০৭:৫১ পি.এম
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্টি হওয়া বৈরী আবহাওয়ার কারণে টানা তিন দিন বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পুনরায় পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
রোববার ১ হাজার ৭০১ জন পর্যটক নিয়ে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে পাঁচটি জাহাজ রওনা দেয়।
দ্বীপে আটকে পড়া প্রায় ৮০০ পর্যটককে নিয়ে বিকেল ৪টার দিকে জাহাজগুলো কক্সবাজারের পথে ফিরতি যাত্রা শুরু করেছে। এর আগে শনিবার (২১ নভেম্বর) উপজেলা প্রশাসনের বিশেষ অনুমতিতে ১৬টি ট্রলারে করে টেকনাফ হয়ে নিজেদের গন্তব্যে ফিরে যান প্রায় ৭ শতাধিক পর্যটক।
আরও পড়ুন: নওগাঁয় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ স্বামীর পর মারা গেলেন স্ত্রীও
বঙ্গোপসাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল প্রশাসন। ফলে গত ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে বেড়াতে গিয়ে সেখানে আটকা পড়েছিলেন প্রায় দেড় হাজার পর্যটক।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছিলেন। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে শনিবার ট্রলারে করে প্রায় ৭ শ জন ফিরে যান এবং বাকি ৮ শতাধিক পর্যটক আজ জাহাজে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন