০৩:৩৬ পি.এম
জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্ব-শাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জারি করা গেজেটের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ বিভাগ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছে। বুধবার (৭ অক্টোবর) উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, সংযুক্তির বর্ণনা অনুযায়ী গেজেটের দুই কপি করে পাঠানো হয়েছে।
অর্থ বিভাগের পক্ষ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এস, আর, ও নং ৩৪৮-আইন/২০২৬-এর গেজেটের কপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স
এর আগে, গত ১৯ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর (পে স্কেল) প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক এই নতুন বেতন কাঠামো অনুযায়ী গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।
গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন এই কাঠামো তিন ধাপে সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে, যার ফলে চাকরিজীবীরা তাঁদের বকেয়া বেতনও ফেরত পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন