ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রে মাস্টার্সের আবেদন সুযোগ


কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রে মাস্টার্সের আবেদন সুযোগ

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ভর্তির প্রক্রিয়ায় কম সিজিপিএ থাকা সত্ত্বেও গ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদন করার সুযোগ রয়েছে। তবে, কম পয়েন্টের ভিত্তিতে ভর্তির সুযোগ পাওয়া এবং টিউশন ফি ও জীবনযাত্রার খরচসহ পূর্ণ ফান্ডিং অর্জন করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

আবেদন করার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য বা বিশ্ববিদ্যালয়ের তালিকা দেখে বিভ্রান্ত না হয়ে নির্দিষ্ট প্রোগ্রামের নিজস্ব শর্তাবলী যাচাই করা অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ভিত্তিক এবং বিভাগভেদে ভর্তির ন্যূনতম পয়েন্ট ও ফান্ডের নিয়মে বড় ধরনের তারতম্য রয়েছে।

যেমন, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ইস্ট বে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ন্যূনতম ২.৫ জিপিএর সমতুল্য ফল নির্ধারণ করেছে। তবে, বিভাগীয় শর্তগুলো আলাদাভাবে পূরণ করার বাধ্যবাধকতা রয়েছে। আবার ইউনিভার্সিটি অব মেমফিসের মনোবিজ্ঞান বিভাগে ২.৫ জিপিএ চাওয়া হলেও শিক্ষা সংক্রান্ত নির্দিষ্ট কিছু প্রোগ্রামে অন্তত ২.৭৫ না থাকলে বিশেষ আপিল প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হয়, যা সরাসরি ভর্তির নিশ্চয়তা দেয় না।

আরও পড়ুন: বাকৃবির নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আবদুল আলীম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পরামর্শক সংস্থা ‘এডুকেশনইউএসএ’ জানাচ্ছে, গ্র্যাজুয়েট পর্যায়ে টিচিং বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে টিউশন ছাড় ও ভাতা পাওয়া সম্ভব। তবে বেশিরভাগ স্কলারশিপ মোট খরচের কেবল একটি অংশ বহন করে। তাই ভর্তির সুযোগ থাকা মানেই পূর্ণ ফান্ডিং পাওয়া নয়।

এছাড়া, অনলাইনে বহুল আলোচিত ‘ইউনিভার্সিটি অব দ্য পিপল’ কোনো প্রথাগত ক্যাম্পাসে পড়াশোনার প্রতিষ্ঠান নয়, এটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। প্রতিষ্ঠানটিতে টিউশন ফি না থাকলেও গ্র্যাজুয়েট কোর্সে অ্যাসেসমেন্ট ফি দিতে হয়। তাই শিক্ষার ধরন ও আনুষঙ্গিক খরচ আগেই স্পষ্ট হওয়া প্রয়োজন।

শিক্ষাবিদেরা জানাচ্ছেন, কম সিজিপিএ থাকলে শক্তিশালী রিসার্চ, কাজের অভিজ্ঞতা, স্টেটমেন্ট অব পারপাস (SOP) ও ভালো সুপারিশপত্রের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য করা সম্ভব। তবে, এগুলো কোনো ন্যূনতম বাধ্যবাধকতাকে স্বয়ংক্রিয়ভাবে মওকুফ করে না। তাই আবেদনের আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট থেকে ভর্তির সার্বিক শর্ত যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গবেষণা প্রকাশনায় দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে সাত বছরের শিশুর আঙুল কাটার অভিযোগে কনস্টেবল ও স্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


নাটোরে সাত বছরের শিশুর আঙুল কাটার অভিযোগে কনস্টেবল ও স্ত্রী গ্রেপ্তার

নাটোরে সাত বছরের এক শিশুর ডান হাতের একটি আঙুলের একাংশ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগে পুলিশের এক কনস্টেবল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আহত শিশুটিকে নাটোর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের বড়হরিশপুর পশ্চিম চেয়ারম্যান পাড়া এলাকায়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার ওই দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের ওই কনস্টেবলের নাম শাকিল। তিনি নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত। শাকিল স্ত্রী ও মেয়েকে নিয়ে ভুক্তভোগী শিশুর বাবার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন।

আহত শিশুটির বাবা মো. মাহমুদুল হাসান মিলন জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাসায় ভাড়াটিয়া পরিবারের সদস্যদের নিয়ে তার স্ত্রী পিকনিকের আয়োজন করেন। এ সময় দুই শিশু খেলাধুলার একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বিষয়টি উভয় শিশুর মা তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন। এ ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ কনস্টেবল শাকিল তার ছেলেকে জোর করে নিজের রুমে নিয়ে যান। সেখানে বটি দিয়ে শিশুটির ডান হাতের আঙুল কেটে দেওয়া হয়। এ সময় শিশুটির কান্নার শব্দ পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর আলী জানান, ঘটনার দিন বৃহস্পতিবার রাতে অভিযোগ পেয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকতায় নিষ্ঠার পাশাপাশি থাকতে হবে নৈতিকতা ও দেশপ্রেম: জহির উদ্দিন স্বপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


