০৯:১২ এম
২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করছে ইতিহাসের সর্বোচ্চ ৪৮টি দল। প্রতিটি দলের মধ্যে একটি সর্বাধিক মর্যাদাপূর্ণ জার্সি নম্বর হলো ‘১০’। ফুটবলের ইতিহাসে এই নম্বরটি প্রচন্ড সৃজনশীলতা, নেতৃত্ব এবং অসাধারণ প্রতিভার প্রতীক হিসেবে বিবেচিত হয়। আসন্ন বিশ্বকাপেও বিশ্বের সেরা ফুটবলাররা এই ঐতিহ্যবাহী জার্সিটি পরে নিজেদের জাতীয় দলের হয়ে মাঠে নামবেন।
লিওনেল মেসির জন্য ২০২৬ বিশ্বকাপ হতে পারে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ২০২২ সালে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া কিংবদন্তি এবারও দলকে নেতৃত্ব বলতে ১০ নম্বর জার্সি পরে মাঠে দেখা যাবে। তিনি শিরোপা ধরে রাখার পাশাপাশি নতুন একটি রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েও মাঠে প্রবেশ করবেন।
নেইমার জুনিয়রের জন্যও এটি হতে পারে শেষ বিশ্বকাপ। কিছুটা ইনজুরির কারণে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও তিনি ব্রাজিলের সবচেয়ে বড় তারকা বলে পরিচিত। বিশ্বকাপ জয়ের অপ্রাপ্ত স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি।
আরও পড়ুন: জামায়াতের দাবি, আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী
কিলিয়ান এমবাপ্পে ইতোমধ্যেই একটি বিশ্বকাপ জিতে নিয়েছেন এবং টানা দুই বিশ্বকাপ ফাইনালে খেলেছেন। মাত্র ২৭ বছর বয়সে তাঁর গোল সংখ্যা ১৩। এবার তাঁর লক্ষ্য হবে মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের বিশ্বরেকর্ড ছোঁয়া অথবা অতিক্রম করা।
জামাল মুসিয়ালা নতুন প্রজন্মের জার্মান ফুটবলের অন্যতম সেরা প্রতিভা। তাঁর সৃজনশীলতা, ড্রিবলিং এবং আক্রমণভাগে প্রভাব জার্মানির সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
দানি ওলমো স্পেনের মিডফিল্ডে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁর নিখুঁত পাস এবং আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব থাকবে।
বেনার্দো সিলভা দীর্ঘকাল ধরে ইউরোপীয় ফুটবলের পরিচিত মুখ হিসেবে পরিচিত। তিনি পর্তুগালের আক্রমণভাগ পরিচালনায় অন্যতম প্রধান অস্ত্র হয়ে ওঠবেন।
আরও পড়ুন: ক্রসফায়ারের চিন্তা পুলিশের ব্যর্থতা ও ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ: আমীনের উদ্বেগ
জুড বেলিংহাম ইতোমধ্যে বিশ্বের সেরা তরুণ ফুটবলারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর নেতৃত্ব ও মিডফিল্ড নিয়ন্ত্রণের ক্ষমতা ইংল্যান্ডকে শিরোপার অন্যতম দাবিদার করে তুলেছে।
অ্যালেক্সিস ভেগা মেক্সিকোর আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র। ঘরের মাঠে কাতার বিশ্বকাপের হতাশা ভুলে স্মরণীয় কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি।
