ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

৯ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল


৯ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

গাজা উপত্যকা থেকে আটক ৯ জন ফিলিস্তিনিকে মুক্তি প্রদান করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহযোগিতায় তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, মুক্তিপ্রাপ্তদের সরাসরি মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা মার্টার্স হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখছেন।

২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় এটি বহু মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দির চিকিৎসা দিতে পেরেছে। তাদের মধ্যে অনেকেরই শারীরিক নির্যাতনের কারণে চিকিৎসার প্রয়োজন হয়েছে।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

ইসরায়েলের হেফাজতে থাকা ফিলিস্তিনিদের মধ্যে হাজারো ব্যক্তি ২০০২ সালের ‘আনলফুল কমব্যাট্যান্টস বা বেআইনি যোদ্ধা’ আইনের আওতায় আটক রয়েছেন। এই আইনের অধীনে, কোনো ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধের প্রমাণ না থাকলেও, তাকে হামাসের মতো ইসরায়েলের দৃষ্টিতে ‘অবৈধ’ ঘোষিত কোনও সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহে আটক করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী

জাতীয় অর্থনীতিতে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান ৬০ শতাংশের বেশি উন্নীত করার লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সিএমএসএমই খাতকে আরো শক্তিশালী করতে হবে।

আজ রোববার ঢাকায় বিসিক ভবনে বিসিক বর্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এই নির্দেশনা দেন।

মন্ত্রী আরও বলেন, বিসিক শিল্পনগরীসমূহ বর্তমানে জাতীয় অর্থনীতিতে বছরে প্রায় ৬৫ হাজার কোটি টাকা অবদান রাখছে। তবে, দেশের অর্থনৈতিক সম্ভাবনার তুলনায় এ উৎপাদন নিশ্চিতভাবে এখনও সন্তোষজনক নয়।

তিনি ভিয়েতনাম ও কম্বোডিয়ার উদাহরণ তুলে ধরে বলেন, ওই দেশগুলোতে সিএমএসএমই খাত অর্থনীতিতে ৫০ থেকে ৬০ শতাংশের বেশি অবদান রাখছে। এই দিক থেকে বাংলাদেশেও যদি এ খাতের অংশীদারিত্ব ৬০ শতাংশের বেশি উন্নীত করা যায়, তাহলে আয় বৈষম্য কমবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে।

শিল্পমন্ত্রী দীর্ঘ সময় ধরে অব্যবহৃত বা পরিত্যক্ত শিল্প প্লট দ্রুত শনাক্ত করে সেগুলো পুনরুদ্ধার এবং উৎপাদনমুখী উদ্যোক্তাদের কাছে পুনর্বণ্টনের জন্য জেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, অব্যবহৃত শিল্প সম্পদ উৎপাদনে ফিরিয়ে আনার ক্ষেত্রে জেলা কর্মকর্তাদের সাফল্যই হবে তাদের কর্মদক্ষতা মূল্যায়নের অন্যতম প্রধান সূচক।

ভবিষ্যতে শিল্পায়নের প্রসার ঘটানোর জন্য যেসব শিল্পনগরীর জমি সম্পূর্ণ ব্যবহৃত হয়েছে, সেগুলো সম্প্রসারণ এবং চাহিদাসম্পন্ন এলাকায় নতুন শিল্পনগরী স্থাপনের লক্ষ্যে তিনি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার ঘোষণা দেন।

দীর্ঘকাল বিলম্বিত প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘সবুজ পাতা’ প্রকল্পের আওতায় নতুন উদ্যোগগুলো চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে।

কৃষিভিত্তিক শিল্প ও লাইট ইঞ্জিনিয়ারিংকে আঞ্চলিক শিল্পায়নের অগ্রাধিকার খাত হিসেবে উল্লেখ করে এই সঙ্কল্পে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ জেলার শিল্প সম্ভাবনার ভিত্তিতে এক সপ্তাহের মধ্যে বিস্তারিত সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, এসব প্রস্তাব পরবর্তী সপ্তাহের জেলা ও শিল্পভিত্তিক বৈঠকে আলোচনা করা হবে।

তিনি বলেন, সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি উন্নীত করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সরকারের সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছিলেন আড়ালে, ‘গত দু’মাস ধরে নিজেকে সারিয়ে তুলেছি’, কোন রোগে আক্রান্ত সুমনা চক্রবর্তী?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


ছিলেন আড়ালে, ‘গত দু’মাস ধরে নিজেকে সারিয়ে তুলেছি’, কোন রোগে আক্রান্ত সুমনা চক্রবর্তী?

সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে সুমনা চক্রবর্তী জানান, “অনেকদিন পর সকলের মাঝে ফিরতে পেরে খুশি। গত দু’মাস যেন একটা পাথরের নীচে লুকিয়ে ছিলাম।”

একটি নির্দিষ্ট সময়ে প্রচারের আলো থেকে দূরে ছিলেন অভিনেত্রী ও কৌতুকশিল্পী সুমনা চক্রবর্তী। সমাজমাধ্যমে বিশেষভাবে সক্রিয় থেকেও ছিলেন না তিনি। অবশেষে নিজের নীরবতা ভেঙে নিজের শারীরিক অবস্থার কথা জানালেন সুমনা। তিনি জানান, গত ৪ মে তাঁর এন্ডোমেট্রিয়োসিসের জন্য অস্ত্রোপচার করতে হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে সুমনা লেখেন, “অনেকদিন পর সকলের মাঝে ফিরতে পেরে খুশি। গত দু’মাস যেন একটা পাথরের নীচে লুকিয়ে ছিলাম। ইচ্ছে করেই বেশিরভাগ সময় সমাজমাধ্যম থেকে দূরে ছিলাম। ৪ মে আমার এন্ডোমেট্রিয়োসিসের অস্ত্রোপচার হয়। বহু বছর ধরে এই সমস্যাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেও লাভ হয়নি। শেষমেশ অস্ত্রোপচার করাতে হলো।”

অস্ত্রোপচারের পর গত দু’মাস ধরে শারীরিক এবং মানসিকভাবে নিজেকে সুস্থ করে তোলার চেষ্টা করেছেন বলেও জানান সুমনা। তাঁর কথায়, “গত দু’মাস ধরে শুধু সুস্থ হয়ে ওঠার চেষ্টা করেছি— শরীর এবং মন, দু’দিক থেকেই। এখন আমি বলতে পারি, আমি ভাল আছি।”

চিকিৎসক এবং হাসপাতালের চিকিৎসাকর্মীদের ধন্যবাদ দিয়ে সুমনা লেখেন, তাঁদের জন্যই তিনি নতুন করে সুস্থ জীবন ফিরে পেয়েছেন। এই ঋণ তিনি কোনো দিন শোধ করতে পারবেন না বলেও উল্লেখ করেন।

তিনি নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনার একটি কারণও ব্যাখ্যা করেছেন। জানান, “আমি সহানুভূতি বা প্রচারের জন্য এই কথা বলছি না। এই অভিজ্ঞতা আমার জীবনকে অন্য ভাবে দেখতে শিখিয়েছে।”

এছাড়া এই কঠিন সময় তাঁর সমাজমাধ্যম ব্যবহারের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করেছে বলে জানান সুমনা। একসময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, হোয়াট্‌সঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ফোন থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলবেন। তবে পরে বুঝেছেন, বাস্তবে তা সম্ভব নয়। কারণ, তাঁর কাজ, পরিবার, বন্ধু এবং জীবন— সবকিছুই রয়েছে। কিন্তু সমাজমাধ্যমে লাইক, কমেন্ট বা ফলোয়ারের সংখ্যা বাড়ানোর দৌড়ে তিনি কখনো ছিলেন না বলে দাবি করেছেন সুমনা। বরং তিনি এমন একটি গোষ্ঠী তৈরি করতে চান, যেখানে একই ধরনের ভাবনা-চিন্তার মানুষ, বিশেষ করে মহিলারা, একত্রে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারবেন।

তাঁর আলোচনা তালিকায় রয়েছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য, এন্ডোমেট্রিয়োসিস, সুস্থ জীবনযাপন, ভ্রমণ, বই, গাছপালা, পোষ্য, খাবার, অবিবাহিত থাকার সিদ্ধান্ত, স্বাধীন জীবনযাপন, সন্তান না নেওয়ার সিদ্ধান্তের মতো একাধিক বিষয়। তবে তিনি এখনও ঠিকভাবে পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত করবেন, তা নিশ্চিত করতে পারেননি।

উল্লেখ্য, সুমনা চক্রবর্তী ‘কমেডি নাইট্‌স উইথ কপিল’ অনুষ্ঠান সঞ্চালক কপিল শর্মার স্ত্রী মঞ্জু শর্মার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘খতরোঁ কে খিলাড়ি ১৪’-এ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও কিশোর গ্যাং দমন, থানার সেবার মান বৃদ্ধি এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরএমপি সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নেতৃত্বে এসব কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে দায়িত্ব গ্রহণের পরই মাদক ব্যবসা, কিশোর গ্যাং এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়।
এরপর থেকে মহানগরের বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ জানায়, এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারি এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে চিহ্নিত মাদক স্পটগুলোতেও অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির মানবিক পুলিশিংয়ের ওপরও গুরুত্ব দিচ্ছেন। আরএমপি সূত্রে দাবি করা হয়, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং ব্যক্তিগত উদ্যোগে মানবিক সহায়তা প্রদানের কারণে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে।
নগরীতে কোনো দুর্ঘটনা, অপরাধ বা জরুরি ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ কমিশনারকে সক্রিয় ভূমিকা রাখতে দেখা যায়। তাৎক্ষণিক নির্দেশনা ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আরএমপি।
ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণে নতুন উদ্যোগ হিসেবে পুলিশ কমিশনারের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা মোবাইল ফোনের মাধ্যমে অভিযোগ জানালে তা দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।
মাদকবিরোধী অভিযানের পাশাপাশি হত্যা, ডাকাতি, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে পুলিশ সূত্রের দাবি, এসব কার্যক্রমের ফলে মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
একই সঙ্গে থানাগুলোতে নাগরিক সেবার মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। সেবাপ্রার্থীদের সঙ্গে মানবিক আচরণ, অভিযোগ দ্রুত গ্রহণ, আইনি সহায়তা প্রদান এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। থানাগুলোকে দালালমুক্ত রাখতে নজরদারি জোরদারের পাশাপাশি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো সদস্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি বা অসদাচরণের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আরএমপি।
সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগের মাধ্যমে রাজশাহী মহানগরে আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা ফখরুলের শোক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


মির্জা ফখরুলের শোক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে

আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে বিএনপির মহাসচিব এবং এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান, বাংলা একাডেমির সভাপতি এবং একজন লেখক ও গবেষক ছিলেন। রবিবার (৫ জুলাই) বিকালে তিনি গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আবুল কাসেম ফজলুল হকের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি তার সমবেদনা জানান।

মির্জা ফখরুল বলেন, "আবুল কাসেম ফজলুল হক একজন স্বনামধন্য লেখক ও গবেষক হিসেবে দেশ ও জাতির পক্ষে কাজ করেছেন। তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর। মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন।" এ ছাড়া, বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা যান। মৃত্যুকালে তার বয়স ৮৬ বছর ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%