ঢাকা সোমবার, ২০ই জুলাই, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই শ্রাবণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ২০ই জুলাই, ২০২৬ইং ০৫ই শ্রাবণ, ১৪৩৩বাং

অমিত শাহের সঙ্গে মহাপরিচালকের ‘গোপন বৈঠক’ ভিত্তিহীন: বিজিবি


অমিত শাহের সঙ্গে মহাপরিচালকের ‘গোপন বৈঠক’ ভিত্তিহীন: বিজিবি

সম্প্রতি ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ৫৭তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সাক্ষাৎ ‘গোপন বৈঠক’ হিসেবে উপস্থাপনের প্রয়াসকে বিজিবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে।

 

বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি একটি পূর্বনির্ধারিত ও অনুমোদিত সৌজন্য সাক্ষাৎ ছিল, যা সীমান্ত সম্মেলনের প্রথাগত কূটনৈতিক রীতির অন্তর্ভুক্ত ছিল।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল যেন ব্যালন ডি’অর জয়ের মঞ্চ

সোমবার (১৫ জুন) রাতে বিজিবি সফরদফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে সম্প্রতি দেখা যাচ্ছে যে সদ্য সমাপ্ত ৫৭তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক সম্মেলন সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিত কিছু ব্যক্তি এবং দু-একটি সংবাদমাধ্যম বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং কিছু তথ্য, বিশ্লেষণ ও মন্তব্য উপস্থাপন করছেন, যা অনুমাননির্ভর এবং প্রতিষ্ঠিত কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কে অসম্পূর্ণ ধারণার ভিত্তিতে তৈরি। সঠিক তথ্যগুলো উপস্থাপনের জন্য বিষয়গুলো পরিষ্কার করা প্রয়োজন।

এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদফতর, যৌথ নদী কমিশন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাগণ প্রতিনিধিত্ব করেছেন।

এ সম্মেলনে, বাংলাদেশ পক্ষ থেকে ৩১টি এবং ভারত পক্ষ থেকে ২১টি এজেন্ডা উপস্থাপন করা হয়। আলোচনা ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তের প্রামাণিক দলিল হলো ‘জয়েন্ট রেকর্ড অব ডিসকাশনস (জেআরডি)’ যা বিজিবি ও বিএসএফ মহাপরিচালকরা স্বাক্ষর করেন।

আরও পড়ুন: ফরাসি ডাগআউটে এবার শুরু হচ্ছে জিদান অধ্যায়

সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল সীমান্ত হত্যা ও পুশ-ইন ইস্যুকে গুরুত্ব সহকারে উপস্থাপন করে, বিশেষ করে সীমান্তে নিরীহ ও নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বাংলাদেশের দৃঢ় অবস্থান জয়েন্ট রেকর্ড অব ডিসকাশনস (জেআরডি)-তে প্রতিফলিত হয়েছে। সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামানোর বিষয়ে বাংলাদেশের দৃঢ় অবস্থানও তাতে অন্তর্ভুক্ত হয়েছে।

এছাড়া, পুশ-ইন, সীমান্ত হত্যা, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ অবকাঠামো নির্মাণ, মাদক চোরাচালান, সীমান্ত নিরাপত্তা এবং পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রমসহ অন্যান্য উদ্বেগ আলোচনা এবং আনুষ্ঠানিকভাবে জয়েন্ট রেকর্ড অব ডিসকাশনে নথিবদ্ধ হয়েছে।

সম্মেলনের আনুষ্ঠানিক দলিলটি পর্যালোচনা করলে দেখা যায়, সেখানে বিজিবির পক্ষ থেকে উত্থাপিত সব উদ্বেগ ও অবস্থান গঠনমূলকভাবে, স্পষ্টভাবে এবং কোনো ধরনের আপস ছাড়াই প্রতিফলিত হয়েছে। ১২ জুন বিজিবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি ওই জয়েন্ট রেকর্ড অব ডিসকাশনের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে।

শরীফুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি আরও জানায় যে, উদ্দেশ্যপ্রণোদিত কিছু ব্যক্তি এবং দু-একটি সংবাদমাধ্যম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিজিবি মহাপরিচালকের সাক্ষাৎকে ‘গোপন বৈঠক’ হিসেবে উপস্থাপনের চেষ্টাটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। পূর্বে অনুষ্ঠিত প্রতিটি সীমান্ত সম্মেলনেই আয়োজক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অথবা সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে অংশগ্রহণকারী বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ একটি প্রতিষ্ঠিত রীতি।

আরও পড়ুন: ২০১০–এর সঙ্গে ২০২৬-এর অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জিতবে স্পেন?

ঢাকায় অনুষ্ঠিত ৫৬তম সীমান্ত সম্মেলনের সময় বিএসএফের ডিজি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একই ধরনের সাক্ষাৎ করেছিলেন। এবারও মহাপরিচালক সিঙ্গে বিজিবির অন্য শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন, যা ভারতে যাওয়ার পূর্বেই নির্ধারিত ও অনুমোদিত ছিল। এই সাক্ষাতে সীমান্ত হত্যা এবং পুশ-ইন নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশের অবস্থান মহাপরিচালক বিজিবি দৃঢ়ভাবে উপস্থাপন করেছেন। আয়োজক দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ একটি স্বাভাবিক কূটনৈতিক রীতি, এটিকে রহস্যময় করে উপস্থাপন করা বাস্তবতার পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে জনগণের সঙ্গে একত্রে সীমান্ত হত্যা, পুশ-ইন, কাঁটাতার স্থাপন, মাদক ও মানবপাচার প্রতিহত করা, মিয়ানমার সীমান্তের অস্থিতিশীলতা এবং পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বিজিবি মহাপরিচালকের নেতৃত্ব ও দিকনির্দেশনায় দৃঢ় অবস্থান নিয়ে বিজিবি জনমনে আস্থা ফিরিয়ে এনেছে। কিন্তু বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য প্রচারের মাধ্যমে বাহিনীর শীর্ষ নেতৃত্বকে প্রমাণহীন ব্যক্তিগত আক্রমণের প্রচেষ্টা বাহিনীর মনোবল ভাঙার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।

সীমান্ত হত্যা, পুশ-ইন, আন্তঃসীমান্ত অপরাধ, মাদক চোরাচালান এবং সীমান্ত নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতামত ও বিশ্লেষণের অবকাশ অবশ্যই রয়েছে, তবে তা যাচাই করা তথ্য, প্রামাণিক নথি এবং সংশ্লিষ্ট পক্ষের পূর্ণাঙ্গ বক্তব্যের ভিত্তিতে হওয়া উচিত।

বিজিবি বর্তমানের মতো ভবিষ্যতেও পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় দায়িত্ববোধের সর্বোচ্চ মান বজায় রেখে কার্যক্রম পরিচালনা করতে দৃঢ়প্রতিজ্ঞ ও বদ্ধপরিকর বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: প্রতিরক্ষা বিমানে চড়ে যুক্তরাষ্ট্রে গেলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্পর্ক নিয়ে নতুন সিদ্ধান্ত বিজয়-রাশমিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০২:৪৭ এম


সম্পর্ক নিয়ে নতুন সিদ্ধান্ত বিজয়-রাশমিকার

বিয়ে সম্পন্ন হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতেই। উদয়পুরের রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই, এবার দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা জীবনের এক নতুন এবং মহৎ অধ্যায় শুরু করেছেন। বিয়ের পর প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে তেলেঙ্গানার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একটি অনন্য উদ্যোগ নিয়েছেন এই তারকা দম্পতি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাশমিকাকে সঙ্গে নিয়ে বিজয় তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের ঘুম্মানপেটা গ্রাম পরিদর্শনে গেছেন। মূলত, এই গ্রামটি বিজয়ের বাবার জন্মস্থান। নিজের ক্যারিয়ারে ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতে, এই প্রত্যন্ত গ্রামের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিজয় ও রাশমিকা। এ বিষয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তালিকায় বৃত্তি প্রদানের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নাম রয়েছে। বিজয় তার পোস্টের ক্যাপশনে আবেগঘন কণ্ঠে লেখেন, “আমরা ঘুম্মানপেটা যাচ্ছি। এটি একটি ছোট গ্রাম, যেখানে আমার বাবার জন্ম হয়েছিল। গত ফেব্রুয়ারিতে রাশমিকা এবং আমি ঘোষণা করেছিলাম যে, আমরা একটি ছোট স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আমরা নবম এবং দশম শ্রেণীর কঠোর পরিশ্রমী শিক্ষার্থীদের পুরস্কৃত করব। এখানে সেই ১৮০ জন শিক্ষার্থীর তালিকা দেওয়া হলো, যারা তাদের বাবা-মাকে গর্বিত করেছে।”

গ্রামের এক অনুষ্ঠানে শিশুদের পরিবারের উদ্দেশে বিজয় আরও বলেন, “আমরা হয়তো একটি ছোট বৃত্তি দিতে যাচ্ছি, কিন্তু এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জীবনের অংশ হতে চাই। নিজেদের গ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে এই আন্দোলনকে আমি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। এটাই আমার স্বপ্ন। আমি মূলত শিক্ষার্থীদের শৃঙ্খলাকে উদযাপন করতে এবং এর ওপর মনোযোগ দিতে চাই।” অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রাশমিকা মান্দানাও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। নিজেকে নতুন পরিচয়ে হাজির করে তিনি বলেন, “আমি আমার কথা রাখব। আজ আমরা ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে একটি ইতিবাচক সূচনা করছি। আমরা আমার শ্বশুরমশাইয়ের গ্রাম থেকেই এই যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমি আপনাদের সামনে রাশমিকা মান্দানা দেবেরাকোন্ডা হিসেবে দাঁড়িয়েছি। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত।” প্রসঙ্গত, এই জুটিকে রূপালি পর্দায়ও খুব শিগগিরিই একসঙ্গে দেখা যাবে। ‘রানাবলি’ নামের একটি নতুন চলচ্চিত্রে জুটি বাঁধবেন তারা। এর আগে ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকহৃদয় জয় করেছিলেন বিজয়-রাশমিকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনয়ের জগতে অভিষেক হচ্ছে লাক্স সুপারস্টার বর্ণিতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০২:৫১ এম


অভিনয়ের জগতে অভিষেক হচ্ছে লাক্স সুপারস্টার বর্ণিতার

‘লাক্স সুপারস্টার-২০২৫’ মঞ্চ জয়ের পর, এবার বিদুষী বর্ণিতা অভিনয়ের জগতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছেন। জানা গেছে, জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের নতুন একটি ওয়েব ফিল্মের মাধ্যমে বর্ণিতার পর্দায় অভিষেক হতে যাচ্ছে। প্রতিযোগিতার সময় থেকেই তার অভিনয়ে অভিষেকের ইঙ্গিত মিলেছিল, এবং এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবে রূপ নিতে চলেছে। শোবিজ অঙ্গনে নতুন মুখ হিসেবে বর্ণিতার যাত্রা নিয়ে ইতোমধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। সূত্র জানিয়েছে, শিহাব শাহীনের একটি ওয়েব ফিল্মে নাম লিখিয়েছেন বর্ণিতা, তবে নাম এখনও চূড়ান্ত হয়নি।

এখন ‘জাস্ট ম্যারিড’ কিংবা ‘নিউলি ম্যারিড’ হতে পারে। এখানে তিনটি দম্পতির গল্প তুলে ধরা হবে। আগামী মাসে ফিল্মটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বর্ণিতা কিছু বলতে চাননি। শিহাব শাহীনও এই বিষয়ে মুখে কুলুপ এটে আছেন। তিনি শুধু জানিয়েছেন কাজটি আইস্ক্রিনের। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আগে কিছু বলতে চান না। এদিকে, রায়হান রাফীর একটি সিনেমায়ও তিনি নায়িকা হতে যাচ্ছেন।

