ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নাটোরে সাত বছরের শিশুর আঙুল কাটার অভিযোগে কনস্টেবল ও স্ত্রী গ্রেপ্তার


নাটোরে সাত বছরের শিশুর আঙুল কাটার অভিযোগে কনস্টেবল ও স্ত্রী গ্রেপ্তার

নাটোরে সাত বছরের এক শিশুর ডান হাতের একটি আঙুলের একাংশ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগে পুলিশের এক কনস্টেবল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আহত শিশুটিকে নাটোর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের বড়হরিশপুর পশ্চিম চেয়ারম্যান পাড়া এলাকায়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার ওই দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

পুলিশের ওই কনস্টেবলের নাম শাকিল। তিনি নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত। শাকিল স্ত্রী ও মেয়েকে নিয়ে ভুক্তভোগী শিশুর বাবার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন।

আহত শিশুটির বাবা মো. মাহমুদুল হাসান মিলন জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাসায় ভাড়াটিয়া পরিবারের সদস্যদের নিয়ে তার স্ত্রী পিকনিকের আয়োজন করেন। এ সময় দুই শিশু খেলাধুলার একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বিষয়টি উভয় শিশুর মা তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন। এ ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ কনস্টেবল শাকিল তার ছেলেকে জোর করে নিজের রুমে নিয়ে যান। সেখানে বটি দিয়ে শিশুটির ডান হাতের আঙুল কেটে দেওয়া হয়। এ সময় শিশুটির কান্নার শব্দ পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর আলী জানান, ঘটনার দিন বৃহস্পতিবার রাতে অভিযোগ পেয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকতায় নিষ্ঠার পাশাপাশি থাকতে হবে নৈতিকতা ও দেশপ্রেম: জহির উদ্দিন স্বপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


সাংবাদিকতায় নিষ্ঠার পাশাপাশি থাকতে হবে নৈতিকতা ও দেশপ্রেম: জহির উদ্দিন স্বপন

বরিশাল, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, সাংবাদিকতা শুধুমাত্র নিষ্ঠা ও পেশাগত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এখানে নৈতিকতা, দেশপ্রেম ও মানবপ্রেমের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ তিনি গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সম্পাদনায় প্রকাশিতব্য গৌরনদীর প্রথম সরকারি ডিক্লারেশনপ্রাপ্ত সাপ্তাহিক পত্রিকা ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। পাশাপাশি পেশাগত সততা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

সাংবাদিকদের লেখনীতে দেশের মানুষের আশা-আকাঙ্খা, সমস্যা ও সম্ভাবনার প্রতিফলন ঘটাতে হবে উল্লেখ করে তিনি বলেন, মানবিক মূল্যবোধকে ধারণ করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি সচেতন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, একটি পত্রিকা শুধুমাত্র সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং এটি সমাজের দর্পণ এবং মানুষের আশা-আকাঙ্খা, অধিকার ও সম্ভাবনার প্রতিচ্ছবি। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন, অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গৌরনদীর প্রথম সরকারি ডিক্লারেশনপ্রাপ্ত সাপ্তাহিক পত্রিকা ‘গৌরনদী পরিক্রমা’র যাত্রা এ অঞ্চলের সংবাদপত্রের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সংযোজন বলে তিনি উল্লেখ করেন। পত্রিকাটি স্থানীয় মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা, শিক্ষা-সংস্কৃতি, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং গৌরনদী উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিটিআই ইসলামাবাদ লং মার্চ স্থগিত, নতুন তারিখ ৪ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


পিটিআই ইসলামাবাদ লং মার্চ স্থগিত, নতুন তারিখ ৪ অক্টোবর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাদের পূর্বঘোষিত ইসলামাবাদমুখী ‘লং মার্চ’ এক সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ২৭ সেপ্টেম্বর এই লং মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তা এখন ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

দলটির একজন জ্যেষ্ঠ নেতার উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, রাজনৈতিক কৌশলগত আলোচনা ও সার্বিক প্রস্তুতির মূল্যায়নের পর এই কর্মসূচি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ৪ অক্টোবর পেশোয়ার থেকে লং মার্চ শুরু হয়ে রাজধানী ইসলামাবাদের দিকে অগ্রসর হবে।

পিটিআই, দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি, সংবিধানের সুরক্ষা এবং সম্প্রতি নেতাকর্মীদের ওপর চলমান দমন-পীড়নের প্রতিবাদে দেশব্যাপী এই লং মার্চ ও বিক্ষোভের ডাক দিয়েছিল। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই লং মার্চের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং রাজধানীতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ও ব্যারিকেড তৈরির নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের কঠোর অবস্থান এবং নিজেদের অভ্যন্তরীণ কৌশলগত সমন্বয়ের স্বার্থে পিটিআই নেতৃত্ব কর্মসূচির তারিখ পুনঃনির্ধারণ করেছে। নতুন তারিখে আন্দোলন কীভাবে এগিয়ে নেওয়া হবে, সে বিষয়ে দলীয় উচ্চপর্যায়ে পর্যালোচনা চলছে। সূত্র: ডন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ডাকাতসহ ১১ সাজাপ্রাপ্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ডাকাতসহ ১১ সাজাপ্রাপ্ত গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পৃথক বিশেষ অভিযানে ডাকাতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্টভুক্ত ডাকাতি মামলার আসামি, ডাকাতির প্রস্তুতি নেওয়া আসামি এবং সামারি ট্রায়ালের মাধ্যমে মাদকসেবী আসামিরা।

পুলিশের সূত্র অনুযায়ী, শুক্রবার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামি মোঃ বাবুল হোসেন (২৯) কে গ্রেপ্তার করে। অন্য একটি অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন কুমার মল্লিক সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ আশরাফুল (২৮) কে আটক করেন।

এছাড়া, এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী গঙ্গানগর এলাকা থেকে একই ব্যক্তির নামে দুটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফারুক আহম্মেদ ওরফে রকেল (৩৯) এবং এএসআই মোঃ নুর আল-আহসান অপর পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফরিদ (৬৫) কে গ্রেপ্তার করেন।

পৃথক একটি বিশেষ অভিযানে এসআই রূপম কুমার সরকার পেনাল কোডের ডাকাতি প্রস্তুতি মামলার (মামলা নং-১৮, তারিখ-২৪/০৪/২০২৬) তদন্তে পলাতক আসামি মোঃ বাবুল হোসেন (২৯) কে গ্রেপ্তার করতে সক্ষম হন। অন্যদিকে, এসআই মোহাম্মদ জালাল উদ্দিন একটি নিয়মিত মামলার (মামলা নং-৪১, তারিখ-২৫/০৯/২০২৬) এজাহারনামীয় আসামি মোঃ আবুল হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেন।

একই দিনে পরিচালিত অপর একটি অভিযানে এসআই মোঃ রফিকুল ইসলাম, এসআই মোঃ শামীম হোসেন, এসআই রূপম কুমার সরকার, এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই রতন কুমার মল্লিকের সমন্বয়ে গঠিত যৌথ টিম মাদক সেবনের অপরাধে ৫ জনকে আটক করে। আটককৃতরা হলেন— মোঃ জালাল (৫০), মোঃ ইসমাইল (২২), মোঃ মোশারফ হোসেন (২১), আল-আমিন (৩৮) এবং মোঃ মনির হোসেন (৩৮)। তাঁদের সামারি ট্রায়ালের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নুর হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
 
নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষা, স্বেচ্ছাসেবী ও সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর  বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত একযোগে ৮টি কেন্দ্রে জেলার ৯টি উপজেলার  ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ৭হাজার ১০০ শিক্ষার্থী  এই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। 
 
 আয়োজকরা জানান, ২০০৮  থেকে নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশ শিক্ষার্থীদের কল্যানে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। বৃত্তি পরীক্ষার আয়োজন, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদানসহ বছরজুড়ে শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজন করে আসছে সংস্থাটি। তারই ধারাবাহিকতায় এ বছরও বৃত্তি পরীক্ষায় ৭ হাজার ১০০ পরীক্ষার্থী অংশ নিয়েছে।
 
 
নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহবুব বলেন, "২০০৮ সাল থেকে আমাদের এই বৃত্তি কার্যক্রম চলছে। ফাউন্ডেশনের সবচেয়ে বৃহৎ প্রকল্প হচ্ছে বৃত্তি প্রকল্প। এ প্রকল্প ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়ায় প্রতিযোগী করে তোলে এবং আর্থিক সাহায্য প্রদান করে থাকে। এবছরও বৃত্তি পরীক্ষায় ব্যাপক সাড়া পড়েছে। জেলাজুড়ে একযোগে ৭ হাজার ১০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।"
 
 পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ শেষে নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা শিক্ষাবিদ ইসহাক খন্দকার বলেন, "সুশৃঙ্খল ও সুন্দরভাবে গৃহীত এই ধরনের পরীক্ষা ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়ার প্রতি আরও আকৃষ্ট করে। নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে হবে বলে আশা করছি।"
 
এসময় আরো উপস্থিত ছিলেন 
নোয়াখালী জেলার প্রাক্তন  শিক্ষা অফিসার- জনাব জাহাঙ্গীর আলম, ফাউন্ডেশন চেয়ারম্যান- জনাব আব্দুল্লাহ আল মাহবুব, ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান জনাব মো: মায়াজ, জনাব আব্দুল আল রাকিব, জনাব সাইফুল্লাহ সাইফ, জনাব আবু সাইদ সুমন, জনাব হাবিবুর রহমান আরমান প্রমুখ।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%