পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,
০৭:১১ পি.এম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর ৩ দিন ব্যাপী গৃহীত কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রায়হান কবির, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত এবং তাঁর সাম্যবাদী চেতনার ওপর গুরুত্বারোপ করে আলোচনা করেন। বক্তারা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর লেখনী চিরকাল বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে। তরুণ প্রজন্মের মাঝে নজরুলের সৃষ্টিকে আরো বেশি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা।
স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ কবির কালজয়ী নজরুল সংগীত পরিবেশন করেন। শিল্পীদের বাদ্যযন্ত্রের মূর্ছনা এবং চমৎকার পরিবেশনা মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নারায়ণগঞ্জ জেলা প্রশাসন; বরেণ্য নজরুল গবেষক; রাজনৈতিক নেতৃবৃন এড,আবু আল ইউসুফ টিপু খান, জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব; কবি; সাহিত্যিক; সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে এই নজরুল বর্ষের সমাপ্তি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলার আদিতমারী উপজেলায় অসচ্ছল নারী, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনাতনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ জন অসচ্ছল নারীর হাতে প্রদান করা হয় সেলাই মেশিন, ১১ জন শারীরিকভাবে অক্ষম ব্যক্তি পেয়েছেন ১১টি হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৬টি ক্রিকেট সেট, ৬০টি ফুটবল ও ১২ সেট স্কাউট বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং সুবিধাভোগী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস।
রোকন উদ্দিন বাবুল এমপি তাঁর বক্তব্যে বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। তিনি উৎসাহিত করেন উপকারভোগীদের সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে আত্মনির্ভরশীল হওয়ার।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল সাকিব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের পীরগাছায় স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে চাঁন মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মাহফুজ আহমেদ মিথুনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের ছোট দিগটারী গ্রামের চাঁন মিয়ার সঙ্গে প্রায় ২০ বছর আগে মুক্তি বেগম ওরফে মুক্তার (৪০) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জীবিকার তাগিদে চাঁন মিয়া ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। চাঁন মিয়ার অনুপস্থিতিতে প্রতিবেশী মাহফুজ আহমেদ মিথুনের সঙ্গে নিহতের স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে বলে মামলায় উল্লেখ করা হয়। বিষয়টি জানাজানি হলে মুক্তি ও মিথুন পাশের একটি উপজেলায় গিয়ে বসবাস শুরু করেন। এ নিয়ে চাঁন মিয়া ও তার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
পরে শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ৮টার দিকে ছোট দিগটারী গ্রামের মোজাম্মেল মিয়ার বাড়ির সামনে চাঁন মিয়ার সঙ্গে মিথুনের দেখা হয়। এ সময় মিথুন তাকে গালিগালাজ ও হুমকি দেন। এর প্রতিবাদ করলে মিথুন তাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় চাঁন মিয়ার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে মিথুন পাশের একটি বাড়িতে ঢুকে আত্মগোপন করেন। পরে চাঁন মিয়া সেখানে গেলে মিথুন আবারও তাকে বেধড়ক মারধর করেন। এর ফলস্বরূপ চাঁন মিয়া ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত মিথুনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাগনে আলম মিয়া বাদী হয়ে নিহতের স্ত্রী মুক্তি বেগম, মাহফুজ আহমেদ মিথুন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম মণ্ডল গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ- মাদ্রাসা, ইয়াতিমখানা, অটিজম ও প্রতিবন্ধী স্কুল পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই শনিবার আয়োজিত এ কর্মসূচির আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লেইস প্রকল্প। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতন করা হয়।
এছাড়া, টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান পীর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কর্মসূচিতে প্রতিষ্ঠানে প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের ছত্তিশগড়ের বালোদা বাজার জেলায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যাওয়ার পর উল্টে গেছে। এই ঘটনার জন্য মোটরসাইকেলে থাকা একটি মদের দোকানের দুই কর্মচারী নিহত হয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে সান্দি সরকারি মদের দোকানের ওই দুই কর্মচারী কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা বলোদাবাজার যাচ্ছিলেন, এমন সময় দুর্ঘটনার কবলে পড়েন।
নিহতদের মধ্যে একজন হলেন খোরসিনালার বাসিন্দা সত্যপ্রকাশ সোনওয়ানি (৩৪) এবং অপরজন সোনপুরি গ্রামের বাসিন্দা গোপী কিষাণ আদিল (২৫)।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দ্রুতগতির ট্রাকটি মোটরসাইকেলটিকে এত জোরে ধাক্কা দেয় যে, উল্টে যাওয়ার আগে দুই আরোহীসহ বাইকটিকে প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। এতে দুই জনই গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে পালারির কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পালারি থানা মামলাটি দায়ের করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি পলাতক চালককে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