোর তদন্ত হওয়া দরকার: তথ্য উপদেষ্টা

তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আজ সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই বিষয়ে মন্তব্য করেন।

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস): ২০০৮ সালের সাধারণ নির্বাচনসহ বিগত সময়ের সকল বিতর্কিত নির্বাচনের সঠিক এবং নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বিগত সময়ের নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘২০০৮ সালের নির্বাচন নিয়ে অনেকের মধ্যে ইতিবাচক ধারণা থাকলেও বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, অনেক কেন্দ্রে এক মিনিটেরও কম সময়ে হাজার হাজার ভোট দেওয়া হয়েছে। তাই ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের প্রতিটি নির্বাচনের সঠিক ইনভেস্টিগেশন বা তদন্ত হওয়া প্রয়োজন। নির্বাচনী অনিয়মগুলো দেশের শাসনব্যবস্থা এবং গণতন্ত্রকে চরম ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।’

২০১৮ সালের দিনের ভোট রাতে হওয়ার ঘটনার মতো নজিরবিহীন জালিয়াতির বিষয়ে তিনি আলোচনা করেন এবং বলেন, নির্বাচনী অপরাধের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি ও অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিক দম্পতি সাগর এবং রুনি হত্যা মামলা সম্পর্কে ডা. জাহেদ উর রহমান মন্তব্য করে বলেন, বিগত সরকারের আমলে সদিচ্ছার অভাবের কারণে এই মামলার তদন্ত দীর্ঘ হয়েছিল। তবে বর্তমান সরকার বিচারহীনতার সংস্কৃতি দূর করতে কঠোর প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, সদ্য ঘটে যাওয়া তনু হত্যার তদন্ত যেমন নতুন করে গতি পেয়েছে, ঠিক তেমনই সাগর এবং রুনি হত্যাসহ পূর্বে ঘটে যাওয়া এবং ঝুলে থাকা সকল ফৌজদারি অপরাধের নিরপেক্ষ তদন্ত এবং সঠিক বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছেন।

জুলাই আন্দোলনে আহত ও নিহত সাংবাদিকদের সহায়তা সম্পর্কেও তিনি বলেন, শহীদ এবং আহত সাংবাদিকদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’-এর অধীনে বিশেষ সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আন্দোলনে সাংবাদিকদের অসামান্য ত্যাগকে নথিভুক্ত করতে বিশেষ প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ চলমান রয়েছে।

সাবেক রাষ্ট্রপতির আইনি সুরক্ষা বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, আইন অনুযায়ী দায়িত্বে থাকাকালীন রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়। তবে পদত্যাগ করার পর যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

দেশের শিল্পখাতে গ্যাস এবং জ্বালানি সংকট বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের ভুল নীতি এবং অলিগার্কদের সুবিধা দেওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সংকট কাটাতে ভোলার গ্যাসের ব্যবহার বাড়ানো এবং সমুদ্রে নতুন গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে উপদেষ্টা বলেন, চলতি ২০২৬ সালের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রথম ধাপ শুরু হলে পর্যায়ক্রমে সকল স্তরের নির্বাচন সম্পন্ন হতে সর্বোচ্চ এক বছর সময় লাগতে পারে।

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি এবং ৫ আগস্টের ঐতিহাসিক স্মৃতিকে স্মরণীয় করে রাখতে নির্ধারিত সময়সূচিতে জুলাই যাদুঘরের উদ্বোধন এবং স্মারক কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%