ক্রিশ্চিয়ান পুলিসিচ স্বাগতিক যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আশা। তাঁর গতি, অভিজ্ঞতা ও গোল করার সামর্থ্য দলের সাফল্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জোনাথন ডেভিড ধারাবাহিক গোল করার ক্ষমতার জন্য কানাডার অন্যতম বড় ভরসা। স্বাগতিকদের ভালো ফলের আশা অনেকটাই তাঁর পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।
আরও পড়ুন: ‘জয় বাংলা’ স্লোগান গ্রহণ করে রাজ্যকে বৃহত্তর বাংলাদেশে পরিণত করতে চেয়েছিল তৃণমূল
২০২৬ বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরিধানকারী এই তারকারা নিঃসন্দেহে শুধু নিজেদের দেশের জন্য নয়, পুরো টুর্নামেন্টের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করবে। তাদের পারফরম্যান্স অনেক ক্ষেত্রেই বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করতে সক্ষম হতে পারে।
গ্রুপভিত্তিক ১০ নম্বর জার্সিধারীরা:
গ্রুপ ‘এ’:
জেসুং লি (দক্ষিণ কোরিয়া)
আরও পড়ুন: আহসান হাবিবকে এনবিআরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি
অ্যালেক্সিস ভেগা (মেক্সিকো)
প্যাট্রিক শিক (চেক প্রজাতন্ত্র)
রেলেবোহিলে মোফোকেং (দক্ষিণ আফ্রিকা)
গ্রুপ ‘বি’:
আরও পড়ুন: আ.লীগের এমপির বিরুদ্ধে পুনর্বাসনের অভিযোগ, মুখ খুললে মামলা করার হুমকি
জোনাথন ডেভিড (কানাডা)
এরমেদিন ডেমিরোভিচ (বসনিয়া ও হার্জেগোভিনা)
হাসান আল-হাইদোস (কাতার)
গ্রানিত ঝাকা (সুইজারল্যান্ড)
আরও পড়ুন: ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি
গ্রুপ ‘সি’:
নেইমার জুনিয়র (ব্রাজিল)
চে অ্যাডামস (স্কটল্যান্ড)
জ্যাঁ-রিকনার বেলেগার্দে (হাইতি)
ব্রাহিম দিয়াজ (মরক্কো)
গ্রুপ ‘ডি’:
ক্রিশ্চিয়ান পুলিসিক (যুক্তরাষ্ট্র)
আজদিন হ্রুস্টিচ (অস্ট্রেলিয়া)
মিগেল আলমিরন (প্যারাগুয়ে)
হাকান চালহানওগ্লু (তুরস্ক)
গ্রুপ ‘ই’:
জামাল মুসিয়ালা (জার্মানি)
সিমন আদিংরা (আইভরি কোস্ট)
লিয়ান্দ্রো বাকুনা (কুরাসাও)
কেন্দ্রি পায়েজ (ইকুয়েডর)
গ্রুপ ‘এফ’:
মেমফিস ডিপাই (নেডারল্যান্ডস)
রিতসু দোয়ান (জাপান)
বেঞ্জামিন নাইগ্রেন (সুইডেন)
হ্যানিবাল মেজব্রি (তিউনিসিয়া)
গ্রুপ ‘জি’:
লিয়ান্দ্রো ট্রোসার্ড (বেলজিয়াম)
মোহামেদ সালাহ (মিশর)
মেহদি গায়েদি (ইরান)
সারপ্রিত সিং (নিউজিল্যান্ড)
গ্রুপ ‘এইচ’:
দানি ওলমো (স্পেন)
জর্জিয়ান দে আররাসকায়েতা (উরুগুয়ে)
সালেম আল-দাওসারি (সৌদি আরব)
জামিরো মন্টেইরো (কেপ ভার্ডে)
গ্রুপ ‘আই’:
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
আলি মোহানাদ (ইরাক)
মার্টিন ওদেগার্ড (নরওয়ে)
সাদিও মানে (সেনেগাল)
গ্রুপ ‘জে’:
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
ফারেস শাইবি (আলজেরিয়া)
ফ্লোরিয়ান গ্রিলিটশ (অস্ট্রিয়া)
মুসা আল-তামারি (জর্ডান)
গ্রুপ ‘কে’:
বেনার্দো সিলভা (পর্তুগাল)
হামেস রদ্রিগেস (কলম্বিয়া)
থিও বংগোন্ডা (ডিআর কঙ্গো)
জালোলিদ্দিন মাশারিপভ (উজবেকিস্তান)
গ্রুপ ‘এল’:
লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)
জুড বেলিংহাম (ইংল্যান্ড)
ব্র্যান্ডন থমাস-আসান্তে (ঘানা)
ইসমায়েল দিয়াজ (পানামা)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন