ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালের জন্য ৩৬ লাখ ডলারের মানবিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের


নেপালের জন্য ৩৬ লাখ ডলারের মানবিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

নেপালের ভয়াবহ বন্যার ফলে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৩ হাজার ব্যক্তি নিখোঁজ রয়েছে। এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্র দেশটির জন্য ৩৬ লাখ ডলারের বেশি মানবিক সহায়তা প্রদানের ঘোষণা করেছে।

শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জরুরি প্রয়োজন মেটানোর জন্য এই সহায়তা প্রদান করা হবে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে পাওয়া গেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ৭টি সেনাবাহিনী ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন

মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেছে, ‘যুক্তরাষ্ট্র নেপালের জনগণের পাশে রয়েছে। জীবন রক্ষাকারী মানবিক সহায়তা হিসেবে ৩৬ লাখ ডলারের বেশি প্রদান করা হচ্ছে।’

এই সহায়তার আওতায়, বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জরুরি খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকবে।

নেপালে সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যার কারণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, সৌদি আরবে দুই ক্রু নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থীদের মারামারি, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থীদের মারামারি, আহত ৬

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ময়লা-আবর্জনা পরিষ্কার করার বিষয়কে কেন্দ্র করে পার্কের কর্মী ও দর্শনার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নারীসহ চার দর্শনার্থী এবং দুই কর্মচারী আহত হয়েছেন। ঘটনার পর পার্কের আউটসোর্সিং কর্মী মো. ফরহাদকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে পার্কের কোর সাফারি এলাকায় এই মারামারির ঘটনা ঘটে। আহত দর্শনার্থীদের মধ্যে রয়েছেন রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকার সালমা হোসেন (৪৪), তার দুই ছেলে আহনাফ মাহিন (১৭) ও জারিফ (১৫) এবং তাঁদের গাড়িচালক মো. রাসেল (২৫)। এছাড়া পার্কের আউটসোর্সিং কর্মচারী মোমিন ও মাসুদ রানা আহত হয়েছেন।

ভুক্তভোগী সালমা হোসেন অভিযোগ করেন, শনিবার দুপুরে তিনি দুই ছেলে আহনাফ ও জারিফকে নিয়ে সাফারি পার্কে যান। কোর সাফারির দর্শনার্থীদের ব্যবহৃত বাসের ভেতরে ময়লা-আবর্জনা থাকায় তিনি তা পরিষ্কার করতে বলেন। এ সময় পার্কের কর্মীরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সঙ্গে থাকা স্টিলের রড দিয়ে তাঁর দুই ছেলেকে মারধর করেন।

এছাড়া সালমা হোসেন আরও অভিযোগ করেন যে, এ সময় তাঁর প্রায় তিন ভরি ওজনের স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ভাঙচুর করা হয় এবং নগদ ৮০ হাজার টাকা খোয়া যায়।

পার্ক কর্তৃপক্ষের বক্তব্য হলো, ময়লা-আবর্জনা নিয়ে প্রথমে এক কর্মচারীর সঙ্গে দর্শনার্থীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দর্শনার্থীদের একজন ওই কর্মচারীকে মারধর করেন। পরে বিষয়টি মীমাংসার জন্য তাঁদের পার্ক অফিসে নিয়ে বসতে চাইলে তাঁরা আবারও উত্তেজিত হয়ে হামলা চালান। এতে পার্কের দুই কর্মচারী আহত হন।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক রহমান বলেন, দর্শনার্থী বাসে ময়লা থাকাকে কেন্দ্র করে এক কর্মচারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। পরে এক দর্শনার্থী ওই কর্মচারীকে মারধর করেন। পরিদর্শন শেষে তাঁদের পার্ক অফিসে নিয়ে আলোচনা করতে চাইলে তাঁরা আবারও উত্তেজিত হয়ে হামলা করেন। এতে পার্কের দুই কর্মচারী আহত হয়েছেন এবং তাঁরা চিকিৎসা নিয়েছেন। যদিও আরও তিনজন আহত হলেও তাঁদের হাসপাতালে নেওয়ার মতো পরিস্থিতি হয়নি। তাঁদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অন্যদিকে, বন বিভাগের নির্ধারিত ইউনিফর্ম পরা অবস্থায় মো. মমিন নামে এক কর্মচারীকে ওই নারী ও তার সঙ্গে থাকা লোকজন মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম. কে. এম. ইকবাল হোছাইন চৌধুরী বলেন, আমাদের মো. মুমিন নামের একজন স্টাফকে হামলা চালিয়ে আহত করা হয়েছে। তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্টাফকে আহত করার পর বাসে থাকা পর্যটকদের পার্ক অফিসে আনা হয় আলোচনা করার জন্য। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় বন বিভাগের আউটসোর্সিং স্টাফ মো. ফরহাদকে বরখাস্ত করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, "সরকারের প্রতিটি কাজে আমরা সরকার, বেসরকারি খাত এবং বেসরকারি সংস্থা বা এনজিওগুলোর মধ্যে একটি অংশীদারত্ব গড়ে তুলছি। এটি শুধু বন্যা পরবর্তী বা বন্যা পুনর্বাসনের কাজ নয়, আমরা একটি সৃজনশীল অর্থনীতি বা নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি; সেখানেও সরকার, ব্যক্তিখাত ও এনজিওগুলোর একটি যৌথ অংশীদারত্ব রয়েছে এবং সবাই মিলে যৌথভাবে আমরা এই কাজগুলো পরিচালনা করছি।"

রবিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত বাংলাদেশে ‘বন্যা-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা’ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, "ফ্যামিলি কার্ড ডেলিভারিতে আমরা যে পাইলট প্রজেক্টটি করেছি, তাতে ১ দশমিক ২ শতাংশ ত্রুটি বা ভুল হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ত্রুটির হার অত্যন্ত নগণ্য এবং এটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনায় বা দলীয় পক্ষপাতিত্বে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না।"

তিনি উল্লেখ করেন, একটি পরিস্থিতি মোকাবিলা করতে হলে সঠিক উপায়ে এবং দক্ষতার সঙ্গে ত্রাণ ও সহায়তা বিতরণ নিশ্চিত করা প্রয়োজন। আমাদের দেশে বিতরণের ক্ষেত্রে অনেক ক্ষতি বা অপচয় হয়ে থাকে। এটি মূলত দুর্নীতির মাধ্যমে, অপচয়ের মাধ্যমে এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে হয়ে থাকে।

অর্থমন্ত্রী বলেন, সরকার প্রথম সারির সাড়া প্রদানকারী বা প্রাথমিক সাহায্যকারী হিসেবে তাৎক্ষণিক সহায়তা দিয়ে থাকে। কিন্তু এর পরের যে কাজগুলো থাকে- যেমন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, প্রতিবন্ধীদের সহায়তা কিংবা অন্যান্য পুনর্বাসন। সেগুলো বাস্তবায়নের জন্য সমাজের বিভিন্ন স্তরে যাদের কাজের পরিধি রয়েছে, সেই এনজিও ও বেসরকারি খাতকে যুক্ত করা হচ্ছে। সরকারের সম্পদ পুনর্বণ্টন এবং তাদের সম্পদ সংযোগের মাধ্যমে সার্বিক পুনর্বাসনের কাজ সফলভাবে সম্পন্ন হচ্ছে।

আমির খসরু বলেন, "সরকারের পক্ষে সবসময় একা সবকিছু সঠিকভাবে বিতরণ করা একটি বড় সমস্যা। এতে দুর্নীতি ও অপচয় হয়। কিন্তু ডেলিভারি ব্যবস্থায় যখন আপনি বেসরকারি খাত ও এনজিওদের রাখবেন, তখন একদিকে যেমন কাজ দক্ষতার সঙ্গে হয়, অন্যদিকে অপচয় ও দুর্নীতি কমে যায় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমি আনন্দিত যে, আজকের এই বন্যা পরবর্তী সময়ে এখন পর্যন্ত আমার জানা মতে কোনো দুর্নীতির অভিযোগ আসেনি। পত্র-পত্রিকায় বা কোথাও আমি এমন কোনো অভিযোগ দেখিনি।"

