ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশাল বাকেরগঞ্জে ৩২ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার


বরিশাল বাকেরগঞ্জে ৩২ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ৩২ পিস ইয়াবাসহ সিরাজ গাজী ওরফে সিজন গাজী নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) রাতে উপজেলার চরামদ্দি ইউনিয়ন থেকে চরামদ্দি পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আজ রবিবার (৭ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত সিরাজ গাজী চরামদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিয়ারচর পশ্চিম চরামদ্দি এলাকার জব্বার গাজীর ছেলে।

আরও পড়ুন: কাঁঠালিয়া দক্ষিণ বানাইয়ে চেয়ারম্যান প্রার্থী মামুন-অর-রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুলিশ সূত্রে জানা যায়, চরামদ্দি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আলমগীরের নেতৃত্বে শনিবার রাতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সিজন গাজীকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ প্রশাসন জানায়, গ্রেফতারকৃত সিরাজ গাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার মাদকদ্রব্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন চিরুনি অভিযান সর্বদা অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: মিয়া গোলাম পরওয়ার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবির রোটারেক্ট ক্লাবের সভাপতি সাকিব, সাধারণ সম্পাদক নাঈমুর

আন্তর্জাতিক ডেস্ক

কুবি প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


কুবির রোটারেক্ট ক্লাবের সভাপতি সাকিব, সাধারণ সম্পাদক নাঈমুর

রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোটা বর্ষ ২০২৬-২৭ এর নির্বাহী বোর্ড নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক ফার্মেসী বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈমুর রহমান।

শনিবার (৬ জুন) নির্বাচন কমিশনের প্রধান কমিশনার রোটারেক্ট (পিপি) মো. মাসুম বিল্লাহ এবং কমিশনের সদস্য রোটারেক্ট (পিপি) মো. আবিদুর রহমান ও রোটারেক্ট (পিপি) শেখ শাকিল আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচিত সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি ক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এটিকে শুধুমাত্র একটি পদ হিসেবে নয়, বরং একটি বড় দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক হিসেবে দেখছি।”

তিনি আরও বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রধান লক্ষ্য হবে ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্লাবের সকল উদ্যোগকে সবার কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া।”

সভাপতি নাজমুস সাকিব বলেন, “রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সামাজিক সেবা এবং নেতৃত্বগুণের বিকাশে কাজ করে আসছে।”

তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা পেলে এই রোটা বর্ষে আমরা সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলতে সক্ষম হব। পাশাপাশি অতীতের সকল সাফল্যকে অতিক্রম করে নতুন মানদণ্ড স্থাপন করতে পারব, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রোটারি ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি শিক্ষার্থীদের নেতৃত্ব, পেশাগত দক্ষতা এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রোজপুরে কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নাছরুল্লাহ আল-কাফী

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রোজপুরে কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরের জিয়ানগরে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত করেছেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। এ ছাড়া বক্তব্য দিয়েছেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোহব্বত খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফেরদৌসী এবং গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোসা. লাভলী প্রমুখ।

কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্থানীয় সংবাদকর্মীরা অংশগ্রহণ করেছেন।

বক্তাগণ বলেছেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থের পরিমাণ তিন লাখ টাকার মধ্যে হলে কোনো চুক্তি, রশিদ বা অন্যান্য দলিলের ভিত্তিতে প্রাপ্য অর্থ আদায়ের মামলা গ্রাম আদালতে করা যায়। এছাড়াও অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা তার মূল্য আদায়, স্থাবর সম্পত্তি বেদখল হওয়া এক বছরের মধ্যে দখল পুনরুদ্ধার, অস্থাবর সম্পত্তি জবরদখল এবং স্ত্রীর ভরণপোষণ সংক্রান্ত মামলাসহ বিভিন্ন ধরনের বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে।

তারা আরও বলেছেন, গ্রাম আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হবে এবং একই সঙ্গে উচ্চ আদালতের ওপর মামলার চাপও কমবে। এজন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবাসমূহ সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক রায়হান শেখের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক রায়হান শেখের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক রায়হান শেখের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) সকাল ১০ টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক রায়হান শেখ সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন - গত ২ জুন অফিস থেকে বের হয়ে বাসায় যাবার পথে রিকসা ঠেকিয়ে আমার পথ রোধ করে সমন্বয়ক ও শিবির নেতাসহ কতিপয় দলবাজ।

এ সময় বহিস্কৃত শিবির নেতা জুয়েল রানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান ও তাজসহ পৌর ছাত্রদলের নেতৃত্বে ১০/১২ জন রড হকিস্টিক ও পাইপ দ্বারা আমার উপর হামলা চালিয়ে এলোপাথারী মারপিট শুরু করে। এসময় জেলা ছাত্রদলের সহসভাপতি আলীম ভাই এর সহযোগীতায় প্রাণে রক্ষা পাই। ইতিপুর্বে মুনতাসির মেহেদী হাসান এর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফেইসবুকে স্ট্যাটাস দেবার কারনে আমার উপর হামলা চালানো হয়। বহিস্কৃত শিবির নেতা জুয়েল রানা ও সাবেক সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান এর সন্ত্রাসী কর্মকান্ডের সাংগঠনিক শাস্তির দাবী জানান ছাত্রদলের আংশিক নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলনে পৌর ছাত্রদলের একাংশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জহরুরল ইসলাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছয় দফা দাবিতে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

রোববার (৭ জুন) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে।

কর্মবিরতির পাশাপাশি, বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা।

আন্দোলনকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— স্বাস্থ্য মন্ত্রণালয়ের এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নসংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বিএমইউ ও বিসিপিএসের ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে নির্ধারণ, নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকার হতে হবে, ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা ও নিয়মিত পরিশোধ করতে হবে, ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা সাধারণ প্রার্থীদের তুলনায় দুই বছর বাড়িয়ে ৩৪ বছর করা এবং শ্রম আইন-২০০৬ অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়নের দাবি উঠেছে।

মানববন্ধনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সভাপতি নিয়ামুল বলেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি অঘোষিত নোটিশের প্রতিবাদ এবং ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই কর্মসূচি পালন করছি। শুধু বগুড়াতেই নয়, সারা দেশের মেডিকেল কলেজগুলোতে ইন্টার্ন চিকিৎসকরা একযোগে কর্মবিরতিতে অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা এবং মিড-লেভেল ট্রেইনি চিকিৎসকদের বেতন ৫০ হাজার টাকায় উন্নীত করতে হবে। একই সাথে বিসিপিএসের পরীক্ষার ফি কমানোর এবং স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আমাদের দাবিগুলো যৌক্তিক এবং দ্রুত বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছি।

ইন্টার্ন চিকিৎসক উপমা জানান, আমাদের পেশা মূলত সেবামূলক।

তিনি বলেন, আমরা চাই না বারবার আন্দোলনে নেমে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হতে। হাসপাতালে রোগীরা প্রথমে আমাদের কাছ থেকেই সেবা পান। কিন্তু দুঃখজনকভাবে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের হামলার শিকার হচ্ছেন। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন জরুরি।

পরবর্তী কর্মসূচি সম্পর্কে আইডিএর সাধারণ সম্পাদক রাফিউন জান্নাত বলেছেন, আপাতত কর্মবিরতি ও আন্দোলন চলবে।

যদি দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হয়, তাহলে দেশব্যাপী সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন থেকে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় এবং চিকিৎসকদের সুরক্ষায় কার্যকর আলোচনা শুরু না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%