০৭:৪০ পি.এম
আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান কান্ট্রি গেমসে যোগদান ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফরের প্রস্তুতি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয় বিকেলে।
আরও পড়ুন: ঘুমের মাঝে আগুনে ৩ বছরের আনাসের মৃত্যু, দগ্ধ ২ বছরের বোন হাসপাতালে
সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে সুনামগঞ্জের তিনজন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, কলিম উদ্দিন আহমেদ মিলন, অ্যাড. নুরুল ইসলাম নুরুল ও মোহাম্মদ কয়ছর আহমদ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফর বাস্তবায়নের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসন প্রস্তুতি গ্রহণ শুরু করেছে বলে জানা গেছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা সদরে আয়োজিত কান্ট্রি গেমসে অংশগ্রহণ করবেন, কুস্তি খেলাসহ অন্যান্য খেলাধুলা উপভোগ করবেন এবং বক্তব্য দেবেন। পরে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, "আগামী ১২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসছেন বলে নিশ্চিত করা হয়েছে।" তিনি সুনামগঞ্জ জেলা শহরের স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী নানা খেলা উপভোগ করবেন এবং সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর বাস্তবায়নের জন্য প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: চুনারুঘাটে পুলিশের অভিযানে নিষিদ্ধ শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, "বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফর করবেন।" তিনি ঐতিহ্যবাহী কুস্তি খেলাসহ কান্ট্রি গেমস উপভোগ করতে সুনামগঞ্জে আসছেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সুন্দর ও সফলভাবে আয়োজনের জন্য প্রস্তুতি হিসেবে আজ বিকেলে ক্রীড়া মন্ত্রণালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জবাসী মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন