ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষামন্ত্রী স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা নিয়ে জানিয়লেন সুখবর


শিক্ষামন্ত্রী স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা নিয়ে জানিয়লেন সুখবর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, নীতিমালা অনুযায়ী সব মানদণ্ড সঠিকভাবে পূরণ হলে দেশের স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলোকে ক্রমান্বয়ে এমপিওভুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি রোববার (১৪ জুন) সংসদে ময়মনসিংহ-৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. কামরুল হাসানের তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে মোট ৮ হাজার ৪৮৬টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার লক্ষ্যে 'স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫' প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুন: কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক মো. শামিম আটক

তিনি জানান, প্রণীত নীতিমালার তৃতীয় অধ্যায়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণের বিস্তারিত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে মোট ১ হাজার ৩২৭টি মাদ্রাসা এমপিওভুক্তির জন্য আবেদন করেছে।

মন্ত্রী জানান, নীতিমালার শর্ত ও মানদণ্ড যথাযথভাবে পূরণ করা সাপেক্ষে পর্যায়ক্রমে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সূত্র বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষেধাজ্ঞা অমান্য করে মাটি খনন-পুকুর ভরাটে নিয়মিত মামলা করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


নিষেধাজ্ঞা অমান্য করে মাটি খনন-পুকুর ভরাটে নিয়মিত মামলা করার নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের বাধা সত্ত্বেও ফসল কেটে ইটভাটায় বিক্রি ও পুকুর ভরাট করার অপরাধে অভিযান চালিয়ে ভূমি অফিস তা বন্ধ করেছে। প্রশাসনের বাধা দেয়ার পরেও এবারে অবৈধ মাটি খনন এবং পুকুর ভরাটের বিরুদ্ধে নিয়মিত মামলা করার ঘোষণা দিয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ।

রোববার (১৪ জুন) দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের নাধাই কৃষ্ণপুর গ্রামে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করে মাটি খনন ও পুকুর ভরাট কার্যক্রম বন্ধ করা হয়েছে। এই ঘটনার পর গোবরাতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে দোষীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক।

জানা গেছে, নাধাই কৃষ্ণপুর গ্রামে কয়েক দিন ধরে একটি অসাধু চক্র ফসলি জমি কেটে তা ইটভাটায় বিক্রি করছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ কার্যক্রম বন্ধের জন্য নির্দেশ দেওয়া হয়। কিছুদিন বন্ধ থাকার পর আবারও মাটি খননের কাজ এবং একটি দীর্ঘদিনের পুকুর ভরাট শুরু করে অসাধু চক্রটি। দ্বিতীয় দফায় একই অভিযোগ পাওয়ার পর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেখানে গিয়ে তা বন্ধ করেছেন।

স্থানীয় বাসিন্দা এবং কৃষকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে চক্রটি প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে কৃষিজমি এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। নাধাই কৃষ্ণপুর এলাকার বারিকুল, গোবরাতলার মিলন, মজিবুর এবং মল্লিকপুরের মামুনের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, অবাধে মাটি খনন করার কারণে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

গোবরাতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলী হোসেন জানান, এর আগে কিছু দফা গিয়ে ফসলি জমি কাটার কাজ বন্ধ করা হয়েছিল। আজ আবার মাটি খনন শুরু হয়েছিল। সেখানে গিয়ে একটি পুকুর ভরাটও বন্ধ করা হয়েছে। এই বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ জানিয়েছেন, এর আগে একই অভিযোগ পাওয়ার পর তা বন্ধ করা হয়েছিল। রোববার আবারো দ্বিতীয় দফায় অভিযোগ পেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়ে তা বন্ধ করা হয়। এছাড়া এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে নতুন হামলা না চালানোর আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


লেবাননে নতুন হামলা না চালানোর আহ্বান ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে লেবাননে হামলা না করার জন্য আহ্বান করেছেন। ট্রাম্প রোববার (১৪ জুন) এই আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বিষয়ে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলাকালীন এই আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন।

‘আজ সকালে বৈরুতের ওপর হামলা হওয়া উচিত হয়নি।’ এই কথা ট্রাম্প ট্রুথ সোশ্যালে উল্লেখ করেছেন। তিনি আরও যোগ করেছেন, ‘বিশেষ করে এমন একটি বিশেষ দিনে, যখন আমরা ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির এত কাছাকাছি।’

এদিকে, ট্রাম্প বলেছেন, ‘হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইসরাইলের আছে। তবে যে আক্রমণের জবাব দেয়া হচ্ছিল, তা খুবই তুচ্ছ ও অর্থহীন। এতে কেউ আহত বা নিহত হয়নি। তাছাড়া আমাদের এমন একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা লেবাননসহ এই অঞ্চলে শান্তি বয়ে আনবে। তাই সব পক্ষেরই এই পরিস্থিতি থেকে সরে দাঁড়ানো উচিত।’

রোববার সকালে উত্তর ইসরাইলে গোলাবর্ষণের জবাবে ইসরাইল দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে হামলা চালায়। এর কয়েক ঘণ্টা পরেই ট্রাম্পের এই পোস্টটি আসে। গত সপ্তাহে বৈরুতের ওপর ইসরাইলের পূর্ববর্তী হামলা ইসরাইলের বিরুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাকে উস্কে দিয়েছিল, যা মার্কিন যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে।

এই মাসের শুরুতে, যুক্তরাষ্ট্র ইসরাইল ও লেবাননের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিল। এই চুক্তির অধীনে, যদি হিজবুল্লাহ ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর হামলা না চালায়, তবে ইসরাইল বৈরুতকে লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দেয়। তবে, হিজবুল্লাহ এই নতুন চুক্তি প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘লেবাননের কোথাও ইসরাইলের পক্ষ থেকে আর কোনো হামলা হওয়া উচিত নয়। কিন্তু হিজবুল্লাহসহ অন্য কোনও পক্ষের পক্ষ থেকেও ইসরাইলের বিরুদ্ধে আর কোনো হামলা হওয়া উচিত নয়। এটি হতে পারে একটি দীর্ঘ ও সুন্দর শান্তির সূচনা — আসুন আমরা এটি নষ্ট না করি!’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে আবারও বিমান হামলা, ইরান বলছে ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


লেবাননে আবারও বিমান হামলা, ইরান বলছে ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহ এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিমান হামলা করেছে।

চুক্তির আগে, বৈরুতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ইরান উপযুক্ত জবাব দেওয়ার কথা জানিয়েছে।

রোববার (১৪ জুন) এক যৌথ বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার জবাব হিসেবে এই বিমান হামলা পরিচালিত হয়েছে।

হামলায় দাহিয়েহতে অবস্থিত হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এটি ইসরায়েলের নাগরিক ও দক্ষিণ লেবাননে মোতায়েনকৃত সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনার জন্য ব্যবহৃত হচ্ছিল।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, লক্ষ্যবস্তু হওয়া স্থাপনায় হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থার প্রধান অবস্থান করছিলেন।

কিন্তু, হামলার ফলে তিনি আহত অথবা নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, অ্যাক্সিওস সাংবাদিক বারাক রাভিদের তথ্য অনুযায়ী, হামলা চালানোর কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডকে এ বিষয়ে অবহিত করেছিল ইসরায়েল।

ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক বাঘের ঘালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর পোস্টে বলেন, দাহিয়েহতে হামলা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র হয় তার প্রতিশ্রুতি বাস্তবায়নের ইচ্ছা রাখে না, নয়তো তা বাস্তবায়নের সক্ষমতা নেই।

তিনি বলেন, আপনি যদি আপনার প্রতিশ্রুতি পূরণ করতে না পারেন তাহলে আলোচনার পথ খোলা রাখাও সম্ভব নয়।

অন্যদিকে, ইরানের সংসদ সদস্য এবং সর্বোচ্চ নেতা মোজতবা সামরিক উপদেষ্টা ইব্রাহিম রেজাই জানিয়েছেন, জায়নবাদী শাসনকে নিয়ন্ত্রণে আনতে পারলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তির পথ উন্মুক্ত হতে পারে।

তিনি আরও বলেন, এই উন্মত্ত কুকুরকে নিয়ন্ত্রণে না আনলে চুক্তির কালি শুকানোর আগেই সে আমাদের নিজেদের পায়ে কামড় বসাবে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার অভিযোগে সংগঠনটির সাবেক এক নেতাকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে, প্রক্টর প্রশাসনের সহায়তায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রবিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সোলাইমান। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সোলাইমান আমজাদের মোড় এলাকার একটি মেসে অবস্থান করে মাস্টার্স পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের রাজনীতি করতেন এবং তার নির্দেশে কয়েকজন শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে রাতভর নির্যাতন করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারিস রোডে তাকে দেখতে পেয়ে কয়েকজন শিক্ষার্থী আটক করে প্রক্টর দপ্তরে নিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে তার মোবাইল ফোন পরীক্ষা করা হয়। এ সময় নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মেসেঞ্জার চ্যাটের তথ্য পাওয়া যায় বলে দাবি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, সোলাইমান অতীতে এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছিলেন। ওই শিক্ষার্থী ও তার সহপাঠীরা তাকে শনাক্ত করে প্রক্টর দপ্তরে নিয়ে আসে। আরো জানানো হয়েছে যে, নিষিদ্ধ ছাত্রলীগকে পুনরায় সক্রিয় করার বিভিন্ন কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে। পরে তাকে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ গোলাম কবির বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন গোপন কার্যক্রম পরিচালনায় যুক্ত ছিলেন। সংগঠনের সদস্যরা গোপন বৈঠকের মাধ্যমে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। এর প্রেক্ষিতে তথ্য পাওয়ার পর তাকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%