ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান যুদ্ধে নিহত ১৮ মার্কিন সেনা, আহত ৭৫৭: পেন্টাগন


ইরান যুদ্ধে নিহত ১৮ মার্কিন সেনা, আহত ৭৫৭: পেন্টাগন

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে আহত মার্কিন সেনার সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) ডেটাবেস হালানাগাদে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে দেখা যায়, নতুন করে আরো ৫০ জনের বেশি সেনার আহত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে।

ডিফেন্স ক্যাজুয়াল্টি অ্যানালাইসিস সিস্টেমের (ডিসিএএস) ‘ওভারসিজ অপারেশনস’ এবং ‘অপারেশন এপিক ফিউরির’ হিসাব একত্রিত করলে দেখা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন-গভিরের

গত মাসে প্রতিরক্ষা দপ্তর ডিসিএএস-এ ‘ওভারসিজ অপারেশনস’ নামে নতুন একটি ক্যাটাগরি যুক্ত করে। সেখানে মূলত গত ৭ জুলাই থেকে নিহত ও আহত সেনাদের হিসাব রাখা হচ্ছে।

তবে পেন্টাগন এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি, কিংবা ঠিক কোন সংঘাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্ট করেনি।

এদিকে, ইরানের লাগাতার হামলার পরও ডিসিএএস-এ হতাহতের সংখ্যা কমে যাওয়ার ঘটনায় গণমাধ্যম ও আইনপ্রণেতাদের ব্যাপক তোপের মুখে পড়েছিল পেন্টাগন। এই প্রেক্ষাপটে বুধবার ডেটাবেসে হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হলো।

আরও পড়ুন: কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুকে ‘চরমপন্থী’ বললেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুকে ‘চরমপন্থী’ বললেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা

সিরিয়ায় সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার কঠোর সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। তিনি এই হামলাকে ‘উসকানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বলেন, এর ফলে তুর্কির সঙ্গে ইসরাইল সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোলান বলেন, ‘রাজনৈতিক স্বার্থে’ সামরিক শক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘চরমপন্থী ও অবিশ্বস্ত ব্যক্তি’ হিসেবে আখ্যা দেন।

গোলান আরও বলেন, নেতানিয়াহু ‘ইসরাইলের প্রতি আস্থা ক্ষয় করছেন’। তার মতে, এ ধরনের নেতৃত্ব প্রয়োজন যারা নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তি ব্যবহার করবে এবং রাজনৈতিক টিকে থাকার জন্য ‘আরেকটি যুদ্ধ’ তৈরি করবে না।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) সিরিয়ার ইদলিব প্রদেশের আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে আটটি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় বিমানঘাঁটির রানওয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় সিরিয়া এবং অন্যান্য আরব দেশসহ জর্ডান, যুক্তরাষ্ট্র ও তুরস্ক তীব্র নিন্দা জানায়।

আঙ্কারা সিরিয়ায় নিজেদের সামরিক ও কূটনৈতিক ভূমিকার পক্ষে অবস্থান নিলেও ইসরাইল সেখানে তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। হামলার পর দুই দেশের মধ্যে সিরিয়াকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।

হামলা চালানোর পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, দামেস্ক ওই ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দেওয়ার কাছাকাছি চলে গিয়েছিল। তিনি জানান, ইসরাইল বারবার সতর্ক করেছিল যে, এমন পদক্ষেপ তাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে। তবে সিরিয়া ইসরাইলের এই দাবি নাকচ করে দিয়েছে।

জবাবে তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর গত বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে জানায়, সিরিয়ার ওই সামরিক বিমানবন্দরে হামলার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া ব্যাখ্যা একটি ভিত্তিহীন ধারণা।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় যে অভিযোগগুলো সামনে এনেছে, সেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই। এসব অভিযোগ সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে লক্ষ্য করে চালানো ইসরাইলের বেআইনি বিমান হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা।’

তুরস্কের দাবি, ইসরাইলের এমন বক্তব্যের পেছনে রয়েছে নেতানিয়াহুর আঞ্চলিক ‘সম্প্রসারণবাদী ও অস্থিতিশীলতামূলক নীতি’ অব্যাহত রাখার চেষ্টা। দেশটিতে নির্বাচনের সামনে এসে এসব পদক্ষেপ আরও জোরদার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে আঙ্কারা।

তুরস্ক বলেছে, তারা মধ্যপ্রাচ্যে ‘টেকসই শান্তি প্রতিষ্ঠার’ পক্ষে। তবে এ জন্য নেতানিয়াহুকে আগ্রাসী নীতি পরিত্যাগ করে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।

আঙ্কারার যোগাযোগ অধিদপ্তর আরও জানায়, সিরিয়ার সরকারের সঙ্গে বৈধ ও দায়িত্বশীল ভিত্তিতে সহযোগিতা অব্যাহত রাখবে তুরস্ক। একই সঙ্গে সিরিয়াকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা ঠেকাতে তারা ‘কখনোই অনুমতি দেবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরার কালীগঞ্জে সাইবার দল কমিটি ঘোষণা সভাপতি নির্বাচিত হলেন নলতার কৃতি সন্তান শেখ আব্দুল আজিজ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুফান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


সাতক্ষীরার কালীগঞ্জে সাইবার দল কমিটি ঘোষণা সভাপতি নির্বাচিত হলেন নলতার কৃতি সন্তান শেখ আব্দুল আজিজ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুফান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কালিগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শেখ আব্দুল আজিজকে সভাপতি, তরিকুল ইসলাম তুফানকে সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলাম রবিকে সংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সাতক্ষীরা জেলা সাইবার দল ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করেছে। ২০ আগস্ট সাতক্ষীরা জেলা সাইবার দলের সভাপতি এসআই আশা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনের স্বাক্ষরিত এই কমিটিতে যাদের নাম প্রকাশ হয়েছে, তাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মামুন হোসেন, সহ-সভাপতি আব্দুল করিম, সহ-সভাপতি জাফর ইকবাল বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক আল মামুন, যুদ্ধ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক শেখ আজমল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মুন্না, মতিউর রহমান মতিন, দপ্তর সম্পাদক জিএম সবুজ আহমেদ এবং প্রচার সম্পাদক মোঃ ফেরদৌস অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষত্ব হল, বারবার কারা বরণকারী নির্যাতিত নেতা এবং নলতার কৃতি সন্তান শেখ আব্দুল আজিজকে সভাপতি নির্বাচিত করায় কালিগঞ্জ উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং উপজেলা ছাত্রদল সহ সকল ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোর সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


যশোর সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

যশোর, ২০ আগস্ট, ২০২৬ : জেলা ভারতে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ১২ লাখ ৭৯ হাজার ৯০০ টাকার মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করার কাজ সম্পন্ন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল একত্রে এই অভিযান পরিচালনা করেছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মাদ সাইফুল আলম খান এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, জব্দকৃত মালামালের মধ্যে ৮১টি শাড়ি, পাঁচটি শাল চাদর, দেড় কেজি জিরা, ৪১ কেজি ফুসকা, ১৮ হাজার চারটি ওষুধ, ৮৪০টি চকলেট এবং ৬৩৮টি কসমেটিক্স সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে কুমিল্লা ১০০ কিলোমিটার: প্রতিটি পদক্ষেপই পরিবর্তনের জন্য

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


ঢাকা থেকে কুমিল্লা ১০০ কিলোমিটার: প্রতিটি পদক্ষেপই পরিবর্তনের জন্য

দুরন্ত রোদ, দীর্ঘ পথ এবং শারীরিক ক্লান্তিকে পেছনে ফেলে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ১০০ কিলোমিটার আল্ট্রা রান সম্পন্ন করেছেন দুই তরুণ রানার মো. মেহেদী হাসান তুষার ও মোহাম্মদ আল-আমিন। গত ১৫ আগস্ট শনিবার ভোর ৪টায় রাজধানীর ঢাকা জিরো পয়েন্ট থেকে শুরু হয় তাদের এই দীর্ঘ ও চ্যালেঞ্জিং দৌড়।

প্রায় ১৭ ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর তারা কুমিল্লা জিরো পয়েন্টে পৌঁছে ১০০ কিলোমিটারের লক্ষ্য পূরণ করেন।

*‘প্রতিটি পদক্ষেপই পরিবর্তনের জন্য’*—এই বার্তাকে সামনে রেখে আয়োজিত হয় ব্যতিক্রমী এই আল্ট্রা রান। এর মাধ্যমে তরুণ সমাজকে শরীরচর্চা, সুস্থ জীবনযাপন এবং ইতিবাচক পরিবর্তনের দিকে উৎসাহিত করার পাশাপাশি দেশের মানুষের কাছে দীর্ঘদূরত্বের দৌড়ের একটি অনুপ্রেরণামূলক বার্তা পৌঁছে দেওয়া ছিল তাদের অন্যতম উদ্দেশ্য।

এই আল্ট্রা রানের আয়োজন করে *Road to Record*, আর সহযোগী সংগঠক হিসেবে ছিল **FitRun। দুই রানারের ১০০ কিলোমিটারের এই যাত্রায় প্রধান স্পন্সর হিসেবে ছিল **Run Mate। এছাড়া হাইড্রেশন পার্টনার হিসেবে **Fuel Hydration Powder* এবং জেল পার্টনার হিসেবে *First Move* তাদের সঙ্গে ছিল।

দৌড়ের পুরো পথজুড়ে ছিল নানা প্রতিকূলতা। বিশেষ করে তীব্র রোদের মধ্যে দীর্ঘ সময় দৌড়ানোকে দুই রানারের জন্য চ্যালেঞ্জিং করে তোলে। শরীরের পানিশূন্যতা ও অতিরিক্ত গরম মোকাবিলায় পথিমধ্যে পানি ও ফলসহ হাইড্রেশন সাপোর্ট নেওয়া হয়। নিজেদের শরীর ঠান্ডা রাখতে পানি ব্যবহার করেও তারা এগিয়ে যান গন্তব্যের দিকে।

তবে এই যাত্রায় ছিল না কোনো বিশেষায়িত বড় দলের সাপোর্ট। নিজেদের পারস্পরিক সহযোগিতা, মানসিক দৃঢ়তা এবং লক্ষ্য পূরণের অদম্য ইচ্ছাকেই শক্তি হিসেবে কাজে লাগান মেহেদী হাসান তুষার ও মোহাম্মদ আল-আমিন। দীর্ঘ পথের ক্লান্তি, প্রচণ্ড গরম এবং নানা শারীরিক চ্যালেঞ্জের মধ্যেও তারা একে অপরকে সাহস ও সহযোগিতা দিয়ে শেষ পর্যন্ত ১০০ কিলোমিটারের গন্তব্যে পৌঁছান।

প্রায় ১৭ ঘণ্টার এই সংগ্রামী যাত্রা সম্পর্কে রানাররা বলেন, ১০০ কিলোমিটার সম্পন্ন করা শুধু একটি দৌড়ের লক্ষ্য ছিল না। এটি ছিল নিজেদের সক্ষমতার সীমা পরীক্ষা করার পাশাপাশি দেশের মানুষের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। কঠিন পরিস্থিতির মধ্যেও লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়া এবং একসঙ্গে এগিয়ে যাওয়া তাদের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন তারা।

তাদের ভাষ্য, ভবিষ্যতে আরও বড় ও অর্থবহ চ্যালেঞ্জ গ্রহণের ইচ্ছা রয়েছে। পর্যাপ্ত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে দেশের জন্য আরও বিশেষ কিছু করার প্রত্যাশা রয়েছে তাদের।

দীর্ঘদূরত্বের দৌড়ের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি তরুণদের স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনযাপনে উৎসাহিত করাও তাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ।

এই যাত্রার শেষ প্রান্তে কুমিল্লায় গিয়ে তারা পান আরেকটি অনন্য অভিজ্ঞতা। কুমিল্লার স্থানীয় রানাররা তাদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং বিভিন্নভাবে সহযোগিতা ও আপ্যায়ন করেন। দীর্ঘ ১০০ কিলোমিটারের ক্লান্তিকর যাত্রার শেষে স্থানীয় রানারদের এই ভালোবাসা ও সহযোগিতা তাদের জন্য হয়ে ওঠে বিশেষ এক প্রাপ্তি। এ জন্য কুমিল্লার সকল রানার ও শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান মেহেদী হাসান তুষার ও মোহাম্মদ আল-আমিন।

দুই রানারের এই ১০০ কিলোমিটারের যাত্রা তাই শুধু একটি দীর্ঘদূরত্বের দৌড় নয়; এটি ছিল *ধৈর্য, পারস্পরিক সহযোগিতা, মানসিক শক্তি এবং লক্ষ্য পূরণের একটি অনুপ্রেরণামূলক গল্প—যেখানে প্রতিটি পদক্ষেপই ছিল পরিবর্তনের প্রত্যাশায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%