বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৩:৫৯ পি.এম
নোয়াখালীর সুবর্ণচরে চুরি হওয়া বিদ্যুতের ট্রান্সফরমারসহ দুই ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার দক্ষিণ ফুলজান নগর এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, উপজেলার চরজুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হামজার ছেলে জামাল উদ্দিন (২৫) এবং একই ইউনিয়নের আজগর হোসেনের ছেলে আবুল হোসেন ওরফে রাহাত (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুবর্ণচর, হাতিয়া, সদর ও কোম্পানীগঞ্জসহ নোয়াখালীর দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বিদ্যুতের ট্রান্সফরমার, বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম চুরির অভিযোগ রয়েছে। চুরি করা এসব সরঞ্জাম দক্ষিণ ফুলজান নগরের সেলিমের বাড়িতে এনে ট্রান্সফরমার ভেঙে তামা আলাদা করা হতো বলে অভিযোগ এলাকাবাসীর। পরে ওই তামা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো।
এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ট্রান্সফরমারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল নামে এক ব্যক্তির নির্দেশে বিভিন্ন এলাকা থেকে মালামাল চুরি করে এনে তার কাছে হস্তান্তর করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন স্থানীয়রা।
চরজব্বার থানার তদন্ত কর্মকর্তা দেবাশীষ সরকার বলেন, স্থানীয়রা হাতেনাতে দুই ব্যক্তিকে ট্রান্সফরমারের তামার তারসহ আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, ২৮ জুন তারিখ থেকে বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা স্বাভাবিকভাবে দেয়া হবে। তার পাশাপাশি, মানবতাকে মাথায় রেখে প্রয়োজনের তাগিদে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসাও চালু থাকবে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনের পর তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ কথা জানিয়ে বলেন, মানবতাকে মাথায় রেখেই প্রয়োজনের তাগিদে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু থাকবে। আপাতত ঢাকায় ২টি এবং চট্টগ্রাম, সিলেট, খুলনায় মোট ৫টি ভিসা সেন্টার থেকে টুরিস্ট ভিসা প্রদান করা হবে। সবার পরে ধীরে ধীরে সকল সেন্টারগুলো চালু করা হবে।
তিনি আরও বলেন, আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা (টুরিস্ট ভিসা) দেওয়ার কার্যক্রম শুরু হবে। এই ভিসা আবার চালুর ঘোষণা দেওয়া হয়েছে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টারগুলো থেকে একযোগে ভিসা কার্যক্রম শুরু হবে।
দীনেশ ত্রিবেদী বলেন, যখন বাংলাদেশে বেনাপোল হয়ে আসছিলাম, তখনই ভিসার প্রশ্নটি উঠে আসে। আমি দেখেছি, ভিসা একটি অত্যন্ত জরুরি বিষয়। তাই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এদিন দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার ক্রেডেনসিয়াল পেশের পর আনুষ্ঠানিকভাবে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে শুক্রবার (১২ জুন) তিনি পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল পৌঁছালে, শূন্যরেখায় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস ও বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা।
গত ৫ জুন দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে, দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি ক্রেডেনসিয়াল গ্রহণ করেন।
