০৮:০২ পি.এম
জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের স্মৃতি রক্ষার্থে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ)’ আয়োজন করেছে ‘পিআরইউ-শহীদ ওয়াসिम আকরাম ফুটবল ফেস্ট-২০২৬’। রবিবার নগরীর কালামিয়া বাজার কে বি টার্ফে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গণমাধ্যমকর্মীদের এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পিআরইউ আহ্বায়ক হাসান মুকুল ও সদস্যসচিব ইমরান এমির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
এ সময় বক্তব্য রাখেন পিআরইউ সদস্য নুর উদ্দিন খান সাগর, তৌহিদুল ইসলাম, জহিরুল ইসলাম এবং নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন খান। বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সাংবাদিকদের এই ইতিবাচক ক্রীড়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
মাঠের লড়াইয়ে উদ্বোধনী দিনের প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় শহীদ মীর মুগ্ধ টিম ও ব্রাজিল সমর্থক টিম। এই খেলায় ৭-১ গোলের বিশাল ব্যবধানে ব্রাজিল সমর্থক টিমকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহীদ মীর মুগ্ধ টিম। একই দিনে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে শহীদ আবু সাঈদ টিম ও আর্জেন্টিনা সমর্থক টিম। এই ম্যাচেও নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে আর্জেন্টিনা সমর্থক টিমকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে শহীদ আবু সাঈদ টিম।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন