ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

টেকনাফে সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


টেকনাফে সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে একটি অভিযান পরিচালনা করে র‌্যাব সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী সাকের আহম্মদ (৪৫) কে গ্রেফতার করেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দক্ষ আভিযানিক দল টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া জমজম স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া সাকের আহম্মদ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া বড় ডেইল এলাকার নুরুল ইসলামের পুত্র।

আরও পড়ুন: ধর্মীয় উৎসবে কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ: খোকন তালুকদার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সাকের আহম্মদ দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়িয়ে আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করার পর তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬৩৬৬ কোটি খরচ করেও তলানিতে টটেনহাম, কোচ বললেন ‘আতঙ্ক নেই’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


৬৩৬৬ কোটি খরচ করেও তলানিতে টটেনহাম, কোচ বললেন ‘আতঙ্ক নেই’

প্রিমিয়ার লিগের টেবিলের একেবারে তলানিতে নেমে গেছে টটেনহাম হটস্পার, টানা দুই ম্যাচে পরাজয়ের পর। তবে কোচ রবের্তো ডি জার্বি সাফ জানিয়ে দিয়েছেন, দলে কোনো ‘আতঙ্ক’ নেই এবং তিনি নিজেও ‘ক্ষুব্ধ নন’।

 

কোচের বক্তব্য যাই হোক, সমর্থকদের জন্য এটি একটি পুরোনো ও হতাশাজনক গল্পের পুনরাবৃত্তি বলেই মনে হচ্ছে।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের ব্যবধানে অ্যান্থনি এল্যাঙ্গা ও ইয়োয়ানে উইসার জোড়া গোলে নিউক্যাসল টটেনহামের দুর্গ গুঁড়িয়ে ২-০ ব্যবধানের জয় তুলে নেয়। দলের এমন হতশ্রী পারফরম্যান্স দেখে ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই গ্যালারি ছাড়তে শুরু করেন হাজার হাজার স্পার্স সমর্থক। তাদের ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কারণ ক্লাবটি নিজেদের দুর্দান্ত স্টেডিয়ামে খেলা শেষ ২৩টি লিগ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জয়লাভ করেছে।

 

গত দুটি আসরে (২০২৪-২৫ ও ২০২৫-২৬) কোনোমতে ১৭তম স্থানে থেকে অবনমন এড়ানো দলটি এবার ঘুরে দাঁড়াবে বলে আশা করা হয়েছিল। ট্রান্সফার উইন্ডোতে ৬৩৬৬ কোটি টাকা খরচ করার পর ভক্তরা অন্তত ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফেরার স্বপ্ন দেখছিলেন। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন, প্রথম দুই ম্যাচের দুটিই হার, গোল শূন্য এবং ২০টি দলের মধ্যে পয়েন্ট টেবিলের একদম তলানিতে (২০তম) অবস্থান করছে স্পার্স।

ম্যাচ শেষে ডি জার্বি মন্তব্য করেন, ‘ডিফেন্সে আমাদের উন্নতির জায়গা রয়েছে, তবে আজকের ফলাফলটি আমাদের জন্য অন্যায় ছিল।

 

আমরা প্রথম গোলটি খাওয়ার আগ পর্যন্ত নিউক্যাসলের চেয়ে ভালো খেলেছি। ভক্তদের জন্য খারাপ লাগছে, তবে আমরা একটি দুর্দান্ত দল হিসেবে গড়ে ওঠার কাজ করছি। দল গুছিয়ে উঠলে গত দুই মৌসুমের চিত্র বদলে যাবে।’

অবনমন এড়ানোর পর এবার বড় বড় তারকা দলে ভিড়িয়েছিল টটেনহাম। কিন্তু মাঠে তার প্রতিফলন দেখা যায়নি।

 

ব্রেন্টফোর্ডের কাছে ৩-০ গোলে হারের পর এবার নিউক্যাসলের কাছেও ধরাশায়ী হতে হলো। যদিও ম্যাচে ১৭টি শট নিয়ে ৬টি লক্ষ্য রাখলেও গোল পায়নি স্পার্স, অন্যদিকে নিউক্যাসল তাদের লক্ষ্য রাখা দুটি শটকেই গোলে পরিণত করে।

সাবেক ইংলিশ গোলরক্ষক জো হার্ট ক্লাবের বর্তমান অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, ‘দুই ম্যাচ দেখলেই বোঝা যায় নিউক্যাসলের কোচ দল নিয়ে কী করতে চান, কিন্তু টটেনহামের ক্ষেত্রে সেই স্পষ্টতা নেই। নতুন খেলোয়াড়দের দ্রুত খাপ খাইয়ে নিতে হবে, তা না হলে সংকট আরও বাড়বে।’ আরেক সাবেক গোলরক্ষক রব গ্রিন জানান, গত মৌসুমের পুরোনো সমস্যাগুলো এখনও রয়ে গেছে এবং সমর্থকদের আস্থা দ্রুত ফুরিয়ে আসছে।

