০৪:০১ পি.এম
আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়ার পরও ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তার এই সিদ্ধান্তের ফলে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড আবার ক্লাব ফুটবলে ফিরার প্রস্তুতি নিতে শুরু করেছেন, যা বিশ্বকাপের হতাশা পিছনে ফেলতে সাহায্য করেছে। সম্প্রতি, তিনি সান্তোসের ঐতিহ্যবাহী সিটি রেই পেলে ট্রেনিং সেন্টারে ফিরে এসেছেন। তবে, অনুশীলন শুরু করার প্রথম দিনেই নেইমার মাঠে নামেননি। বরং, তিনি সময় কাটিয়েছেন জিমনেসিয়ামে ঘাম ঝরিয়ে এবং ফিজিওলজিক্যাল ল্যাবে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে। অবনমনের শঙ্কার মুখে থাকা সান্তোসের জন্য এই তারকার প্রত্যাবর্তন নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর হয়ে এসেছে। সম্প্রতি, ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বোটাফোগোর কাছে ২-১ গোলে সান্তোস পরাজিত হয়েছে। ম্যাচে, আলভারো বারিয়ালের গোলে সমতায় ফেরার পরেও যোগ করা সময়ে গোল হজম করে দলটি হার থেকে একদমও বাঁচতে পারেনি। এর ফলে, ক্লাবটির অবনমন অঞ্চলের কাছাকাছিই অবস্থান রয়েছে। এমন কঠিন সময়েই অনুশীলন কেন্দ্রে নেইমারের উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সান্তোসের ১০ নম্বর জার্সিধারী এই ফুটবলার মাঠে অনুশীলনে অংশ নিলেও ইনডোর ওয়ার্কআউটের পাশাপাশি ফিটনেস মূল্যায়নের বিভিন্ন ধাপ সম্পন্ন করেছেন। গত ১৭ মে করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নামার পর নেইমার তার দলে ৩-০ গোলে পরাজিত হন। এই ম্যাচের পরদিনই তিনি ব্রাজিল জাতীয় দলে ডাক পান। চলতি মৌসুমের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা নেইমার প্রায় দুই মাস ধরে ক্লাবের হয়ে কোনও ম্যাচ খেলেননি। এই সময়ের মধ্যে তিনি ব্রাজিলের হয়ে নিজের চতুর্থ বিশ্বকাপে দুটি ম্যাচে অংশ নেন এবং পেনাল্টি থেকে একটি গোল করেন। ক্লাবের হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও, জাতীয় দলের জার্সিতে ৮০ গোল করা নেইমার এখনো ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। সবকিছু ঠিক থাকলে, আগামী ২৫ জুলাই ভিলা বেলমিরো স্টেডিয়ামে শাপেকোয়েনসের বিপক্ষে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ২০তম রাউন্ডের ম্যাচেই আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যেতে পারে ব্রাজিলের এই মহাতারকাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন