ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মেসিকে ‘বিশ্বসেরা’ বললেন কাসেমিরো


মেসিকে ‘বিশ্বসেরা’ বললেন কাসেমিরো

ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো লিওনেল মেসিকে ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়েছেন, অতীত দ্বৈরথ এবং দীর্ঘদিনের ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর বন্ধুত্বকে একপাশে সরিয়ে রেখে। এই মন্তব্যটি এসেছে ইন্টার মায়ামির ৭-১ গোলের বিশাল জয়ের পর, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল সিএফ মন্ট্রিয়াল।এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এই ম্যাচে একাই ৪ গোল (সুপার হ্যাটট্রিক) এবং ১ অ্যাসিস্ট করেন, যেখানে কাসেমিরোও ইন্টার মায়ামির হয়ে প্রথম গোলটি করেন।

 

ম্যাচ শেষে ফ্ল্যাশ সাক্ষাৎকারে কাসেমিরো বলেন, “দলে মেসি থাকার মানে এটাই। বিশ্বকাপে সে তা দেখিয়েছে। আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করতে হবে, কারণ সে এমন একজন খেলোয়াড় ও ব্যক্তি যে প্রতিনিয়ত ইতিহাস তৈরি করে চলেছে।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আজ রায়

 

মন্ট্রিলের বিপক্ষে তার সর্বশেষ চার গোলের কীর্তি দেখার পর তিনি মন্তব্য করেন, “আজ আমরা যা দেখলাম, তা আমাদের উপভোগ করতেই হবে। আমাদের তাকে সমর্থন করে যেতে হবে এবং তার পাশে থেকে প্রতিযোগিতা করতে হবে, কারণ সে এখনও সেরা। মেসি বিশ্বকে এটাই দেখিয়ে চলেছে। তাকে নিয়ে আমরা সত্যিই অনেক বেশি শক্তিশালী।

কাসেমিরোর মুখ থেকে মেসির এমন প্রশংসা বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করেছে, কারণ তিনি রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ সময় ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলেছেন। স্পেনে খেলার সময় রিয়াল মাদ্রিদের রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে বার্সেলোনার মেসির বিরুদ্ধে মাঠে বহু কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল তাকে।

চলতি বছরের জুলাই মাসে ইউরোপের অধ্যায় শেষ করে ইন্টার মায়ামিতে যোগ দেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। মন্ট্রিয়ালের বিপক্ষে মায়ামির জার্সি গায়ে তার প্রথম গোলটি আসে।

আরও পড়ুন: ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ

 

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে মেসির সঙ্গে একই দলে খেলার স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে কাসেমিরো এবং স্বীকার করেন, “মেসির বিরুদ্ধে খেলার চেয়ে তার পাশে খেলা অনেক বেশি আনন্দের।”

 

আরও পড়ুন: গাজার শিশুদের চিকিৎসার জন্য হামজার ১ লাখ পাউন্ড সংগ্রহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মালয়েশিয়া মডেলে দেশে রাস্তা হবে, নষ্ট হবে না বর্ষায়’  

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


‘মালয়েশিয়া মডেলে দেশে রাস্তা হবে, নষ্ট হবে না বর্ষায়’  

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, মালয়েশিয়ার রাস্তায় এক ধরনের রাবারাইজ বিটুমিন ব্যবহার করা হয়। তাতে করে বৃষ্টিতে রাস্তা নষ্ট হয় না। সরকার এ কারণে এই প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে পর্যায়ক্রমে। এতে মালয়েশিয়া কারিগরি সহায়তা দেবে।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, পলিমার মডিফাইড বিটুমিন যেটি মানে রাবারাইজ বিটুমিন, এটার বিষয়ে কারিগরি সহযোগিতা তারা (মালয়েশিয়া) আমাদের দেবে। এটা সাধারণত রোড কার্পেটিংয়ের কাজে ব্যবহার হয়। আপনারা জানেন, মালয়েশিয়ার রাস্তাগুলো, ওখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু তাদের কার্পেটিংয়ের রাস্তা কিন্তু সহজে নষ্ট হয় না। কারণ তারা কার্পেটিংয়ের সঙ্গে রাবারটা ইউজ করে। এই প্রযুক্তি প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৫ সালে যখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন তখন বগুড়া সদরে তার নির্বাচনি এলাকায় আমাদের বর্তমান সচিব শহিদুল হাসান তখন এলজিডি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, সেই সময় এটা কিন্তু আমরা মালয়েশিয়া থেকে এই যে পলিমার মডিফাইড বিটুমিন আমরা ওই সময় নিয়ে এসে কিন্তু দুই কিলোমিটার রাস্তা পাইলটিং করেছিলাম।

তিনি বলেন, সেই রাস্তা কিন্তু এখনও ঠিক আছে। ইতোমধ্যে বাংলাদেশ সরকারও সিদ্ধান্ত নিয়েছে যে পর্যাক্রমে বৃষ্টির মৌসুমে যাতে রাস্তাগুলি নষ্ট হয়ে না যায় আমরা পর্যাক্রমে শুরু করবো। যেহেতু প্রযুক্তিটা আমাদের কাছে এভেলেবল না ২০ শতাংশ রাস্তা এখন থেকে আমরা যেন আমরা রাবারইজ বিটুমিন দিয়ে করতে পারি। তাহলে হবে কি বিটুমিনের সঙ্গে রাবারটা থাকলে মালয়েশিয়ার মডেলে বর্ষাকালে আমাদের রাস্তাগুলো সহজে নষ্ট হবে না। এই কারণে এ বিষয়ে মালয়েশিয়া আমাদের কারিগরি সহায়তা দেবে এবং এই সহযোগিতা নিয়ে আমরা ভবিষ্যতের যে গ্রামীণ রাস্তাগুলি যেটা রিপেয়ার করবো মেন্টেনেন্স করবো বা নতুন রাস্তা হবে এটা আমরা রাবার বেইজ কার্পেটিং বিটুমিন দ্বারা কার্পেন্টিংয়ের জন্য আমরা এগিয়ে যাবো।

তিনি আরও বলেন, দ্বিতীয়ত মালয়েশিয়া আমাদের জানিয়েছে, আমাদের এখানে তারা ইভি ইলেকট্রিক ভেহিকেলে তারা এখানে ইনভেস্ট করবে। এরপরে আমাদের সোলার প্যানেলে নবায়নযোগ্য বিদ্যুৎ যেটা রেননিয়েবল এনার্জি বলছি সেখানে তারা ইনভেস্ট করবে। হালাল ফুডে তারা এখানে ইনভেস্ট করবে এবং সব মিলিয়ে প্রায় ২ বিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট করার বিষয়ে একটা প্রস্তুতি চলছে এবং আমরা তার বক্তব্যে আমরা যেটুকু বুঝেছি যে খুব দ্রুতই এ সমস্ত প্রক্রিয়া শুরু হবে এবং বাংলাদেশ থেকে যে জনশক্তি রফতানি হবে সেটি সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে তৈরি গাড়ির সিট কভার যাচ্ছে জাপানে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


বাংলাদেশে তৈরি গাড়ির সিট কভার যাচ্ছে জাপানে

দুই দশকের যাত্রায় ঈর্ষণীয় অগ্রগতি অর্জন করে চলেছে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড)। এই ইপিজেডেই অবস্থিত টিএস টেক বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে তৈরি আন্তর্জাতিক মানসম্মত গাড়ির সিটের কভার রপ্তানি হচ্ছে জাপানে। সেখানে এসব কভার দিয়ে সম্পূর্ণ আসন বা সিট তৈরি করে সংযোজন করা হচ্ছে হোন্ডা ও সুজুকিসহ বিভিন্ন নামিদামি কোম্পানির গাড়িতে।

টিএস টেক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে ২০১৭ সালের জানুয়ারিতে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশে ৪৬ লাখ ৭০ হাজার ডলার বিনিয়োগ করেছে এবং সেখানে ৩৭৫ জন কর্মী কাজ করছেন। 

গত অর্থবছরে ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি। মূলত জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য আসনের ট্রিম কভার সরবরাহ করে থাকে তারা।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) কাছ থেকে ভাড়া নেওয়া ছয়তলা স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি বিল্ডিংয়ে (এসএফবি) কার্যক্রম চলছে প্রতিষ্ঠানটির। কারখানাটিতে শ্রমিকেরা চামড়া ও অন্যান্য উপকরণ নির্দিষ্ট নকশা অনুযায়ী কেটে বিভিন্ন অংশ সেলাই করে সিটের ট্রিম কভার তৈরি করেন। কাঁচামালের বেশির ভাগই আসে জাপান ও চীন থেকে।

তৈরি কভারগুলো পরে জাপানে টিএস টেকের বিভিন্ন কারখানায় পাঠানো হয়। সেখানে এগুলো দিয়ে সম্পূর্ণ আসন তৈরি করে সরবরাহ করা হয় সংশ্লিষ্ট গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে।

টিএস টেক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাতোরু ওনিশি বলেন, জাপানে আমাদের বড় ক্রেতাদের মধ্যে রয়েছে হোন্ডা, ইয়ামাহা, সুজুকি ও কাওয়াসাকি। বাংলাদেশে আমরা মূলত গাড়ি ও মোটরসাইকেলের আসনের ট্রিম কভার এবং দরজা ও ছাদের ট্রিমের মতো প্লাস্টিকের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করি। কাঁচামাল কাটা ও সেলাইয়ের কাজ মূলত বাংলাদেশের কারখানায় করা হয়। এরপর জাপানে সম্পূর্ণ আসন তৈরি করা হয় এবং পরে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো সেগুলো গাড়িতে সংযোজন করে।

বাংলাদেশের কারখানাটিতে বর্তমানে বছরে প্রায় ২ লাখ ৬ হাজার সিটের ট্রিম কভার তৈরি হচ্ছে। আগামী বছরও উৎপাদন প্রায় একই পর্যায়ে রাখার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

উৎপাদন কার্যক্রমের পাশাপাশি কর্মীদের সহায়তায় বিভিন্ন সুযোগ-সুবিধা চালু করেছে টিএস টেক বাংলাদেশ। প্রতিষ্ঠানটির কর্মীদের প্রায় ৬০ শতাংশই নারী।

২০২৫ সালে কারখানার ভেতরেই একটি ডে-কেয়ার সেন্টার চালু করে প্রতিষ্ঠানটি। গর্ভবতী কর্মীদের জন্যও বিশেষ সুবিধা রয়েছে প্রতিষ্ঠানটিতে। তাদের আলাদাভাবে চিহ্নিত করতে সবুজ রিবন পরানো হয়, যাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়।

টিএস টেক একটি বৈশ্বিক প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশে ১৩টি প্রতিষ্ঠানের অধীনে তাদের ৭৩টি কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটিতে কাজ করেন প্রায় ১ লাখ ৪১ হাজার কর্মী। এর মধ্যে জাপানেই রয়েছেন প্রায় ১৬ হাজার কর্মী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৭৫২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ)। স্থানীয় সময় দুপুর ১টায় এই তথ্য জানানো হয়েছে। 

নেপালের পুলিশ জানিয়েছে, এখনো দুই হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন। তবে দুপুরে নিখোঁজের সংখ্যা আগের থেকে বেড়ে ২,৫০২ জন হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে আট হাজার ১৮৬ জনকে। প্রায় ২০ হাজার নিরাপত্তা কর্মী এই উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হলেও এখনো ৩২০ পর্যটকের খোঁজ মেলেনি।

অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতের ভূমিধসে ১৬ জন নিহত হয়েছে। আগে সাতজন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল।

চীনের কঠোর নিয়ন্ত্রণের কারণে সেখানকার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা কঠিন।

সিসিটিভি জানিয়েছে, তিব্বতে ৫৪৬ জন এখনও নিখোঁজ আছেন, যাদের মধ্যে ২৩ দেশের ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন। এদের মধ্যে ১৫ জন ব্রিটিশ নাগরিক।

নেপালি কর্তৃপক্ষ ইতিমধ্যে ৩৩ জন ব্রিটিশ নাগরিকের নিখোঁজ থাকার কথা জানিয়েছে। তবে তিব্বতমুখী সীমান্ত পারাপারের পথে থাকা এসব নিখোঁজ ব্রিটিশ নাগরিকদের মধ্যে কতজন চীনের তালিকায় অন্তর্ভুক্ত, তা এখনও স্পষ্ট নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা : ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা : ভূমিমন্ত্রী

চলতি ২০২৬-২৭ অর্থবছরে ভূমি উন্নয়ন কর বাবদ ১ হাজার ২০৮ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ৭৩৮ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রবিবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-২ আসনের সরকারি দলের সদস্য আবুল খায়ের ভূঁইয়ার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ তথ্য জানান।

ভূমিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে প্রতি মাসে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলনে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ভূমি উন্নয়ন কর আদায়ের বিষয়টি আলোচনা করা হয়।

তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে ভূমি উন্নয়ন কর আদায় বৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে গত ১৬ জুলাই জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সব বিভাগীয় কমিশনারের কাছে ভূমি সংস্কার বোর্ড থেকে পত্র পাঠানো হয়েছে।

মন্ত্রী আরও জানান, আধুনিক ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজীকরণ এবং ভূমি রাজস্ব আদায় বৃদ্ধিতে করণীয় নির্ধারণের লক্ষ্যে গত ২০ আগস্ট শরীয়তপুর জেলায় দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ভূমি উন্নয়ন কর আদায় বাড়াতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%