ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ছেলের চিকিৎসায় বিক্রি করা জার্সি ফিরিয়ে দেওয়া হচ্ছে প্যারাগুয়ে গোলরক্ষককে


ছেলের চিকিৎসায় বিক্রি করা জার্সি ফিরিয়ে দেওয়া হচ্ছে প্যারাগুয়ে গোলরক্ষককে

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জার্মানিকে বিদায় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্ডো গিল। পেনাল্টি শুটআউটে দুটি দুর্দান্ত সেভ করে দলকে শেষ ষোলোয় তোলার নায়ক হওয়ার পাশাপাশি এবার সামনে এসেছে তার জীবনের একটি হৃদয়স্পর্শী অধ্যায়। ২৬ বছর বয়সী এই গোলরক্ষক কয়েক বছর আগে ছেলের চিকিৎসার খরচ জোগাতে বাধ্য হয়েছিলেন নিজের অনূর্ধ্ব-২০ জাতীয় দলের জার্সিসহ ব্যক্তিগত ফুটবল সামগ্রী বিক্রি করতে। তবে বিশ্বকাপে নায়কোচিত পারফরম্যান্সের পর সেই হারানো জার্সিই আবার ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গিলের সঙ্গী মেলিসা আভালোস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তাদের নবজাতক ছেলে গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছিল। সন্তানের চিকিৎসা ও পরিবারের প্রয়োজন মেটাতে গিল নিজের ফুটবল বুট, পোশাক এবং অনূর্ধ্ব-২০ জাতীয় দলের স্মৃতিবিজড়িত জার্সিটিও বিক্রি করেছিলেন। আভালোস লিখেছিলেন, “আমাদের ছেলে জীবনের জন্য লড়ছিল, আর তার বাবা সবসময় পাশে ছিল। সে সবকিছু বিক্রি করেছে—নিজের পোশাক, ফুটবল বুট, এমনকি অনূর্ধ্ব-২০ জাতীয় দলের জার্সিটাও, যেটি স্মৃতি হিসেবে রেখে দিতে পারেনি।” স্মৃতিবহ সেই জার্সিটি কিনেছিলেন গিলের বন্ধু পেদ্রো সুয়ারেজ। মাত্র ২ লাখ গুয়ারানি (প্রায় ৩৩ মার্কিন ডলার) দিয়ে জার্সিটি কিনে কঠিন সময়ে বন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন তিনি। বিশ্বকাপে জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়ের পর পুরোনো সেই ঘটনা নতুন করে আলোচনায় আসে। এরপর সুয়ারেজ ঘোষণা দেন, জার্সিটি তিনি কোনো মূল্য ছাড়াই গিলকে ফিরিয়ে দেবেন। তবে বন্ধুকে মজার ছলে একটি শর্তও দিয়েছেন তিনি। ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে পাঠানো বার্তায় সুয়ারেজ বলেন, জার্সি নিয়ে চিন্তা কোরো না, এটা তোমার জন্যই রেখে দেব। তবে আগে ফ্রান্সকে হারাতে হবে। জার্মানির বিপক্ষে ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে কাই হাভার্টজ ও নিক ভল্টেমাডের শট ঠেকিয়ে দেন গিল। পরে জোনাথন টাহ শট বাইরে মারেন এবং হোসে কানালে শেষ পেনাল্টি থেকে গোল করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। এই হারের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পেনাল্টি শুটআউটে পরাজয়ের স্বাদ পায় জার্মানি। আর সেই ইতিহাসের কেন্দ্রে ছিলেন অরলান্ডো গিল যিনি একসময় সন্তানের জীবন বাঁচাতে নিজের সবচেয়ে মূল্যবান স্মৃতিও বিক্রি করেছিলেন। এখন প্যারাগুয়ের সামনে ফ্রান্সের চ্যালেঞ্জ। সেই বাধা পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালের টিকিটের পাশাপাশি গিলের ব্যক্তিগত জীবনের একটি অপূর্ণ অধ্যায়ও পূর্ণ হতে পারে। বহু বছর আগে ছেলের চিকিৎসার জন্য বিক্রি করা প্রিয় জার্সিটি আবার ফিরে আসতে পারে তার হাতেই। ফুটবল শুধু মাঠের জয়-পরাজয়ের গল্প নয়। এটি ত্যাগ, সংগ্রাম ও মানবিকতারও গল্প। অরলান্ডো গিলের জীবন সেই সত্যকেই নতুন করে মনে করিয়ে দিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে ৬৭ উপকারভোগীর মাঝে সহায়তার চেক ও খাবার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


পটুয়াখালীতে ৬৭ উপকারভোগীর মাঝে সহায়তার চেক ও খাবার বিতরণ

গলাচিপা উপজেলায় দুরারোগ্য রোগে আক্রান্ত, হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে সহায়তার চেক এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর উপজেলার ৬৭ জন উপকারভোগীর হাতে এ চেক এবং শুকনো খাবার তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রীর সহধর্মিণী মারিয়া আক্তার নুর, গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দউজ্জামান, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা এবং বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং বলেন, সমাজের অসহায়, দরিদ্র এবং দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি এবং সামাজিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা জরুরি। তারা মানবিক সহায়তার এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

এ সময় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে সাড়ম্বরে উদযাপিত হলো জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষ্যে গৃহীত ৩ দিনের শীর্ষক কর্মসূচির সমাপনী অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


নারায়ণগঞ্জে সাড়ম্বরে উদযাপিত হলো জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষ্যে গৃহীত ৩ দিনের শীর্ষক কর্মসূচির সমাপনী অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর ৩ দিন ব্যাপী গৃহীত কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রায়হান কবির, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত এবং তাঁর সাম্যবাদী চেতনার ওপর গুরুত্বারোপ করে আলোচনা করেন। বক্তারা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর লেখনী চিরকাল বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে। তরুণ প্রজন্মের মাঝে নজরুলের সৃষ্টিকে আরো বেশি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা।

স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ কবির কালজয়ী নজরুল সংগীত পরিবেশন করেন। শিল্পীদের বাদ্যযন্ত্রের মূর্ছনা এবং চমৎকার পরিবেশনা মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নারায়ণগঞ্জ জেলা প্রশাসন; বরেণ্য নজরুল গবেষক; রাজনৈতিক নেতৃবৃন এড,আবু আল ইউসুফ টিপু খান, জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব; কবি; সাহিত্যিক; সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে এই নজরুল বর্ষের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদিতমারীতে অসচ্ছল নারী, প্রতিবন্ধী ও শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


আদিতমারীতে অসচ্ছল নারী, প্রতিবন্ধী ও শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা উপকরণ বিতরণ

জেলার আদিতমারী উপজেলায় অসচ্ছল নারী, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনাতনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ জন অসচ্ছল নারীর হাতে প্রদান করা হয় সেলাই মেশিন, ১১ জন শারীরিকভাবে অক্ষম ব্যক্তি পেয়েছেন ১১টি হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৬টি ক্রিকেট সেট, ৬০টি ফুটবল ও ১২ সেট স্কাউট বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং সুবিধাভোগী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস।

রোকন উদ্দিন বাবুল এমপি তাঁর বক্তব্যে বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। তিনি উৎসাহিত করেন উপকারভোগীদের সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে আত্মনির্ভরশীল হওয়ার।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল সাকিব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর প্রেমিকের হাতে মারধরে চাঁন মিয়ার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


স্ত্রীর প্রেমিকের হাতে মারধরে চাঁন মিয়ার মৃত্যু

রংপুরের পীরগাছায় স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে চাঁন মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মাহফুজ আহমেদ মিথুনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের ছোট দিগটারী গ্রামের চাঁন মিয়ার সঙ্গে প্রায় ২০ বছর আগে মুক্তি বেগম ওরফে মুক্তার (৪০) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জীবিকার তাগিদে চাঁন মিয়া ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। চাঁন মিয়ার অনুপস্থিতিতে প্রতিবেশী মাহফুজ আহমেদ মিথুনের সঙ্গে নিহতের স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে বলে মামলায় উল্লেখ করা হয়। বিষয়টি জানাজানি হলে মুক্তি ও মিথুন পাশের একটি উপজেলায় গিয়ে বসবাস শুরু করেন। এ নিয়ে চাঁন মিয়া ও তার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পরে শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ৮টার দিকে ছোট দিগটারী গ্রামের মোজাম্মেল মিয়ার বাড়ির সামনে চাঁন মিয়ার সঙ্গে মিথুনের দেখা হয়। এ সময় মিথুন তাকে গালিগালাজ ও হুমকি দেন। এর প্রতিবাদ করলে মিথুন তাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় চাঁন মিয়ার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে মিথুন পাশের একটি বাড়িতে ঢুকে আত্মগোপন করেন। পরে চাঁন মিয়া সেখানে গেলে মিথুন আবারও তাকে বেধড়ক মারধর করেন। এর ফলস্বরূপ চাঁন মিয়া ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত মিথুনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাগনে আলম মিয়া বাদী হয়ে নিহতের স্ত্রী মুক্তি বেগম, মাহফুজ আহমেদ মিথুন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম মণ্ডল গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%