ভারতের জাতীয় রাজনীতির পরিচিত মুখ দীনেশ ত্রিবেদী ১৯৫০ সালে নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। গুজরাটি বংশোদ্ভূত হলেও কলকাতায় তার বেড়ে ওঠা। বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক রয়েছে। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রসে সক্রিয় থাকার পর ২০২১ সালে বিজেপিতে যোগ দেন দীনেশ ত্রিবেদী। পশ্চিমবঙ্গ থেকে একাধিকবার রাজ্যসভা ও লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
চলতি বছরের এপ্রিলে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে তার নিয়োগের ঘোষণা দেয় নয়াদিল্লি। তিনি প্রণয় কুমার ভার্মারের স্থলাভিষিক্ত হয়েছেন। সাধারণত এ ধরনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে পেশাদার কূটনীতিকদের নিয়োগ দেয়া হয়। তবে এবার একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে বেছে নিয়েছে ভারত সরকার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই দাবি করেছেন যে, ইরানের পক্ষে যুদ্ধ করতে মুখোমুখি হয়ে তুরস্ক প্রস্তুত ছিল। ট্রাম্প উল্লেখ করেছেন যে, তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে এই সংঘাতে যোগ দিতে থামিয়েছেন। একইভাবে, ট্রাম্প চীন ও রাশিয়াকেও এই সংঘাত থেকে দূরে থাকতে থামানোর কথা বলছেন।
বুধবার (২৪ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন যে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ‘ইরানের পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কারণ তিনি ইসরাইলকে খুব একটা পছন্দ করেন না।’
ট্রাম্পের দাবিতে প্রদর্শিত হয়েছে যে, তিনি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করে এরদোয়ানকে এই সংঘাত থেকে দূরে থাকার জন্য বলেছেন এবং তুরস্কের প্রেসিডেন্ট সেই অনুরোধ মেনে নিয়েছেন।
এদিকে, আঙ্কারার এফ-৩৫ যুদ্ধবিমান এবং দেশীয়ভাবে উৎপাদিত যুদ্ধবিমানের জন্য প্রয়োজনীয় জেট ইঞ্জিন কেনার অনুরোধে তিনি ইতিবাচক সাড়া দেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, তিনি ‘সম্ভবত এমন কিছু করবেন' যা তুরস্ককে সন্তুষ্ট করবে। এরদোয়ানের প্রতি ‘শ্রদ্ধা জানিয়ে’ তিনি আঙ্কারায় আসন্ন ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার ইচ্ছাকেও নিশ্চিত করেছেন।
চীন ও রাশিয়া সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, আরেকজন যিনি অসাধারণ ছিলেন, তিনি হলেন চীনের প্রেসিডেন্ট শি [জিনপিং]। তিনি যুদ্ধে যোগ দিতে পারতেন, কারণ তার অর্ধেক তেল ওই এলাকা থেকে পাওয়া যায় এবং আমি বুঝতে পারছিলাম যে তিনি তা করতে চাইছেন, কিন্তু আমি তাকে অনুরোধ করেছিলাম যেন তিনি দূরে থাকেন এবং তিনি সেটা পালন করেছেন।’
তিনি আরও বলেন, ‘এবং সত্যি বলতে, [রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির] পুতিনও তাই করেছিলেন। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, তবে বলতে পারেন যে ভ্লাদিমিরের মনোযোগ দেওয়ার মতো অন্যান্য বিষয় ছিল, কিন্তু তারা সবাই দূরেই ছিলেন। আমার মতে, এটা সত্যিই, সত্যিই আশ্চর্যজনক ছিল।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আধুনিক ক্রিকেটের ক্ষেত্রে বড় শট খেলার সক্ষমতা বর্তমানে সাফল্যের এক গুরুত্বপূর্ণ চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। সেই বাস্তবতাকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা বৃদ্ধি করার জন্য একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। পরিকল্পনার অংশ হিসেবে নির্বাচিত কিছু ক্রিকেটারকে বিশেষ প্রশিক্ষণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।
সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন উঠেছে। সমস্যা সমাধানের লক্ষ্যে চলতি বছরে স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ মেডিসিন বিভাগের পরিচালক হিসেবে যুক্তরাজ্যভিত্তিক ফিজিওথেরাপিস্ট ড. জাভেদ মুঘলকে দায়িত্ব প্রদান করা হয়। তার তত্ত্বাবধানে খেলোয়াড়দের মূল্যায়ন ও প্রশিক্ষণের পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন ব্যাখ্যা করেছেন যে, এটি নিছক ফিটনেস উন্নয়নের প্রকল্প নয়; বরং এটি খেলোয়াড়দের সামগ্রিক দক্ষতা বৃদ্ধির জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বিশেষ করে পাওয়ার হিটিংয়ের উপর কাজ করা বিশেষজ্ঞদের কাছ থেকে নতুন ধারণা ও কৌশল শিক্ষা নেওয়ার সুযোগ পাবে ক্রিকেটাররা।
হেসন আরো জানিয়েছেন, দীর্ঘ সময়ের চোটের কারণে ফেরা খেলোয়াড়দের পুনর্বাসনের পাশাপাশি নতুন প্রজন্মের ক্রিকেটারদের ভিন্ন পরিবেশে শেখার সুযোগ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। খেলোয়াড়রা প্রায় চার মাসব্যাপী প্রশিক্ষণ পর্বে আধুনিক ব্যাটিং পদ্ধতি, শক্তি বৃদ্ধি এবং পারফরম্যান্স উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কাজ করবেন।
এই কর্মসূচিতে তরুণ ক্রিকেটারদের প্রতি অগ্রাধিকার দেয়া হবে। কেবল ব্যাটারদের জন্য নয়, বরং বোলারদেরও যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা রয়েছে, যাতে তারা নতুন কন্ডিশনে নিজেদের আরও ভালোভাবে মানিয়ে নেয়ার অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অংশারিক্ত জমি নামজারি করেই বিক্রির জন্য তোরজোর করার অভিযোগ উঠেছে আবুল কালাম পাটোয়ারী নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।
এবিষয়ে সহকারী কমিশনার ভূমির কাছে লিখিত আপত্তি জানিয়েছেন এক সহঅংশীদার এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে অভিযোগকারী।
অভিযোগ ও কাগজপত্র পর্যালোচনায় জানাযায়, মতলব দক্ষিণ উপজেলা নায়েরগাও উত্তর ইউনিয়নের কাচিয়ারা মৌজার বিএস ২৬ নং খতিয়ানের ৪৯৯১ নং দাগসহ অন্যান্য দাগে আইয়ুব আলী পাটোয়ারীসহ একাদিক ব্যাক্তির নাম রয়েছে। তবে ছাদেক পাটোয়ারীর নিকট হতে কিছু সম্পত্তি ১৯৮৪ইং সালে হনুফা বেগম ও পরে হনুফা বেগম থেকে ২০১৫ইং সালে একই সম্পত্তি আবুল কালাম পাটোয়ারী দলিল মূলে সাবেক ১৫৫৫নং দাগে মালিক হয়। তবে বিএস খতিয়ান সৃষ্টি কালে সাবেক ১৫৫৫ দাগে ৩.৯৪০০ শকত সম্পত্তি বিএস কয়েকটি দাগ ও খতিয়ানে ছাদেকসহ একাদিক ব্যাক্তির নামে রেকর্ডভুক্ত হয়। এরইমধ্যে আবুল কালাম পাটোয়ারী ছাদেক আলীর অংশ নামজারি খতিয়ান করতে ইউনিয়ন ভুমি অফিসের মাধ্যমে একটি দাগ হতে নামজারি ৮০৩৭/২৬ইং খতিয়ান সৃজন করে নেন। কোনরকম আপোষ বন্টন কাগজ বা অংশীদারদের নোটিশের মাধ্যমে অবহিত করন ছাড়াই। যা বিএস ২৬ নং খতিয়ানভুক্ত ৪৯৯১নং দাগের সমুদ্বয় সম্পত্তি। পরবর্তীতে সহঅংশীদার জসিমউদদীন পাটোয়ারী জানতে পারে এবং মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমির নিকট লিখিত আপত্তি দাখিল করেন। এদিকে আবুল কালাম পাটোয়ারী নাম জারির কপি হাতে পেয়েই জমি বিক্রির জন্য তোরজোর শুরু করেছে বলে জানায় অভিযোগকারী।
অভিযুক্ত আবুল কালাম পাটোয়ারী বলেন, সাবেক দাগের চৌহুদ্দি এবং অন্যান্য অংশীদারগন অন্য দাগ খতিয়ানে দখলে থাকা কোন আপত্তি না থাকার কারণেই আমি একটি দাগের সমুদ্বয় সম্পত্তি খারিজ নিয়েছি। এছাড়াও আপত্তিকারী নিজেও এইদাগের সম্পত্তি বিক্রি করে দিয়েছে।
জসিমউদদীন পাটোয়ারী বলেন, আপত্তির বিষয়ে কোন সিদ্ধান্ত না আসার আগে পূর্বে জমি হস্তান্তর হলে আরোও আইনি জটিলতাসহ অপৃতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