সাংবাদিকতায় নিষ্ঠার পাশাপাশি থাকতে হবে নৈতিকতা ও দেশপ্রেম: জহির উদ্দিন স্বপন

বরিশাল, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, সাংবাদিকতা শুধুমাত্র নিষ্ঠা ও পেশাগত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এখানে নৈতিকতা, দেশপ্রেম ও মানবপ্রেমের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ তিনি গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সম্পাদনায় প্রকাশিতব্য গৌরনদীর প্রথম সরকারি ডিক্লারেশনপ্রাপ্ত সাপ্তাহিক পত্রিকা ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। পাশাপাশি পেশাগত সততা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

সাংবাদিকদের লেখনীতে দেশের মানুষের আশা-আকাঙ্খা, সমস্যা ও সম্ভাবনার প্রতিফলন ঘটাতে হবে উল্লেখ করে তিনি বলেন, মানবিক মূল্যবোধকে ধারণ করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি সচেতন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, একটি পত্রিকা শুধুমাত্র সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং এটি সমাজের দর্পণ এবং মানুষের আশা-আকাঙ্খা, অধিকার ও সম্ভাবনার প্রতিচ্ছবি। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন, অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গৌরনদীর প্রথম সরকারি ডিক্লারেশনপ্রাপ্ত সাপ্তাহিক পত্রিকা ‘গৌরনদী পরিক্রমা’র যাত্রা এ অঞ্চলের সংবাদপত্রের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সংযোজন বলে তিনি উল্লেখ করেন। পত্রিকাটি স্থানীয় মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা, শিক্ষা-সংস্কৃতি, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং গৌরনদী উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিটিআই ইসলামাবাদ লং মার্চ স্থগিত, নতুন তারিখ ৪ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


পিটিআই ইসলামাবাদ লং মার্চ স্থগিত, নতুন তারিখ ৪ অক্টোবর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাদের পূর্বঘোষিত ইসলামাবাদমুখী ‘লং মার্চ’ এক সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ২৭ সেপ্টেম্বর এই লং মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তা এখন ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

দলটির একজন জ্যেষ্ঠ নেতার উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, রাজনৈতিক কৌশলগত আলোচনা ও সার্বিক প্রস্তুতির মূল্যায়নের পর এই কর্মসূচি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ৪ অক্টোবর পেশোয়ার থেকে লং মার্চ শুরু হয়ে রাজধানী ইসলামাবাদের দিকে অগ্রসর হবে।

পিটিআই, দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি, সংবিধানের সুরক্ষা এবং সম্প্রতি নেতাকর্মীদের ওপর চলমান দমন-পীড়নের প্রতিবাদে দেশব্যাপী এই লং মার্চ ও বিক্ষোভের ডাক দিয়েছিল। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই লং মার্চের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং রাজধানীতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ও ব্যারিকেড তৈরির নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের কঠোর অবস্থান এবং নিজেদের অভ্যন্তরীণ কৌশলগত সমন্বয়ের স্বার্থে পিটিআই নেতৃত্ব কর্মসূচির তারিখ পুনঃনির্ধারণ করেছে। নতুন তারিখে আন্দোলন কীভাবে এগিয়ে নেওয়া হবে, সে বিষয়ে দলীয় উচ্চপর্যায়ে পর্যালোচনা চলছে। সূত্র: ডন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ডাকাতসহ ১১ সাজাপ্রাপ্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ডাকাতসহ ১১ সাজাপ্রাপ্ত গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পৃথক বিশেষ অভিযানে ডাকাতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্টভুক্ত ডাকাতি মামলার আসামি, ডাকাতির প্রস্তুতি নেওয়া আসামি এবং সামারি ট্রায়ালের মাধ্যমে মাদকসেবী আসামিরা।

পুলিশের সূত্র অনুযায়ী, শুক্রবার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামি মোঃ বাবুল হোসেন (২৯) কে গ্রেপ্তার করে। অন্য একটি অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন কুমার মল্লিক সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ আশরাফুল (২৮) কে আটক করেন।

এছাড়া, এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী গঙ্গানগর এলাকা থেকে একই ব্যক্তির নামে দুটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফারুক আহম্মেদ ওরফে রকেল (৩৯) এবং এএসআই মোঃ নুর আল-আহসান অপর পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফরিদ (৬৫) কে গ্রেপ্তার করেন।

পৃথক একটি বিশেষ অভিযানে এসআই রূপম কুমার সরকার পেনাল কোডের ডাকাতি প্রস্তুতি মামলার (মামলা নং-১৮, তারিখ-২৪/০৪/২০২৬) তদন্তে পলাতক আসামি মোঃ বাবুল হোসেন (২৯) কে গ্রেপ্তার করতে সক্ষম হন। অন্যদিকে, এসআই মোহাম্মদ জালাল উদ্দিন একটি নিয়মিত মামলার (মামলা নং-৪১, তারিখ-২৫/০৯/২০২৬) এজাহারনামীয় আসামি মোঃ আবুল হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেন।

একই দিনে পরিচালিত অপর একটি অভিযানে এসআই মোঃ রফিকুল ইসলাম, এসআই মোঃ শামীম হোসেন, এসআই রূপম কুমার সরকার, এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই রতন কুমার মল্লিকের সমন্বয়ে গঠিত যৌথ টিম মাদক সেবনের অপরাধে ৫ জনকে আটক করে। আটককৃতরা হলেন— মোঃ জালাল (৫০), মোঃ ইসমাইল (২২), মোঃ মোশারফ হোসেন (২১), আল-আমিন (৩৮) এবং মোঃ মনির হোসেন (৩৮)। তাঁদের সামারি ট্রায়ালের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%