‘লাক্স সুপারস্টার-২০২৫’ ঘোষণার পূর্বে লাক্স সুপারস্টারের উপস্থাপক সৌমিক জানিয়েছিলেন, যিনি এই আসরে ‘লাক্স সুপারস্টার’ হতে যাচ্ছেন, তিনিই রায়হান রাফীর রোমান্টিক সিনেমার নায়িকা হচ্ছেন! রাফী ওই মঞ্চে বলেছেন, ‘আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আমার পরবর্তী রোমান্টিক সিনেমার নায়িকাকে, মনে হচ্ছে চ্যাম্পিয়ন ঘোষণার মধ্য দিয়ে আমরা তাকে পেয়ে যাব।’ সেরা সুন্দরীর মুকুট জিতে বর্ণিতাও জানিয়েছেন, ‘রায়হান রাফী স্যার শুরু থেকে আজ পর্যন্ত আমাদের মেন্টর হিসেবে কাজ করেছেন। তার মতো গুণী নির্মাতার সান্নিধ্য পেয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তার কাজগুলো বড় স্ক্রিনে দর্শক হিসেবে দেখেছি। আগামীতে কাজের সুযোগ পাবো, এটা আমার জন্য একটি অবিশ্বাস্য ব্যাপার। রায়হান রাফী স্যার যে স্কেলে সিনেমা বানান, সেখানে নিজেকে পরিপূর্ণভাবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনজীরের গ্রেপ্তারের খবরে ‘মজা’ পেলেন পরীমণি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০২:৫৫ এম


বেনজীরের গ্রেপ্তারের খবরে ‘মজা’ পেলেন পরীমণি

দুদকের দায়ের করা একটি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপতার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। এই খবর শোনার পর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি অত্যন্ত আনন্দিত হয়েছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেশের একটি বেসরকারি গণমাধ্যমের প্রকাশিত 'বেনজীর আহমেদকে কীভাবে গ্রেপ্তার' সম্পর্কিত সংবাদটির এক ফটোকার্ড শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি জানিয়েছেন, ‘মজা’।

এই একটি মাত্র শব্দ প্রকাশ পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের আলোচনা শুরু হয়েছে মন্তব্যের ঘরে। পরীমণির এই ক্যাপশন নিয়ে অসংখ্য মানুষ ধারণা করছেন, ২০২১ সালে ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে তার জীবনে যে আইনি জটিলতাগুলি তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গের জন্যই হয়তো তিনি এদিন এমন প্রতিক্রিয়া দিয়েছেন। যদিও এ ব্যাপারে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

প্রসঙ্গত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায়, ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ দেশ ছেড়েছেন। তবে, সেদিন তিনি কোন দেশে গিয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর থেকে সাবেক এই আইজিপি লোকচক্ষুর আড়ালে রয়েছেন। বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি পদে ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‍্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। সেই সময় র‍্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়ে, যার মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সময় তিনি অবশ্য আইজিপির দায়িত্বে ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরতির পর সমতায় ফিরল বেলজিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:০০ এম


বিরতির পর সমতায় ফিরল বেলজিয়াম

বিশ্বকাপে মিশরের সঙ্গে বিরতির পর দুর্দান্তভাবে ফিরে এসে সমতায় ফিরেছে বেলজিয়াম। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও ইউরোপীয় দলটি দ্বিতীয়ার্ধে দ্রুত গোল করে ম্যাচে ফেরে।

 

ম্যাচের ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে একটি দুর্দান্ত শট দিয়ে মিশরকে এগিয়ে দেন ইমান আশুর। সেই গোলেই প্রথমার্ধ শেষ করে আফ্রিকার দলটি এগিয়ে ছিল।

তবে বিরতির পর ম্যাচের চিত্র দ্রুত বদলে যায়। ইনজুরি থেকে ফিরে আসা রোমেলু লুকাকুকে মাঠে নামানোর মাত্র ২৩ সেকেন্ড পরেই ম্যাচে প্রভাব পড়তে শুরু করে।

ম্যাচের ৬৬ মিনিটের মাথায় একটি আক্রমণের ফলে গোলমুখে তৈরি হওয়া বিশৃঙ্খলায় বল জালে জড়িয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে সমতায় ফেরে বেলজিয়াম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৩:৫৭
জোহর ১২:০৬
আসর ০৪:৪৪
মাগরিব ০৬:৪৭
ইশা ০৮:০৭
সূর্যোদয় : ০৫:২২ সূর্যাস্ত : ০৬:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%