আগামী মঙ্গলবার ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে ডি জার্বি ইঙ্গিত দিয়েছেন তিনি আরো একজন নতুন খেলোয়াড় চান। একই সাথে রিচার্লিসন বা সারের দল ছাড়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, অর্থনৈতিক সুবিধা আনলে যে কেউ ক্লাব ছাড়তে পারে।

মার্চের শেষদিকে দায়িত্ব নেওয়া ডি জার্বি সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘১০ দিনে বা কেবল ট্রান্সফার মার্কেট দিয়ে গত দুই বছরের চিত্র পাল্টানো অসম্ভব। আমাদের মাঠে কঠোর পরিশ্রম করতে হবে। শান্ত থেকে উন্নতির দিকে নজর দেওয়াই এখন মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের জন্য ৩৬ লাখ ডলারের মানবিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


নেপালের জন্য ৩৬ লাখ ডলারের মানবিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

নেপালের ভয়াবহ বন্যার ফলে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৩ হাজার ব্যক্তি নিখোঁজ রয়েছে। এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্র দেশটির জন্য ৩৬ লাখ ডলারের বেশি মানবিক সহায়তা প্রদানের ঘোষণা করেছে।

শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জরুরি প্রয়োজন মেটানোর জন্য এই সহায়তা প্রদান করা হবে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে পাওয়া গেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেছে, ‘যুক্তরাষ্ট্র নেপালের জনগণের পাশে রয়েছে। জীবন রক্ষাকারী মানবিক সহায়তা হিসেবে ৩৬ লাখ ডলারের বেশি প্রদান করা হচ্ছে।’

এই সহায়তার আওতায়, বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জরুরি খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকবে।

নেপালে সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যার কারণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থীদের মারামারি, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থীদের মারামারি, আহত ৬

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ময়লা-আবর্জনা পরিষ্কার করার বিষয়কে কেন্দ্র করে পার্কের কর্মী ও দর্শনার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নারীসহ চার দর্শনার্থী এবং দুই কর্মচারী আহত হয়েছেন। ঘটনার পর পার্কের আউটসোর্সিং কর্মী মো. ফরহাদকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে পার্কের কোর সাফারি এলাকায় এই মারামারির ঘটনা ঘটে। আহত দর্শনার্থীদের মধ্যে রয়েছেন রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকার সালমা হোসেন (৪৪), তার দুই ছেলে আহনাফ মাহিন (১৭) ও জারিফ (১৫) এবং তাঁদের গাড়িচালক মো. রাসেল (২৫)। এছাড়া পার্কের আউটসোর্সিং কর্মচারী মোমিন ও মাসুদ রানা আহত হয়েছেন।

ভুক্তভোগী সালমা হোসেন অভিযোগ করেন, শনিবার দুপুরে তিনি দুই ছেলে আহনাফ ও জারিফকে নিয়ে সাফারি পার্কে যান। কোর সাফারির দর্শনার্থীদের ব্যবহৃত বাসের ভেতরে ময়লা-আবর্জনা থাকায় তিনি তা পরিষ্কার করতে বলেন। এ সময় পার্কের কর্মীরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সঙ্গে থাকা স্টিলের রড দিয়ে তাঁর দুই ছেলেকে মারধর করেন।

এছাড়া সালমা হোসেন আরও অভিযোগ করেন যে, এ সময় তাঁর প্রায় তিন ভরি ওজনের স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ভাঙচুর করা হয় এবং নগদ ৮০ হাজার টাকা খোয়া যায়।

