০৩:৩৬ পি.এম
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। ঐতিহ্যবাহী এই উৎসবের বিজ্ঞাপনে তার পোশাক নিয়ে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছিল। বিতর্কের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে বিজ্ঞাপনটি শেষ পর্যন্ত সরিয়ে নেওয়া হয়। কৃতি এবার সেই পুরনো ঘটনার বিষয়ে মুখ খুলেছেন।
সম্প্রতি কারিনা কাপুর খানের সঙ্গে কথোপকথনে রাখিবন্ধনের বিজ্ঞাপনের প্রসঙ্গ উঠে আসে। কৃতি এখনো বিশ্বাস করতে পারছেন না, কিভাবে তার পরনের চোলি নিয়ে এত বড় আলোচনা হয়ে উঠেছিল। অভিনেত্রী বলেন, “আমি বিশ্বাস করতে পারি না, আমার পরনের চোলি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনাসভা বসেছিল।” কৃতির এই বক্তব্যে সম্মতি জানান কারিনা।
বিতর্কের শুরু হয়েছিল একটি গহনা সংস্থার রাখিবন্ধনের বিজ্ঞাপনকে কেন্দ্র করে। বিজ্ঞাপনে কৃতিকে তার ভাইকে রাখি পরাতে দেখা যায় এবং তিনি তার পোষ্য কুকুরকেও রাখি পরিয়েছিলেন। এই বিষয় নিয়েও কিছু নিন্দুক আপত্তি জানিয়েছিলেন।
আরও পড়ুন: নাম বদলাতেই খুলে যায় ভাগ্য, গ্র্যামি মনোনীত গায়িকা শিল্পা রাও কে?
বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার পর সমাজমাধ্যমে কৃতির পোশাক নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তাদের অভিযোগ ছিল, ঐতিহ্যবাহী রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতির পোশাক যথাযথ নয়।
কিন্তু কৃতি সমালোচনার জবাব দিতে পিছপা হননি। তিনি সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছিলেন, কেন এখনও একজন নারীর পোশাক নিয়ে এত আলোচনা হয়। তার বক্তব্য ছিল, ভারতীয় পোশাকের ধরন ও উপস্থাপনায় সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে। তাই কারও পোশাক দেখে তার সংস্কৃতি বিচার করা উচিত নয়।
কৃতি আরও জানান, সংস্কৃতি ও ঐতিহ্য শুধুমাত্র পোশাকে প্রকাশ পায় না, বরং তা মানুষের চিন্তা ও মানসিকতার মধ্যেও বিদ্যমান।
এছাড়া কৃতি নারীর পোশাক, সমাজের দৃষ্টিভঙ্গি ও পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে একাধিক পোস্ট করেছেন। যদিও এসব পোস্টে সরাসরি রাখিবন্ধনের বিজ্ঞাপনের প্রসঙ্গ উল্লেখ করেননি তিনি।
আরও পড়ুন: আনুশকা শর্মা তৃতীয়বার মা হচ্ছেন? জল্পনা ছড়িয়েছে ভিডিওর পর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন