প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর ৩ দিন ব্যাপী গৃহীত কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রায়হান কবির, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত এবং তাঁর সাম্যবাদী চেতনার ওপর গুরুত্বারোপ করে আলোচনা করেন। বক্তারা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর লেখনী চিরকাল বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে। তরুণ প্রজন্মের মাঝে নজরুলের সৃষ্টিকে আরো বেশি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা।
স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ কবির কালজয়ী নজরুল সংগীত পরিবেশন করেন। শিল্পীদের বাদ্যযন্ত্রের মূর্ছনা এবং চমৎকার পরিবেশনা মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নারায়ণগঞ্জ জেলা প্রশাসন; বরেণ্য নজরুল গবেষক; রাজনৈতিক নেতৃবৃন এড,আবু আল ইউসুফ টিপু খান, জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব; কবি; সাহিত্যিক; সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে এই নজরুল বর্ষের সমাপ্তি ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন