ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ইংল্যান্ডের ক্লাবে যোগ দিয়ে হাসান মাহমুদের স্বপ্নপূরণ


ইংল্যান্ডের ক্লাবে যোগ দিয়ে হাসান মাহমুদের স্বপ্নপূরণ

বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন। তিনি কাউন্টি ক্লাব কেন্টের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন এবং ২৬ বছর বয়সী এই পেসার জানিয়েছেন, এই অর্জন তার জন্য স্বপ্নপূরণের সমান।

কেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি মন্তব্য করেন, ‘কেন্টের মতো ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। এটা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো। শুধু আমার নয়, বাংলাদেশের জন্যও এটি গর্বের মুহূর্ত।’

তিনি আরও জানান, দলের সাফল্যে অবদান রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। দলের কোচিং স্টাফ অ্যাডাম হোলিওক ও সাইমন কুকের সঙ্গে তার ভূমিকা ও পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: এই দেশে আমার যতটা অধিকার, আপনাদেরও ততটুকু: প্রধানমন্ত্রী চট্টগ্রামের মণ্ডপে

হাসান বলেন, ‘কেন্টের হয়ে মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি। ক্লাবের সমর্থকদের সঙ্গে দেখা করার পাশাপাশি যুক্তরাজ্যে থাকা বাংলাদেশি দর্শকদের মাঠে দেখতে চাই। ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

হাসান মাহমুদ মোট ছয়টি ম্যাচ খেলবেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে। এর মধ্যে জুনে দুটি এবং মৌসুমের শেষদিকে সেপ্টেম্বরে চারটি ম্যাচে তাকে দেখা যাবে।

সাকিব আল হাসান এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন। তিনি ২০২৪ সালের সেপ্টেম্বরে লন্ডনের ক্লাব সারের হয়ে একটি ম্যাচে অংশ নিয়েছেন। তবে সেই ম্যাচের পর সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় পড়েন এই অলরাউন্ডার।

আরও পড়ুন: কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১২:১০ এম


সাভারে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

সাভারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করার সময় থানায় আনার পথে ২ পুলিশ সদস্যকে মারধর করে হামলাকারীরা আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার (৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার বক্তারপুর এলাকায় এই ঘটনা ঘটে।

মাদক ব্যবসায়ীদের হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন— সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এসএম শামীম হোসেন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান খান।

হামলা ও মারধরে আহত এসআই শামীম হোসেন উল্লেখ করেন, সাভারের বক্তারপুর এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে হাতকড়া পরানোর সময় প্রথমেই তার ৭-৮ জন লোক ইট ও লাঠি নিয়ে আমাকে এবং এএসআই মশিউরকে মারধর করে। পরে আরো ৪০-৫০ জন লোক এসে আমাদের মারধর করে আসামি রফিকুলকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলম বলেন, মারধরের খবর পেয়ে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তাই এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারদিন আব্দুর রাজ্জাক জানান, আহত ২ পুলিশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মুখে গুরুতর আঘাত পাওয়ার কারণে এসএম শামীমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিনিসুয়াসের জন্য এই বিশ্বকাপ যে কারণে বিশেষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১২:১৫ এম


ভিনিসুয়াসের জন্য এই বিশ্বকাপ যে কারণে বিশেষ

আমেরিকার ক্লিভল্যান্ড শহরটি এমন একটি বীরের চারণভূমি, যিনি একসময় নিজের শহরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। বাস্কেটবলের কিংবদন্তি লেব্রন জেমস এই শহরেই ইতিহাস গড়েছিলেন এবং নিজের খেলাকে নিয়ে গিয়েছিলেন খেলাধুলার সীমানা ছাড়িয়ে এক অনন্য উচ্চতায়। তিনি হয়ে ওঠেন গোটা কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের অধিকারের প্রতীক। এবার সেই একই শহরে, সম্পূর্ণ ভিন্ন একটি খেলায়, এক নতুন রাজপুত্র পা রেখেছেন বিশাল এক স্বপ্ন বুকে নিয়ে। তিনি হলেন ব্রাজিলের প্রাণভোমরা ভিনিসুয়াস জুনিয়র। ক্লিভল্যান্ডের লেক এরির পাড় থেকেই শুরু হচ্ছে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি (হেক্সা) জয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান। রিও ডি জেনিরোর সাঁও গনসালোয় খালি পায়ে ফুটবল খেলা সেই ছোট্ট ছেলেটিই আজ ব্রাজিলের কোটি কোটি মানুষের স্বপ্ন আর প্রত্যাশার মূল কাণ্ডারি।

ভিনিসুয়াসের এই লড়াইটি কেবল মাঠের ট্রফি জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। তার আকাঙ্ক্ষা আরও অনেক গভীরে। তিনি ফুটবলের চেয়েও বড় একটি উত্তরাধিকার রেখে যেতে চান পৃথিবীর বুকে। আর ঠিক এই জায়গাতেই ক্লিভল্যান্ডের আকাশে-বাতাসে মিশে থাকা লেব্রন জেমসের ছায়ার সাথে তার এক অদ্ভুত সংযোগ তৈরি হয়। ভিনিসুয়াস নিজের কাছ থেকেই বহুবার স্বীকার করেছেন যে, বাস্কেটবলের ২৩ নম্বর জার্সিধারী এই কিংবদন্তি তার জীবনের অন্যতম বড় অনুপ্রেরণা। মাঠের সাফল্যকে পুঁজি করে কীভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কথা বলতে হয়, তা তিনি লেব্রনের কাছ থেকেই শিখেছেন।

ক্লিভল্যান্ডের স্থানীয় মানুষদের মুখে আজও শোনা যায়, খ্যাতি আর অর্থের চূড়ায় থাকলেও লেব্রন কখনো নিজের শেকড়কে ভুলে যাননি। বিখ্যাত ‘আই প্রমিজ স্কুল’ প্রতিষ্ঠা থেকে শুরু করে ২০১২ সালে কৃষ্ণাঙ্গ তরুণ ট্রেভন মার্টিনের হত্যাকাণ্ডের প্রতিবাদে হুডি পরে সম্পূর্ণ দল নিয়ে দাঁড়িয়ে যাওয়া; সবখানেই লেব্রন অন্যায়ের বিরুদ্ধে ছিলেন এক সোচ্চার কণ্ঠস্বর। এমনকি নিজ গৃহে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েও তিনি বুক চিতিয়ে লড়েছেন।

ঠিক একই রকম এক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে ভিনিসুয়াস জুনিয়রকেও। গত কয়েক বছরে ইউরোপীয় ফুটবলে তাকে ক্রমাগত বর্ণবাদী আক্রমণের শিকার হতে হয়েছে। কিন্তু মাঠের ভেতরে বা বাইরে, কোনো অবস্থাতেই তিনি দমে যাননি। বরং প্রতিবাদের সবচেয়ে জোরালো মুখ হয়ে উঠেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। স্প্যানিশ ফুটবলের গণ্ডি পেরিয়ে তার এই লড়াই এখন একটি বৈশ্বিক আন্দোলনে রূপ নিয়েছে। ভিনিসুয়াসের ভাষায়, লেব্রন জেমসকে তিনি শ্রদ্ধা করেন তার অতিমানবীয় খেলার জন্য নয় বরং সমাজের জন্য তিনি যা করেছেন তার জন্য। এবার সেই লেব্রন জেমসের নিজ শহর ক্লিভল্যান্ডেই বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞে নামছে ব্রাজিল। ভিনিসুয়াসের জন্য এটি কেবল বিশ্বজয়ের প্রথম ধাপ নয় বরং নিজের আদর্শের চারণভূমিতে দাঁড়িয়ে মাঠের পারফরম্যান্স দিয়ে পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়ার এবং বর্ণবাদের বিরুদ্ধে নিজের চিরন্তন লড়াইকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় মঞ্চ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুড়িচংয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১২:২৪ এম


বুড়িচংয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় ১৬ বছরের কিশোরী (স্কুলছাত্রী) ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী কবির হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে বুড়িচং থানার পুলিশ।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুর রহমান মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোকাম ইউনিয়নের বাড়াইল (মধ্যপাড়া) গ্রামে গত ৭ জুন সকাল ১১টার দিকে ভুক্তভোগী তরুণী নিজ বাড়ির একটি কক্ষে অবস্থান করছিলেন। এসময় অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে আপত্তিকর কথাবার্তা বলেন। তরুণী প্রতিবাদ করার পর অভিযুক্ত তাকে জোরপূর্বক খাটে ফেলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে, ভুক্তভোগী স্কুলছাত্রীর মা রাহীমা বেগম বাদী হয়ে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত কবির হোসেন একই গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী। পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত কবির হোসেন গ্রেপ্তার করা হয়েছে এবং কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল দলে বড় সুখবর! প্রথম ম্যাচেই খেলতে পারেন নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১২:৩৩ এম


ব্রাজিল দলে বড় সুখবর! প্রথম ম্যাচেই খেলতে পারেন নেইমার

ইনজুরিতে থাকা নেইমারকে নিয়ে ব্রাজিল সমর্থকরা বড় সুখবর পেতে পারেন।

বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই খেলতে পারেন তিনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোএসপোর্তের এক সাংবাদিক এমন তথ্য জানিয়েছেন।

গ্লোবোএসপোর্তের তথ্য অনুযায়ী, ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে মাঠে নামার সম্ভাবনা এখন বেশ জোরালো।

ওই সাংবাদিক বলেন, “নেইমারের (সোমবার) এমআরআই স্ক্যান করা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক প্রত্যাশা রয়েছে। তার ইনজুরি পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে, তবে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আপাতত তিনি কোচিং স্টাফের নির্ধারিত পরিকল্পনা অনুসরণ করবেন। পাশাপাশি চিকিৎসা, ফিজিওথেরাপি এবং দলের বাইরে আলাদাভাবে শারীরিক অনুশীলন চালিয়ে যাবেন। তবে আশা করা হচ্ছে, তিনি শিগগিরই দলে ফিরতে পারবেন।”

মরক্কোর বিপক্ষে খেলতে পারবেন কি না? সম্ভাবনা বেশ ভালো। যদিও আনুষ্ঠানিকভাবে ১৯ জুন হাইতির বিপক্ষে দলের দ্বিতীয় ম্যাচের জন্য তাকে পুরোপুরি প্রস্তুত করে তোলার লক্ষ্যে কাজ চলছে।

এর আগে নেইমারকে নিয়ে বেশ ইতিবাচক খবর দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনও। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রস্তুতি ক্যাম্প করেছে সেলেসাওরা। সেখানে সোমবার (৮ জুন) নেইমারের এমআরআইসহ বেশ কিছু পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল পর্যালোচনা করে ব্রাজিল জাতীয় দলের মেডিকেল কমিশন জানায়, তার চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো উন্নতি দেখা গেছে। সবকিছুই পরিকল্পনা অনুযায়ী এবং প্রত্যাশিত মানদণ্ডের মধ্যেই রয়েছে।

আরও জানানো হয়, চোটের অবস্থা দ্রুত উন্নতির দিকে থাকায় মেডিকেল কমিশনের নির্ধারিত পুনর্বাসন কর্মসূচিই অনুসরণ করবেন নেইমার। তার সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞরা নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।

দীর্ঘদিন ধরেই ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন ব্রাজিল দলের সবচেয়ে বড় এই তারকা।

১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে ব্রাজিলের। ম্যাচটি হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। গ্রুপ পর্বে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হলো হাইতি এবং স্কটল্যান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%