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন মাধ্যমের সাহায্যে এই দক্ষ ডেলিভারি সিস্টেম কাজ করছে। এটি তদারকি বা পাহারাদারের কাজ করছে, এর দক্ষতার জন্য কাজ করছে এবং সরকারের অপচয় ও দুর্নীতি বন্ধ করছে। আজকের এই উদ্যোগে ব্র্যাকসহ অন্যান্য সংস্থাও বিভিন্ন কাজ করছে। এই সম্মিলিত অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। সাধারণ মানুষের সঠিক পুনর্বাসন সম্পন্ন না হলে প্রকৃত সহায়তা হয় না, আর সেই কাজটিই তারা হাতে নিয়েছেন বলে জানান তিনি।

এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি আমিরুল হক চৌধুরী, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুসলিম ঐক্য জোরদারের আহ্বান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


মুসলিম ঐক্য জোরদারের আহ্বান ইরানের

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বের মুসলিম দেশগুলোর নেতা ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। এই উপলক্ষে প্রদত্ত

বক্তব্যে তিনি মহানবী (সা.)-কে মানবিক পূর্ণতার সর্বোচ্চ আদর্শ এবং মানবতার জন্য পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেছেন।

 

পেজেশকিয়ান মন্তব্য করেন, ‘আমরা গর্বিত যে, আমরা এমন এক নবীর উম্মত, যিনি সমগ্র মানবতার জন্য শান্তি ও নিরাপত্তার বার্তা নিয়ে এসেছেন। তাঁর ধর্ম শান্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং তাঁর উপাধি সমগ্র বিশ্বের জন্য রহমত।’

তিনি আরও বলেন, ‘মহানবী (সা.)-এর মহৎ চরিত্র নৈতিকতা ও সৎ গুণাবলির সর্বোত্তম প্রতিফলন। ক্রমবর্ধমান জটিল হয়ে ওঠা বিশ্বের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর জীবন ও আদর্শ মানবতার জন্য পথনির্দেশনা প্রদান করে।

 

ইরানি প্রেসিডেন্ট উল্লেখ করেন, মহানবী (সা.)-এর জীবন ও শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে মুসলিমদের ইসলামী উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি আরও জোরদার করতে হবে। একই সঙ্গে মহানবী (সা.)-এর প্রচারিত মূল্যবোধ অনুসরণ করে বিশ্বজুড়ে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানান তিনি।

পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, বিশ্বের মুসলমানদের অভিন্ন বিশ্বাস, দৃঢ়তা ও সংকল্প ইসলামী উম্মাহর সদস্যদের মধ্যে আরও বেশি ঐক্য ও সংহতি গড়ে তুলবে। একই সঙ্গে বিশ্বজুড়ে ইসলামের অগ্রগতি ও বিকাশে তা ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আবারো জোর আলোচনায় সোহাগ ভূঁইয়া

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আবারো জোর আলোচনায় সোহাগ ভূঁইয়া

রাজপথের আন্দোলন, একের পর এক মামলা, রিমান্ডের বিভীষিকাময় অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের সাংগঠনিক সক্রিয়তা সব মিলিয়ে বিএনপির ছাত্ররাজনীতিতে আলোচিত এক নাম মোঃ সোহাগ ভূঁইয়া। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে এখন জোর আলোচনা, আসন্ন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কমিটিতে সাধারণ সম্পাদক পদে শক্ত অবস্থানে রয়েছেন এই ছাত্রনেতা।

দলীয় সূত্র, ছাত্রদল ও যুবদলের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা সোহাগ ভূঁইয়া প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর আস্থাভাজন তরুণ নেতাদের একজন হিসেবে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে সরকারবিরোধী আন্দোলন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক তৎপরতায় ধারাবাহিক উপস্থিতি তাকে যুবদলের গুরুত্বপূর্ণ পদের আলোচনায় নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কুমিল্লার সন্তান সোহাগ ভূঁইয়ার রাজনৈতিক উত্থান মূলত রাজধানীকেন্দ্রিক ছাত্ররাজনীতি ঘিরে। বিএনপি’র বিগত দিনে ২০১৩-১৪ সালে হর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%