প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের মধ্যেই ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর তাদের নতুন কোচ হিসেবে অ্যাঞ্জ পোস্টেকোগলুর নাম ঘোষণা করেছে।
এই অস্ট্রেলিয়ান কোচ সৌদি আরবের ক্লাবটিতে দুই বছরের চুক্তিতে জর্জ জেসুসের স্থলাভিষিক্ত হচ্ছেন।
তিনি সৌদি প্রো লিগ শিরোপা জেতানোর পর ক্লাবটির দায়িত্ব ছেড়ে দেন।
ক্লাবটির পক্ষ থেকে এক্স দেওয়ার পোস্টে জানানো হয়েছে, একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে।
অ্যাঞ্জ পোস্টেকোগলু আলনাসর ক্লাবের মূল ফুটবল দলের কোচ হিসেবে যোগ দিচ্ছেন।
চুক্তিটি দুই মৌসুমের জন্য কার্যকর হবে। ঈশ্বর চাইলে, এই ‘গ্লোবাল ক্লাব’-এর সঙ্গে যাত্রায় তার কোচিং স্টাফের সাফল্যের জন্য আমাদের শুভকামনা রইল।
কোচ হিসেবে নিজের ক্যারিয়ারের প্রায় প্রতিটি ধাপেই এমনকি টটেনহ্যাম হটস্পারের হয়েও ট্রফি জয়ের নজির রয়েছে পোস্টেকোগলুর।
সেল্টিকের হয়ে ব্রিটিশ ফুটবলে পা রাখার আগে পোস্টেকোগলু অস্ট্রেলিয়া ও জাপানের লিগ শিরোপা জিতেছিলেন।
সেল্টিকের হয়ে তিনি দুই মৌসুমে দুটি স্কটিশ প্রিমিয়ারশিপ, একটি স্কটিশ কাপ এবং দুটি স্কটিশ লিগ কাপ জিতেছিলেন।
এমন সাফল্যের পুরস্কার হিসেবে ২০২৩ সালে তিনি স্পার্সের (টটেনহ্যাম হটস্পার) দায়িত্ব পান।
উত্তর লন্ডনের ক্লাবটি ওই বছর নভেম্বরের শুরু পর্যন্ত প্রিমিয়ার লিগে অপরাজিত ছিল, তবে শেষ পর্যন্ত তারা পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করে।
এরপর এক বছর পর পোস্টেকোগলু তাদের ইউরোপা লিগ জয়ে সহায়তা করেন, যার মাধ্যমে ক্লাবের ১৭ বছরের ট্রফি-খরার অবসান ঘটে।
তবে ২০২৫ সালে তাকে বরখাস্ত করে থমাস ফ্রাঙ্ককে নিয়োগ দেওয়া হয়।
সেপ্টেম্বরে নটিংহ্যাম ফরেস্টে যোগ দেওয়ার মাধ্যমে দ্রুতই তিনি আবারও কোচিংয়ে ফিরে আসেন।
পরে পোস্টেকোগলুর নাম সেল্টিকে ফিরে আসা এবং লিডস ইউনাইটেডের কোচ হওয়ার সম্ভাবনার কথা শোনা যায়।
তবে শেষ পর্যন্ত তিনি পরবর্তী ক্লাব হিসেবে আল-নাসরকেই বেছে নিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন