১২:৪৫ পি.এম
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন সংসদীয় দল আজ বুধবার (১০ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিং-এর উদ্দেশে যাত্রা করবে।
দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাইনিজ ইস্টার্ন এয়ারলাইনসের দুপুর ২ টার ফ্লাইটে যাত্রা শুরু করবে।
प्रतिनिधিদলের অন্য সদস্যরা হিসেবে আছেন: এনসিপির সদস্য সচিব আকতার হোসেন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং সংরক্ষিত আসনের জেসমিন সুলতানা এমপি।
আরও পড়ুন: ৬৭ পুলিশ পরিদর্শক এসএসপি পদে পদোন্নতি পেলেন
ডেপুটি স্পিকার চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ৭ম চায়না-সাউথ এশিয়ান কোঅপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
প্রতিনিধিদলটি ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের এক্সপোজিশনের থিম কান্ট্রি বাংলাদেশ হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বাণিজ্য প্যাভিলয়ন অংশগ্রহণ করবে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বাণিজ্য মেলা উদ্বোধন করবেন।
এছাড়া, দুই দিনব্যাপী কুনমিংয়ে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন দলটি ইউনান প্রদেশের গভর্নর ও চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সাধারণ সম্পাদকের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে মিলিত হবেন।
সফরের শেষ দিনে, ডেপুটি স্পিকার চাইনিজ গ্লোবাল টিভি নেটওয়ার্ক ও ইউনান ন্যাশনাল টিভির সঙ্গে দুটি বিশেষ সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন। সংসদীয় দল আগামী ১৩ জুন ঢাকায় ফিরে আসবে।
আরও পড়ুন: বিশ্বজয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন