ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আশুলিয়ায় হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


আশুলিয়ায় হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় জুলাই বিপ্লবে একাধিক ছাত্র হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম মেম্বারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাইছাবাড়ি এলাকা থেকে আব্দুল হালিম মেম্বারকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানিয়েছেন, আব্দুল হালিম মেম্বারের বিরুদ্ধে একাধিক ছাত্র হত্যার মামলা রয়েছে। তিনি মাঝে আত্মগোপনে ছিলেন। ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কাইছাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। আগামীকাল (৩ জুন) জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে তাকে।

আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

মেঘনা নদীর অব্যাহত ভাঙন ও নদীতীর থেকে ইটভাটার জন্য মাটি কাটার প্রতিবাদে বরিশালের হিজলা উপজেলার সাত গ্রামের হাজারো মানুষ মানববন্ধন করেছেন। তারা নদীভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।

মঙ্গলবার (২ জুন) উপজেলার হিজলা-গৌরাব্দী ইউনিয়নের মান্দ্রা তর চর কুশরিয়া গ্রামে মেঘনা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন দপ্তরী, হিজলা-গৌরাব্দী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলায়মান জমাদ্দার, সালাহউদ্দিন রিমন দেওয়ান, গিয়াস দেওয়ান, মাওলানা শিবলী নোমান, ইউপি সদস্যhibe বাবেয়া বশরী তন্বী এবং ধুলখোলা ইউনিয়নের সদস্য রতন রাঢ়ীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে অংশ নেওয়া ৮০ বছর বয়সী হযরত আলী খা বলেন, "মেঘনার অব্যাহত ভাঙন এবং নদীতীর থেকে মাটি কাটার কারণে গত কয়েক বছরে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে হাজারো পরিবার গৃহহীন হয়ে পড়েছে।"

স্থানীয় বাসিন্দা আব্দুল জাহের মোল্লা অভিযোগ করেন, "রাত হলেই ভেকু মেশিন দিয়ে ইটভাটার জন্য নদীর তীর থেকে মাটি কাটা হয়। ভোর পর্যন্ত চলে এ কার্যক্রম। ফলে ভাঙনের গতি আরও বেড়ে যাচ্ছে।" ইতোমধ্যে পূর্ব মান্দ্রা, মান্দ্রা চর কুশরিয়া, মান্দ্রা তর চর কুশরিয়া, কাকরিয়া, শাওড়া, শাওড়া সৈয়দখালী ও ওরাকুল গ্রামের বড় অংশ নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।

স্থানীয়রা জানান, নদীভাঙনের কারণে অনেক পরিবার তাদের বসতভিটা হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। জীবিকা ও আশ্রয় হারিয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই ম্যাচ হারার পর ইউরোপ সফরে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


দুই ম্যাচ হারার পর ইউরোপ সফরে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

বাংলাদেশ ইউরোপ সফরে শুরুতে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের কাছে হারানোর পর মাঠে নেমেছিল। মুখোমুখি পরিসংখ্যান এবং শক্তির বিচারে পিছিয়ে থাকার কারণে এই পরাজয় ঘটে। উল্লেখযোগ্য হলো, দুদলই এবারই প্রথম বাংলাদেশকে হারালো। প্রথম দুই ম্যাচে দুঃখজনক লজ্জার সম্মুখীন হয়ে অবশেষে আজ (২ জুন) বাংলাদেশ ঘুরে দাঁড়াল। স্কটল্যান্ডকে হারিয়ে টাইগ্রেসরা যেন হাঁফ ছেড়ে বাঁচল।

আজ এডিনবার্গে বাংলাদেশ স্কটিশদের ৩৪ রানে পরাজিত করেছে। শুরুতে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানার ফিফটিতে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ১৫২ রান করে। প্রতিযোগিতার জবাব দিতে নেমে স্কটল্যান্ড ১ ওভার হাতে রেখে ১১৮ রানে অলআউট হয়ে যায়।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই ম্যাচ হারার পর ইউরোপ সফরে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


দুই ম্যাচ হারার পর ইউরোপ সফরে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

মুখোমুখি পরিসংখ্যান এবং শক্তির বিচারে পিছিয়ে থাকা স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের কাছে হেরে ইউরোপ সফর শুরু করেছিল বাংলাদেশ। সবচেয়ে মজার ব্যাপার, দুদলই এবারই প্রথম বাংলাদেশকে হারাল। টানা দুই ম্যাচে এমন লজ্জ্বার সম্মুখীন হয়ে অবশেষে আজ (২ জুন) ঘুরে দাঁড়াল বাংলাদেশ। স্কটল্যান্ডকে হারিয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচল টাইগ্রেসরা।

এডিনবার্গে আজ স্কটিশদের ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ।

 

শুরুতে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানার ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ১৫২ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১ ওভার হাতে রেখে ১১৮ রানে অলআউট হয় স্কটল্যান্ড।

 

বিস্তারিত আসছে... 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে : এমপি বাবুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে : এমপি বাবুল

লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুল বলেছেন, মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আসুন, আমরা মাদককে না বলি, খেলার মাঠে ফিরে আসি। যেহেতু আমরা সীমান্ত এলাকায় বসবাস করি, সেহেতু এই সীমান্ত দিয়ে অবাধে মাদক আসছে আর আমাদেরকে এই মাদক ছোবল দিচ্ছে। এই ছোবল থেকে মুক্ত হতে হলে খেলাধুলার বিকল্প নেই। মঙ্গলবার (২ জুন) বিকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকবিরোধী র্যালি ও খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভেলাবাড়ী তারুণ্যের আলো সামাজিক সংগঠনের আয়োজনে ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। বক্তব্য রাখেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, আদিতমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র প্রমুখ। ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রোকসানা খাতুন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক ভেন্ডার ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রউফ রুবেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল আরও বলেন, ‘মাদকাসক্তি বর্তমান বিশ্বের একটি অন্যতম আর্থ-সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যা। এটি কেবল ব্যক্তি বা পরিবার নয়, বরং পুরো যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আর খেলাধুলা করলে দেহ, মন ও প্রাণ সুস্থ থাকে। তাই আমাদেরকে মাদক থেকে বেরিয়ে আসতে হবে।’ তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পাওয়ার পর আমার নির্বাচনী এলাকায় মাদককে জিরো টলারেন্স ঘোষণা করে নির্মূল করতে প্রশাসনের সাথে মতবিনিময় করেছি। অভিযান চালাচ্ছে প্রশাসন। মাদক কারবারীদের গ্রেপ্তার করে জেল-জরিমানা করছে। তবে এটা নির্মূল করতে যদি একাই প্রশাসনের ওপর নির্ভর করি, তাহলে তাদের পক্ষে সেটা সম্ভব নয়। রোকন উদ্দিন বলেন, আজকে যেমন তারুণ্যের সামাজিক সংগঠন মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অনুরূপভাবে সমাজের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে। এর আগে, রোকন উদ্দিন বাবুলের নেতৃত্বে তারুণ্যের আলো সামাজিক সংগঠনের যুবকদের অংশগ্রহণে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। ভেলাবাড়ী প্রিমিয়ার লীগ বিপিএল-সিজন-১ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধনী ম্যাচে আমেনা বাজার ক্রিকেট একাডেমি ও দুর্গাপুর ক্রিকেট একাডেমির মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%