ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি


বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছয় দফা দাবিতে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

রোববার (৭ জুন) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে।

কর্মবিরতির পাশাপাশি, বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা।

আরও পড়ুন: বরিশালে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির বাড়িতে আগুন

আন্দোলনকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— স্বাস্থ্য মন্ত্রণালয়ের এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নসংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বিএমইউ ও বিসিপিএসের ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে নির্ধারণ, নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকার হতে হবে, ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা ও নিয়মিত পরিশোধ করতে হবে, ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা সাধারণ প্রার্থীদের তুলনায় দুই বছর বাড়িয়ে ৩৪ বছর করা এবং শ্রম আইন-২০০৬ অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়নের দাবি উঠেছে।

মানববন্ধনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সভাপতি নিয়ামুল বলেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি অঘোষিত নোটিশের প্রতিবাদ এবং ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই কর্মসূচি পালন করছি। শুধু বগুড়াতেই নয়, সারা দেশের মেডিকেল কলেজগুলোতে ইন্টার্ন চিকিৎসকরা একযোগে কর্মবিরতিতে অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা এবং মিড-লেভেল ট্রেইনি চিকিৎসকদের বেতন ৫০ হাজার টাকায় উন্নীত করতে হবে। একই সাথে বিসিপিএসের পরীক্ষার ফি কমানোর এবং স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আমাদের দাবিগুলো যৌক্তিক এবং দ্রুত বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছি।

ইন্টার্ন চিকিৎসক উপমা জানান, আমাদের পেশা মূলত সেবামূলক।

আরও পড়ুন: রংপুরে দোলনচাঁপা ট্রেনের বগি লাইনচ্যুত, চলাচল বন্ধ

তিনি বলেন, আমরা চাই না বারবার আন্দোলনে নেমে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হতে। হাসপাতালে রোগীরা প্রথমে আমাদের কাছ থেকেই সেবা পান। কিন্তু দুঃখজনকভাবে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের হামলার শিকার হচ্ছেন। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন জরুরি।

পরবর্তী কর্মসূচি সম্পর্কে আইডিএর সাধারণ সম্পাদক রাফিউন জান্নাত বলেছেন, আপাতত কর্মবিরতি ও আন্দোলন চলবে।

যদি দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হয়, তাহলে দেশব্যাপী সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন থেকে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় এবং চিকিৎসকদের সুরক্ষায় কার্যকর আলোচনা শুরু না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

আরও পড়ুন: চাম্বল ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইলের কাজ এগোয় না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার

আজ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। শুরুতেই, সংসদ সদস্যবৃন্দদের উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে। 

স্পিকার আরও বলেন, সংসদ আজ নারী সদস্যদের আগমনে পূর্ণতা পেয়েছে। তাদেরকেও আমি অভিনন্দন জানাই।

এরপরই এবিএম আশরাফ উদ্দিন নিজানকে মোনাজাত পরিচালনার জন্য আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, বিএনপি সরকার গঠনের পর এটিই সংসদের প্রথম বাজেট অধিবেশন।

রবিবার (৭ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানানো উপলক্ষে গোপালগঞ্জে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি শুরু হয়েছিল জেলা বিএনপির কার্যালয় থেকে এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ। এরপর সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানান।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন বক্তব্য রাখার সময় বলেন, কেন্দ্রীয় যুবদলের নতুন এই কমিটি তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

তিনি আশা প্রকাশ করেন যে, এ কমিটির নেতৃত্বের মধ্যে যুবদল আরো শক্তিশালী ও সুসংগঠিত হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।

আর্থিক গোপালগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব বেলাল হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাবেক দপ্তর সম্পাদক রাজু বিশ্বাস এবং সাবেক কোষাধ্যক্ষ নুরুল আমিনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে ডাক পেলেন জার্মান মিডফিল্ডার ছুটি কাটাতে গিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


বিশ্বকাপে ডাক পেলেন জার্মান মিডফিল্ডার ছুটি কাটাতে গিয়ে

জার্মানির তরুণ মিডফিল্ডার আসান ওয়েড্রাওগো স্পেনের মার্বেয়ায় অবকাশযাপন করছিলেন। ঠিক সেই সময়ে জাতীয় দলের কোচ ইউলিয়ান নাগেলসমানের ফোনে পরিস্থিতি বদলে যায়। এই হঠাৎ পাওয়া খবরে প্রথমে কিছুটা হতবাক হলেও, পরে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার আনন্দে ভেসে যান ২০ বছর বয়সী এই ফুটবলার।

প্রথম ঘোষিত ২৬ সদস্যের জার্মানি দলে ওয়েদহাওগোর নাম ছিল না। তবে গত শুক্রবার শিকাগোতে অনুশীলনের সময় বাম উরুর মাংসপেশিতে চোট পেয়ে ছিটকে যান লেনার্ট কার্ল। তার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় আরবি লাইপজিগের এই মিডফিল্ডারকে।

জাতীয় দলের কোচের ফোন পাওয়ার সেই মুহূর্তের কথা স্মরণ করে ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েড্রাওগো বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় ছুটিতে থাকার সময় জাতীয় দলের কোচের ফোন পাই। কোচ যখন জানালেন যে আমি এখন বিশ্বকাপ দলের সদস্য, তখন বিষয়টি বুঝে উঠতে কিছুটা সময় লেগেছিল। এরপরই দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে নেওয়া শুরু করি।’

জার্মানির জার্সিতে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন ওয়েড্রাওগো। গত নভেম্বরে নাদিম আমিরির বদলি হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পান তিনি। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে বদলি নেমে দলের শেষ গোলটিও করেছিলেন এই তরুণ।

এবার তার সামনে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ এসেছে। ওয়েড্রাওগো বলেন, ‘এটি আমার জন্য বিশাল সম্মানের বিষয়। বিশ্বকাপে জার্মানির প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত। এটি আমার শৈশবের স্বপ্নগুলোর একটি, যার জন্য আমি দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেছি।’

তিনি একই সঙ্গে চোট পাওয়া সতীর্থ লেনার্ট কার্লের দ্রুত সুস্থতা কামনাও করেন।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০১৪ সালে। এবারের আসরে তারা ১৪ জুন হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো কোত দি ভোয়া ও একুয়েডর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন সরকারের বাজেট উপস্থাপন ১১ জুন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


নতুন সরকারের বাজেট উপস্থাপন ১১ জুন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে গত ১২ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর এটি হলো সংসদের প্রথম বাজেট অধিবেশন। রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু করা হয়।

অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন।

এর আগের দিন, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

সরকার আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের পরিমাণ প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার পরিকল্পনা করেছে। বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ছে।

মূলত, অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দিলেও অর্থনীতিবিদরা বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতিকে দেখছেন।

উল্লেখ্য, চলতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় সাত হাজার কোটি টাকা কমিয়ে সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যা পরে সংশোধিত হয়ে সাত লাখ ৮৮ হাজার কোটি টাকায় নেমে আসে। সে সময় উন্নয়ন খরচ কমিয়ে ভর্তুকি ও অনুন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছিল। সেই তুলনায় বিএনপি সরকারের আসন্ন বাজেট চলতি অর্থবছরের চেয়ে প্রায় ১৮ শতাংশ বড় হতে যাচ্ছে, যেখানে অতীতে সাধারণত বাজেটের আকার ১০ থেকে ১৫ শতাংশ হারে বাড়ানো হতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%