ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পরিষ্কার করা হচ্ছে গুলশান লেকের আবর্জনা


পরিষ্কার করা হচ্ছে গুলশান লেকের আবর্জনা

গুলশান লেকের আবর্জনা পরিষ্কার করা হচ্ছে খাল বাঁচাও কর্মসূচির আওতায়।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গুলশান সোসাইটির উদ্যোগে শুক্রবার (৩ জুলাই) সকালে এই পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করেছে ফুটস্টেপ বাংলাদেশ। এতে অংশ নেন ফুটস্টেপের ৫ শতাধিক পরিচ্ছন্নতাকর্মী।

এখন গুলশান লেক একটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। পুরো লেক নোংরা আর দূষিত পানি দ্বারা বিধ্বস্ত হয়ে গেছে। এই এলাকার বাসিন্দাদের জীবনযাপন তো দুর্বিষহ হয়ে উঠেছে, অফিসগামীদের জন্যও সমস্যা সৃষ্টি হচ্ছে এই দূষণের কারণে। নগরবাসী বারবার সিটি করপোরেশনে ধরনা দিয়েও ফল পাচ্ছে না।

আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী

গুলশানবাসীর দীর্ঘ দিন ধরে রয়েছে লেক পরিষ্কারের দাবি, যাতে তারা উৎকট গন্ধ থেকে মুক্তি পেতে পারে। ফুটস্টেপ ঢাকার বিভিন্ন নোংরা জলাশয় ও খাল পরিষ্কারের অংশ হিসেবে পরিচ্ছন্নতার কাজ করছে।

সূত্রে জানা গেছে, বিকেল ৪টায় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ডিএনসিসি প্রশাসক এবং গুলশান সোসাইটির উর্ধ্বতনজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির কফিন মোড়ানো হলো কারবালার স্মারকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৮ এম


খামেনির কফিন মোড়ানো হলো কারবালার স্মারকে

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন।

নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের ওপর ইমাম রেজা মাজারের একটি লাল পতাকা স্থাপন করা হয়েছে। এই পতাকাটি ইরানের মাশহাদ শহরের পবিত্র এই মাজার থেকে আনা হয়েছিল।

আগামী ৯ জুলাই এই মাজারেই খামেনির লাশ দাফন করা হবে। এর আগে ইরানে এখন শোক ও বিদায় অনুষ্ঠান চলছে। গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধের শুরুতে মার্কিন-ইসরাইলি বিমান হামলায় খামেনি নিহত হন।

জর্জটাউন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি আল জাজিরাকে এই পতাকার তাৎপর্য জানিয়েছেন। তিনি বলেন, এই লাল পতাকাটি মূলত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক। শিয়া ইসলামে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব, যিনি সপ্তম শতাব্দীতে কারবালার যুদ্ধে শহীদ হয়েছিলেন।

নাদের হাশেমি আরো বলেন, ‘কারবালার যুদ্ধে ইমাম হোসেনের মৃত্যু ও শাহাদাত শিয়া মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক আদর্শ। আর তাই মার্কিন ও ইসরাইলি হামলায় সর্বোচ্চ নেতার এই মৃত্যুকে সেই ঘটনার সাথে তুলনা করার চেষ্টা করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।’

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষাকেন্দ্রে স্কাউট-বিএনসিসি সদস্য মোতায়েনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:০১ এম


পরীক্ষাকেন্দ্রে স্কাউট-বিএনসিসি সদস্য মোতায়েনের নির্দেশ

এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসমাগম নিয়ন্ত্রণ করার লক্ষ্যে প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এই নির্দেশনায় পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য কেন্দ্র প্রাঙ্গণে অপেক্ষমাণ শেড এবং বসার উপযোগী চেয়ার রাখার ব্যবস্থাও করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ড এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। পরে, চিঠি আকারে সব পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিবদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের অভিভাবকদের সার্বিক সুবিধা ও কল্যাণের কথা বিবেচনা করে পরীক্ষাকেন্দ্রের বাইরের একটি নিরাপদ এবং উপযুক্ত স্থানে অপেক্ষমাণ শেড স্থাপনসহ বসার জন্য চেয়ার স্থাপনের ব্যবস্থা করতে হবে। সাথে, কেন্দ্রের বাইরের শৃঙ্খলা এবং জনসমাগম নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি সদস্য নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইজারল্যান্ডের জয়ে বিদায় নিল আলজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:০৩ এম


সুইজারল্যান্ডের জয়ে বিদায় নিল আলজেরিয়া

এবারের বিশ্বকাপ থেকে একটি আরেকটি আফ্রিকার দলের বিদায় হলো। বাংলাদেশ সময় শুক্রবার (৩ জুলাই) সকালে আলজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে সুইজারল্যান্ড শেষ ষোলোতে স্থান পেয়ে গেছে।

ম্যাচের দুটি গোল দুটি হাফে হয়েছে। দশম মিনিটে এমবোলো সুইজারল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন। দলের তরুণ মিডফিল্ডার জোহান মানজাম্বি মাঝমাঠ থেকে বল নিয়ে যান আলজেরিয়ার ডি-বক্সে। সেখানে গিয়ে এমবোলোকে একটি পাস দেন এবং এমবোলো বল পেয়ে জালে জড়িয়ে দেন।

এরপর আলজেরিয়া আক্রমণ চালায়, কিন্তু তাতে তেমন ধরনের কোনও ধার ছিল না। তাই এক গোলে পিছিয়ে বিরতিতে যায় আফ্রিকার দেশটি।

বিরতি থেকে ফিরে এসে আবারও গোল পায় সুইসরা। দ্বিতীয় হাফের প্রথম মিনিটেই কাউন্টার অ্যাটাক থেকে সুইজারল্যান্ডকে আনন্দিত করেন ড্যান এনডয়ে। এরপর দুই দলই আক্রমণ চালিয়েছিল তবে নতুন করে আর গোল হয়নি।

শেষ দিকে একটি আক্রমণে সুইজারল্যান্ড প্রায় গোল পেলেও, গোল লাইন থেকে বল ফিরিয়ে দেন আলজেরিয়ার গোলকিপার লুকা জিদান। সবশেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সুইসরা।

এই জয়ের ফলে সুইজারল্যান্ড শেষ ষোলোতে প্রবেশ করেছে। গত তিন আসরে (২০২২, ২০১৮ ও ২০১৪) সুইজারল্যান্ড শেষ ষোলোতে গিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সুনাম বাড়াচ্ছেন চুয়েটের শিক্ষার্থীরা: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:০৭ এম


দেশের সুনাম বাড়াচ্ছেন চুয়েটের শিক্ষার্থীরা: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা এবং সফটওয়্যার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং বাংলাদেশি প্রকৌশলীদের মেধায় তৈরি করা হয়েছে। এমনকি একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যেটি অত্যন্ত সাশ্রয়ী ব্যয়ে তৈরি হয়েছে, সেই সফটওয়্যারের উদ্ভাবকও চুয়েটের একজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন উল্লেখ করেন, চুয়েটে ভর্তি হওয়ার মাধ্যমে তারা দেশের মেধাবী শিক্ষার্থীদের একটি বিশেষ অংশে পরিণত হয়েছেন। তিনি আরও বলেন, এই যাত্রাকে অর্থবহ করতে হলে শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, গবেষণার মনোভাব এবং আত্মোন্নতির ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

মীর হেলাল বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের সময় বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা এবং ফ্রান্সসহ বিভিন্ন দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সফলতার সঙ্গে কাজ করতে দেখেছেন।

গুগল, অ্যামাজন, টেসলা, সিমেন্স, স্যামসাংসহ বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোতে চুয়েটের শিক্ষার্থীরা দক্ষতার স্বাক্ষর রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। বর্তমান নবীন শিক্ষার্থীরাও একদিন ঠিক একইভাবে বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার পরিচয় দেবেন।

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল রূপান্তরের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ভূমি সেবার বেশিরভাগ কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হচ্ছে। ‘ভূমি অ্যাপ’-এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, ই-পর্চাসহ বিভিন্ন সেবা ঘরে বসেই পাওয়া যাচ্ছে।

পাশাপাশি ‘ভূমি দৃষ্টি’ নামে জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর একটি অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ের সরকারি কর্মচারীদের উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন ড. কাজী দেলোয়ার হোসেন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%