০৪:২১ পি.এম
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নির্বাচিত হওয়ায় রংপুর মহানগর বিএনপি তাদের স্বাগত জানিয়ে একটি শুভেচ্ছা মিছিল করেছে।
শনিবার (২২ আগস্ট) সকালবেলায়, দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর উপর দিয়ে প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেওয়ার দায়িত্বে ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী ডন।
আরও পড়ুন: দালালদের দিন শেষ: কাঠালিয়া থানায় সরাসরি সেবা পাচ্ছেন সাধারণ মানুষ
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সময় নেতৃবৃন্দ বলেন, আমরা আনন্দিত যে উত্তরবঙ্গের কৃতিসন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং ত্যাগী নেতা রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা মনে করি, প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য ও ত্যাগী ব্যক্তিদের জন্য যথাযথ স্থান নির্ধারণ করেছেন। রংপুর দীর্ঘকাল ধরে উন্নয়নবঞ্চিত রয়ে গেছে। এই অঞ্চলে বেকারত্বের হার বেশি। তাই আমরা আশা করি আগামী দিনে রাষ্ট্র ও দলের শীর্ষ দুই ব্যক্তি রংপুরের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন