প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার আদিতমারী উপজেলায় অসচ্ছল নারী, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনাতনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ জন অসচ্ছল নারীর হাতে প্রদান করা হয় সেলাই মেশিন, ১১ জন শারীরিকভাবে অক্ষম ব্যক্তি পেয়েছেন ১১টি হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৬টি ক্রিকেট সেট, ৬০টি ফুটবল ও ১২ সেট স্কাউট বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং সুবিধাভোগী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস।
রোকন উদ্দিন বাবুল এমপি তাঁর বক্তব্যে বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। তিনি উৎসাহিত করেন উপকারভোগীদের সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে আত্মনির্ভরশীল হওয়ার।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল সাকিব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন