ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দোহারে আ.লীগের দুজন নেতা গ্রেফতার


দোহারে আ.লীগের দুজন নেতা গ্রেফতার

ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে দোহার থানা পুলিশের দ্বারা।

সুতারপাড়া এলাকা থেকে সোমবার (১ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া, এই গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার মামলার আসামি।

আরও পড়ুন: কুয়াকাটায় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, দোহারের নারিশা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন দ্বীপকেও গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি সোমবার রাতে নারিশা পশ্চিম চর এলাকার জীবনের মুরগির ফার্ম এলাকা থেকে গ্রেফতার হন।

দ্বীপ, নারিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালামের ছেলে।

উল্লেখ্য, গত ১৯ মে সকালে নারিশা পশ্চিমচর বটতলা এলাকায় ইয়াসিন নামে এক কলেজ ছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

এ সময় নুরু নামে এক ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়, এ ঘটনার সাথে দ্বীপসহ আরও কয়েকজন জড়িত ছিল।

এ ঘটনায় ইয়াসিনের পক্ষ থেকে দোহার থানায় একটি হত্যার চেষ্টা মামলা দায়ের হলে, উক্ত মামলায় দ্বীপকে গ্রেফতার করে পুলিশ।

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা দ্বীপকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার (২ জুন) সকালে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যা ৭ টায় শপিং মল বন্ধ হলেও সিনেমা হল খোলা থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৪:৪৩ এম


সন্ধ্যা ৭ টায় শপিং মল বন্ধ হলেও সিনেমা হল খোলা থাকবে

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম শক্তিশালী করতে সরকারের নির্দেশে দেশের সকল শপিং মল, মার্কেট এবং দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। এর আগে ঈদ উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

নতুন নির্দেশনার মাধ্যমে পূর্বের সিদ্ধান্তের পুনর্বহাল করা হয়েছে। কিন্তু, সিনেপ্লেক্স তথা সিনেমা হলগুলো এই নির্দেশনার আওতার বাহিরে থাকবে।

এই বিষয়টি জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি আরও জানান, সন্ধ্যা ৭ টায় শপিং মল বন্ধ হলেও সিনেমা হলগুলি খোলা থাকবে। তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। তাই স্টার সিনেপ্লেক্সের সকল মাল্টিপ্লেক্সের দর্শকরা ঈদের সিনেমা দেখতে কোন বাধার সম্মুখীন হবেন না।

এদিকে, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলও জানান, আমরা ঈদের আগে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম, যাতে শপিং মল বন্ধের এই সিদ্ধান্তের আওতার বাইরে সিনেমাহল ও সিনেপ্লেক্সগুলো থাকে। তাদের ফিরতি চিঠিতে বিষয়টি অনুমোদিত হয়েছে। তাই যেসব সিনেমা হল শপিং মলগুলোর সাথে অবস্থিত, সেগুলোর নিয়ে দর্শকদের দুঃশ্চিন্তায় পড়ার কোন প্রয়োজন নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর কিশোরগঞ্জ

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৪:৫৪ এম


কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এলজিইডি অফিসের দায়সারা তদারকি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেছে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের; এ নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠছে, এ দায় কে নিবে?

নিহত সেনা সদস্য মো. আব্দুস সাত্তার (৫৫) কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে এবং কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোছা. নাজমা আক্তারের স্বামী। তিনি ঢাকা লালবাগ থানার নবাবগঞ্জে অবস্থিত "দি শানিন কর্পোরেশন লিমিটেড" নামক একটি তৈরি পোশাক (গার্মেন্টস) ও ওভেন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের এডমিন শাখায় সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকুরী করতেন।

গতকাল ২ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডুমরাকান্দা বাজার থেকে ঢাকা মেট্রো-হ-১৭-৬২১১ নাম্বার যুক্ত একটি মোটরসাইকেলযোগে আব্দুস সাত্তার কুলিয়ারচরের ভাড়াটিয়া নিজ বাসায় যাওয়ার পথে দ্বাড়িয়াকান্দি টু ডুমরাকান্দা সড়কের মাঝামাঝি এলাকায় নির্মাণাধীন কালভার্টের সামনে এসে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের বিশাল গর্তে পড়ে মাথায় রড ঢুকে গুরুতর আহত হন। এসময় পথচারীরা তাকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ মৃত্যুকে ঘিরে এলাকাবাসী বলছে, এ দায় কে নিবে? কালভার্ট নির্মাণাধীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এ দায় এড়াতে পারবে? এমন প্রশ্ন মানুষের মুখে মুখে। কেননা, দ্বাড়িয়াকান্দি হতে ডুমরাকান্দা সড়কে পুরনো কালভার্ট ভেঙে新কালভার্ট নির্মাণ কাজ চলাকালে এলাকাবাসীসহ স্থানীয় একাধিক সাংবাদিক ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বায়িত্বর ব্যক্তিসহ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া-কে বহুবার অনুরোধ করেছিলেন একটি বাইপাস রাস্তা তৈরি করে কালভার্টের নির্মাণ কাজ করার জন্য।

চোখের সামনে নির্মাণাধীন কালবার্টের গর্তে একাধিক দূর্ঘটনা দেখে তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক সংবাদ পোস্ট করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কে শুনে কার কথা। গুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন যাতায়ত করে থাকে। দায়সারাভাবে বাইপাস রাস্তা তৈরি না করেই কোনরকম বেঁরিকেট, সতর্কতামূলক সাইনবোর্ড কিংবা কোনো সতর্কবার্তা চিহ্ন ছাড়াই বিশাল একটি গর্ত করে কালভার্টের নির্মাণ কাজ করতে থাকে ঠিকাদারি প্রতিষ্ঠান।

এমনকি নির্মাণাধীন গুরুত্বপূর্ণ এ কালভার্টের কাজ করতে থাকে ধীরগতিতে। দায়িত্বহীন ভাবে তদারকি করতে থাকে উপজেলা এলজিইডি অফিসের তদারকি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার খেসারত দিতে হলো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুস সাত্তারকে জীবন দিয়ে। এ দায় এখন কে নিবে? নিশ্চয়ই ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা নির্মাণ কাজে তদারকি কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণাধীন কালভার্টটির দুই দিকে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড, ব্যারিকেড ও আলোর ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরেই সেখানে দুর্ঘটনা ঘটছিলো। বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও কেউ কোন কর্ণপাত করেনি। স্থানীয়রা দুর্ঘটনার এই কারণগুলো উল্লেখ করে সড়ক নির্মাণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় কার্যকর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।

স্থানীয়দের মতে, যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা, আলোকসজ্জা, ব্যারিকেড ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এমন মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।

শাহীন সুলতানা নামে এক সাংবাদিক তার ব্যবহৃত Shahin Sultana নামক ফেসবুক আইডি থেকে গতকাল ২ জুন ২০২৬ইং তারিখ রাতে একটি লিখা পোস্ট করে এঘটনার প্রতিবাদ জানিয়ে লিখেছেন-

"এই মৃত্যুর দায় কার? এই মৃত্যুর দায় শতভাগ কুলিয়ারচর এলজিইডি অফিস এবং ঠিকাদারকে নিতে হবে।

দ্বাড়িয়াকান্দি থেকে ডুমরাকান্দা সড়কে বাইপাস রাস্তা তৈরি করার জন্য অনেক রিকুয়েষ্ট করা হয়েছে। ধাপে ধাপে ভিডিও করা হয়েছে। ইঞ্জিনিয়ারকে অবগত করা হয়েছে। বাইপাস রাস্তা তৈরি না করেই ব্রীজ নির্মাণ করা!! নাই বেঁরিকেট, নাই সাইনবোর্ড, নাই কোনো সতর্কবার্তা। সাংবাদিকেরা নিউজ করলেই দোষ। সাংঘাতিক হয়ে যায়। বিশেষ করে কুলিয়ারচরের অনেকের কাছে সাংবাদিক নামটাই এলার্জি হয়ে দাঁড়িয়েছে।"

অপরদিকে ওইদিন মঙ্গলবার রাতে সাংবাদিক আলি হায়দার শাহিন তার Our Kuliarchar Tv নামক একটি পেইজে লাইভে এসে প্রায় একই রকম কথা বলেন।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস. আর. এম. জি কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজটি পেয়েছেন চট্টগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্ত কাজ করছেন ভৈরবের একজন ঠিকাদার। তাদেরকে নিয়ম মেনে সতর্কতা অবলম্বন করে কালভার্টের নির্মাণ কাজ করার জন্য একাধিকবার বলা হলেও তারা তার কথা শুনেননি।

জানা যায়, কোন রাস্তা কিংবা ব্রিজ ও কালভার্ট নির্মাণ কাজের অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের শুনতে হয় নানান কথা। আবার কোন কোন সময় হুমকি ধামকির শিকারও হতে হয় এবং তারা স্থানীয় নেতাদের নাম ভাঙিয়ে ভয় দেখান। তখন বিপাকে পরতে হয় সাংবাদিকদের। এর প্রতিকার এবং বাধাহীনভাবে সঠিক তথ্য উপাত্ত নিয়ে সংবাদ পরিবেশন করে রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণের অনিয়ম সহ বিভিন্ন অনিয়ম মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম মহোদয়কে অবগত করতে পারলেই এসব অনিয়ম কিছুটা দূর করা যেতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রেসিডেন্ট নির্বাচন

ফ্রান্সে প্রথম মুসলিম প্রার্থী আনাস কা-জিবের প্রার্থীতা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:২০ এম


ফ্রান্সে প্রথম মুসলিম প্রার্থী আনাস কা-জিবের প্রার্থীতা ঘোষণা

শ্রমিক অধিকার ও সামাজিক ন্যায়বিচারের বার্তা নিয়েও প্রার্থী হয়েছেন আনাস কা-জিব।

ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তিনি দেশটির বাম ও শ্রমিক রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। মরক্কো বংশোদ্ভূত ফরাসি রেলশ্রমিক সংগঠক আনাস কা-জিব, ফ্রান্সের ইতিহাসে প্রথম মুসলিম প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন। ট্রটস্কিস্ট রাজনৈতিক সংগঠন ‘রেভল্যুশিওঁ পারমানঁত’র হয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া ঘোষণা করেছেন।

সোমবার (১ জুন) একটি ভিডিও বার্তায় কা-জিব ব্যক্ত করেছেন, তার প্রার্থিতা হবে শ্রমিক শ্রেণি, নিম্ন আয়ের মানুষ এবং অভিবাসী জনগণের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন। তিনি একটি ন্যায্য, সমতাভিত্তিক ও শ্রমিকবান্ধব সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন।

৩৯ বছর বয়সি এই শ্রমিক নেতা দীর্ঘদিন ধরে ফ্রান্সের রেলখাতে কর্মরত রয়েছেন এবং শ্রমিক ইউনিয়ন সুড রেল (Sud Rail)-এর সক্রিয় সদস্য। বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে তিনি মরক্কো বংশোদ্ভূত অভিবাসী পরিবারের সঙ্গে যুক্ত।

শ্রমিক আন্দোলনের পাশাপাশি কা-জিব ফরাসি গণমাধ্যমেও পরিচিত মুখ ছিলেন। তিনি জনপ্রিয় টেলিভিশন ও রেডিও টকশো ‘লে গ্রঁদ গ্যুল’-এ অংশ নিয়ে সামাজিক বৈষম্য, শ্রমিক অধিকার এবং জনজীবনের বিভিন্ন ইস্যুতে নিয়মিত নিজের মতামত প্রকাশ করেন।

রাজনৈতিকভাবে কা-জিব বর্ণবাদবিরোধী, উপনিবেশবাদবিরোধী এবং সাম্রাজ্যবাদবিরোধী অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিক ও অভিবাসী জনগণের অধিকারের পক্ষে কথা বলে আসছেন।

এর আগে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চাইলেও স্থানীয় জনপ্রতিনিধিদের সমর্থন (পারঁনাজ) না পাওয়ায় তিনি প্রার্থী হতে পারেননি। তবে এইবার তার সংগঠন দাবী করছে, তারা আগের তুলনায় বেশি স্থানীয় নির্বাচিত প্রতিনিধির সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছে।

বিশ্লেষকদের মতে, ফ্রান্সের বাম রাজনৈতিক পরিসর যদিও বিভক্ত, তবুও শ্রমিক এবং সামাজিক ন্যায়বিচারের বিষয়গুলো নতুন করে আলোচনায় আসছে। এখানে কা-জিবের প্রার্থিতা একটি নতুন রাজনৈতিক বার্তা যোগ করেছে। এছাড়াও ফ্রান্সের শ্রমিক রাজনীতি, সামাজিক ন্যায়বিচার এবং অভিবাসী, মুসলিম কমিউনিটির জন্য এ এক নতুন আলোচনা তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গরমেও হাত-পা ঠান্ডা হওয়া কোনো গুরুতর রোগের লক্ষণ?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:৩৩ এম


গরমেও হাত-পা ঠান্ডা হওয়া কোনো গুরুতর রোগের লক্ষণ?

গরমের সময়েও যদি হাত-পা ঠান্ডা থাকে, এটি গুরুতর সমস্যা হতে পারে। সাধারণত, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য হাত-পা ঠান্ডা হওয়া স্বাভাবিক। কিন্তু যখন এটি সবসময় ঘটে এবং পরিবেশ স্বাভাবিক থাকে, তখন এটি রক্তস্বল্পতা, থাইরয়েড বা স্নায়ুর সমস্যা ইঙ্গিত করতে পারে।

শীতের দিনে হাত-পা ঠান্ডা হওয়া স্বাভাবিক হলেও গরমকালে হাত-পা ঠান্ডা থাকা অনেকের জন্য অবাক ব্যাপার। অনেকেই এটি গুরুত্ব দেবেন না, কিন্তু চিকিৎসকের মতে, এটি দীর্ঘদিন ধরে সমস্যা হলে শরীরের গোপন অসুস্থতার সংকেত হতে পারে। যদিও দেখা যায়, সব সময় হাত-পা ঠান্ডা হওয়া কোন রোগ নয়। এটি শরীরের অভ্যন্তরে লুকানো সমস্যার একটি গুরুত্বপূর্ণ সংকেত বলেও মনে হয়। তাই এই লক্ষণগুলো অবহেলা না করে, প্রয়োজনে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।

শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নিজস্ব একটি পদ্ধতি রয়েছে। যখন শরীর ঠান্ডা অনুভব করে, তখন গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে উষ্ণ রাখার জন্য হাত-পায়ের দিকে রক্তপ্রবাহ কিছুটা কমিয়ে দেয়। ফলে হাত-পা ঠান্ডা হয়ে যেতে পারে। কিন্তু আবহাওয়া স্বাভাবিক থাকা সত্ত্বেও যদি এ সমস্যা ঘটে, তাহলে কারণ খুঁজে দেখা উচিত।

এই সমস্যার অন্যতম সাধারণ কারণ রক্ত সঞ্চালনের সমস্যাও হতে পারে। শরীরের বিভিন্ন অংশে রক্ত ঠিকমতো পৌঁছালে হাত ও পা ঠান্ডা অনুভূত হতে পারে। হৃদযন্ত্র তথা রক্তনালির সমস্যাসম্পন্ন রোগীদের মধ্যে এই লক্ষণ বেশি দেখা যায়।

অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা হাত-পা ঠান্ডা হওয়ার একটি প্রধান কারণ হতে পারে। শরীরে পর্যাপ্ত লোহিত রক্তকণিকা না থাকলে অক্সিজেন সঠিকভাবে পৌঁছাতে পারে না, যার ফলে ক্লান্তি, দুর্বলতা ও হাত-পা ঠান্ডা হওয়ার সমস্যা সৃষ্টি হয়।

থাইরয়েডের সমস্যাও এর জন্য দায়ী হতে পারে। বিশেষ করে হাইপোথাইরয়েডিজম থাকলে শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়। এতে শরীর কম তাপ উৎপন্ন করে এবং বাইরের তুলনায় বেশি ঠান্ডা অনুভব করেন। অতিরিক্ত ক্লান্তি, ওজন বৃদ্ধি, ত্বক শুষ্ক হয়ে যাওয়া এবং চুলপড়া এর লক্ষণ হিসেবে দেখা দিতে পারে।

ডায়াবেটিস রোগীদের জন্যও এ সমস্যা অস্বাভাবিক নয়, কারণ অনিয়ন্ত্রিত রক্তে শর্করার মাত্রা স্নায়ু ও রক্তনালিতে প্রভাব ফেলতে পারে। এর ফলে হাত-পায়ে অসাড়তা, ঝিনঝিনি ভাব ও ঠান্ডা অনুভব হতে পারে।

আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হলো রেনোডস সিনড্রোম। ঠান্ডা আবহাওয়া বা মানসিক চাপের কারণে হাত-পায়ের ছোট রক্তনালিগুলো হঠাৎ সঙ্কুচিত হয়ে যায়। এতে আঙুল সাদা বা নীলচে হতে পারে এবং অসাড়তা অনুভব হয়।

অতিগুরুতরভাবে চিকিৎসকরা বলেছেন যে, অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগও হাত-পা ঠান্ডা করে দিতে পারে। স্ট্রেসের ফলে শরীরে কিছু হরমোনের নিঃসরণ ঘটে, যা রক্তনালিকে সঙ্কুচিত করে দেয়। তাই, যদি ঠান্ডা হাত-পায়ের সাথে ব্যথা, অবশ ভাব, ত্বকের রঙ বদলে যাওয়া, মাথা ঘোরা এবং অতিরিক্ত ক্লান্তি বা শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয়, তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%