পার্ক কর্তৃপক্ষের বক্তব্য হলো, ময়লা-আবর্জনা নিয়ে প্রথমে এক কর্মচারীর সঙ্গে দর্শনার্থীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দর্শনার্থীদের একজন ওই কর্মচারীকে মারধর করেন। পরে বিষয়টি মীমাংসার জন্য তাঁদের পার্ক অফিসে নিয়ে বসতে চাইলে তাঁরা আবারও উত্তেজিত হয়ে হামলা চালান। এতে পার্কের দুই কর্মচারী আহত হন।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক রহমান বলেন, দর্শনার্থী বাসে ময়লা থাকাকে কেন্দ্র করে এক কর্মচারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। পরে এক দর্শনার্থী ওই কর্মচারীকে মারধর করেন। পরিদর্শন শেষে তাঁদের পার্ক অফিসে নিয়ে আলোচনা করতে চাইলে তাঁরা আবারও উত্তেজিত হয়ে হামলা করেন। এতে পার্কের দুই কর্মচারী আহত হয়েছেন এবং তাঁরা চিকিৎসা নিয়েছেন। যদিও আরও তিনজন আহত হলেও তাঁদের হাসপাতালে নেওয়ার মতো পরিস্থিতি হয়নি। তাঁদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অন্যদিকে, বন বিভাগের নির্ধারিত ইউনিফর্ম পরা অবস্থায় মো. মমিন নামে এক কর্মচারীকে ওই নারী ও তার সঙ্গে থাকা লোকজন মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম. কে. এম. ইকবাল হোছাইন চৌধুরী বলেন, আমাদের মো. মুমিন নামের একজন স্টাফকে হামলা চালিয়ে আহত করা হয়েছে। তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্টাফকে আহত করার পর বাসে থাকা পর্যটকদের পার্ক অফিসে আনা হয় আলোচনা করার জন্য। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় বন বিভাগের আউটসোর্সিং স্টাফ মো. ফরহাদকে বরখাস্ত করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, "সরকারের প্রতিটি কাজে আমরা সরকার, বেসরকারি খাত এবং বেসরকারি সংস্থা বা এনজিওগুলোর মধ্যে একটি অংশীদারত্ব গড়ে তুলছি। এটি শুধু বন্যা পরবর্তী বা বন্যা পুনর্বাসনের কাজ নয়, আমরা একটি সৃজনশীল অর্থনীতি বা নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি; সেখানেও সরকার, ব্যক্তিখাত ও এনজিওগুলোর একটি যৌথ অংশীদারত্ব রয়েছে এবং সবাই মিলে যৌথভাবে আমরা এই কাজগুলো পরিচালনা করছি।"

রবিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত বাংলাদেশে ‘বন্যা-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা’ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, "ফ্যামিলি কার্ড ডেলিভারিতে আমরা যে পাইলট প্রজেক্টটি করেছি, তাতে ১ দশমিক ২ শতাংশ ত্রুটি বা ভুল হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ত্রুটির হার অত্যন্ত নগণ্য এবং এটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনায় বা দলীয় পক্ষপাতিত্বে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না।"

তিনি উল্লেখ করেন, একটি পরিস্থিতি মোকাবিলা করতে হলে সঠিক উপায়ে এবং দক্ষতার সঙ্গে ত্রাণ ও সহায়তা বিতরণ নিশ্চিত করা প্রয়োজন। আমাদের দেশে বিতরণের ক্ষেত্রে অনেক ক্ষতি বা অপচয় হয়ে থাকে। এটি মূলত দুর্নীতির মাধ্যমে, অপচয়ের মাধ্যমে এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে হয়ে থাকে।

অর্থমন্ত্রী বলেন, সরকার প্রথম সারির সাড়া প্রদানকারী বা প্রাথমিক সাহায্যকারী হিসেবে তাৎক্ষণিক সহায়তা দিয়ে থাকে। কিন্তু এর পরের যে কাজগুলো থাকে- যেমন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, প্রতিবন্ধীদের সহায়তা কিংবা অন্যান্য পুনর্বাসন। সেগুলো বাস্তবায়নের জন্য সমাজের বিভিন্ন স্তরে যাদের কাজের পরিধি রয়েছে, সেই এনজিও ও বেসরকারি খাতকে যুক্ত করা হচ্ছে। সরকারের সম্পদ পুনর্বণ্টন এবং তাদের সম্পদ সংযোগের মাধ্যমে সার্বিক পুনর্বাসনের কাজ সফলভাবে সম্পন্ন হচ্ছে।

আমির খসরু বলেন, "সরকারের পক্ষে সবসময় একা সবকিছু সঠিকভাবে বিতরণ করা একটি বড় সমস্যা। এতে দুর্নীতি ও অপচয় হয়। কিন্তু ডেলিভারি ব্যবস্থায় যখন আপনি বেসরকারি খাত ও এনজিওদের রাখবেন, তখন একদিকে যেমন কাজ দক্ষতার সঙ্গে হয়, অন্যদিকে অপচয় ও দুর্নীতি কমে যায় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমি আনন্দিত যে, আজকের এই বন্যা পরবর্তী সময়ে এখন পর্যন্ত আমার জানা মতে কোনো দুর্নীতির অভিযোগ আসেনি। পত্র-পত্রিকায় বা কোথাও আমি এমন কোনো অভিযোগ দেখিনি।"

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন মাধ্যমের সাহায্যে এই দক্ষ ডেলিভারি সিস্টেম কাজ করছে। এটি তদারকি বা পাহারাদারের কাজ করছে, এর দক্ষতার জন্য কাজ করছে এবং সরকারের অপচয় ও দুর্নীতি বন্ধ করছে। আজকের এই উদ্যোগে ব্র্যাকসহ অন্যান্য সংস্থাও বিভিন্ন কাজ করছে। এই সম্মিলিত অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। সাধারণ মানুষের সঠিক পুনর্বাসন সম্পন্ন না হলে প্রকৃত সহায়তা হয় না, আর সেই কাজটিই তারা হাতে নিয়েছেন বলে জানান তিনি।

এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি আমিরুল হক চৌধুরী, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%