ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা


বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

বিশ্বকাপের মঞ্চে গোল্ডেন বুটের লড়াই এতটা জমজমাট রূপ নেবে, তা হয়তো অতি বড় ফুটবল রোমান্টিকও কল্পনা করেননি। যেন কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নয়! ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ডদের গোল করার এই অবিশ্বাস্য প্রতিযোগিতা টুর্নামেন্টকে রূপ দিয়েছে এক অনন্য উচ্চতায়।

মাত্র দুই ম্যাচ শেষেই গোল্ডেন বুটের দৌড় এখন এক মহাকাব্যিক লড়াইয়ে রূপ নিয়েছে।

এখন আপাতত ৫ গোল নিয়ে তালিকার সবার উপরে আছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার ঠিক পেছনেই ৪টি করে গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। বিশ্বকাপ ইতিহাসের মাত্র দ্বিতীয়বারের মতো দুই ম্যাচ শেষেই তিনজন খেলোয়াড় ৪ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন। এর আগে সর্বশেষ ১৯৫৪ সালের বিশ্বকাপে এমন গোলবন্যা দেখা গিয়েছিল।

আরও পড়ুন: শাহজালালের রানওয়ে-অ্যাপ্রোন এলাকায় যানবাহনের অবাধ চলাচল

গত কয়েক ঘণ্টায় ফুটবল বিশ্ব দেখেছে বিশ্বসেরা স্ট্রাইকারদের গোল করার এক অবিশ্বাস্য প্রদর্শনী। গোল উৎসবের শুরুটা করেছিলেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন ‘এলএম-টেন’।

মেসির এই কীর্তির জবাব দিতে সময় নেননি কিলিয়ান এমবাপ্পেও। আবহাওয়া বিপর্যয়ের কারণে বিঘ্নিত ম্যাচে ইরাকের বিপক্ষে জোড়া গোল করেন এই ফরাসি তারকা। আর এই ম্যাচ দিয়েই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন এমবাপ্পে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এমন পারফরম্যান্সের পর চুপ করে বসে থাকেননি নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ডও। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে শেষ ৩২-এ তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। নিজের প্রথম বিশ্বকাপ ক্যারিয়ারের শুরুটা এর চেয়ে দুর্দান্ত বোধহয় হতেই পারত না হালান্ডের।

একজন গোল করলে যেন অন্যজন তাকে ছাড়িয়ে যাওয়ার পণ করেছেন। বিশ্বমঞ্চে সেরাদের এই দ্বৈরথ ফুটবলপ্রেমীদের এক অন্যরকম রোমাঞ্চ দিচ্ছে। আর এই লড়াইয়ের উত্তাপ আরও বাড়তে পারে আজ মঙ্গলবারই। ঘানার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করা ইংলিশ অধিনায়ক হ্যারি কেন আজ আবার মাঠে নামছেন নিজের গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে।

আরও পড়ুন: বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ বিজিএমইএর উপদেষ্টার

সেরাদের এই অবিশ্বাস্য গোলক্ষুধা নিয়ে ফরাসি ফুটবল বিশেষজ্ঞ জুলিয়েন লরেনস বিবিসি স্পোর্টসকে বলেন, ‘বড় তারকাদের তাড়নাটাই আলাদা, তারা সবসময় বল নিজের পায়ে চায়। আমার মনে হয়, তারা কেবল এবারের গোল্ডেন বুটের পেছনেই ছুটছেন না; তাদের মধ্যে কয়েকজন বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতার রেকর্ড ভাঙার লক্ষ্যেই মাঠে নামছেন।’

বিশ্বকাপের গ্রুপ পর্বের মাত্র শুরু, তাতেই যেভাবে রেকর্ডের পর রেকর্ড ভেঙে চুরমার হচ্ছে, তাতে গোল্ডেন বুটের এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর জামায়াতের হামলা 'আওয়ামী দোসর' আখ্যা দিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১০:৫৭ এম


ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর জামায়াতের হামলা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ মিছিলের পর বিফ্রিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথাকাটা কাটিকে কেন্দ্র করে হামলা চালানো হয়েছে সাংবাদিকদের ওপর ‘আওয়ামী লীগের দোসর’ বলে।

এ ঘটনা ঘটে মঙ্গলবার (২৩ জুন) সকালে, যখন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকীকে আক্রমণ করা হয়। এ ছাড়া, দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকেও বেধড়ক মারধর করেছিল জামায়াতের নেতাকর্মীরা।

জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের initiative' থেকে একটি আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে বক্তব্য দেওয়ার সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার পর জামায়াতের নেতাকর্মীরা কয়েকজন সাংবাদিককে এলোপাতাড়িভাবে মারধর করেন। এরপর মিছিল শেষে বিফ্রিং চলাকালে সিনিয়র এক সাংবাদিককে কথা বলার জন্য বলা হয়। যখন সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান, তখন জামায়াতের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে সাংবাদিকদের উপর হামলা চালায়।

এ সময় দৈনিক সকাল-এর রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন এবং তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে অন্যান্য উপস্থিত সাংবাদিকরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে পাঠান।

এই বিষয়ে ধানমন্ডি থানার জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত জানিয়ে বলেন, 'আমাদের কর্মসূচিতে বহিরাগতরাও ঢুকে গিয়ে এমন কাজ করতে পারে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় যুবলীগ নেতা ও ইউপি সদস্যকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তরিকুল ইসলাম ভাণ্ডারিয়া পিরোজপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১১:০২ এম


ভাণ্ডারিয়ায় যুবলীগ নেতা ও ইউপি সদস্যকে গ্রেফতার

পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ার তেলিখালী ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মিজানুর রহমান (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার তেলিখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি তেলিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং মৃত আব্দুল হাকিম হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমানের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। সেই মামলার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অভিযুক্ত হয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে চীনা স্বামীর অভিযোগ, টাকা ও কাগজপত্র নিয়ে নিখোঁজ স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১১:০৩ এম


কুড়িগ্রামে চীনা স্বামীর অভিযোগ, টাকা ও কাগজপত্র নিয়ে নিখোঁজ স্ত্রী

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিয়ে করা এক বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন এক চীনা নাগরিক। তিনি অভিযোগ করছেন যে, তার স্ত্রী অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাৎ করে নিখোঁজ হয়েছেন।

এ বিষয়ে অভিযোগ নিয়ে সোমবার (২২ জুন) রাতে ফুলবাড়ী থানায় গিয়েছিলেন তিনি। তবে ঘটনাস্থল ঢাকার সাভার হওয়ায় পুলিশ তাকে সেখানকার থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছে।

অভিযোগকারী চীনা নাগরিকের নাম আন হংওয়েই। তার দাবি, স্ত্রী মোর্শেদা খাতুন প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা মূল্যের মার্কিন ডলার এবং তার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে অদৃশ্য হয়ে গেছেন।

জানা গেছে, মোর্শেদা খাতুন ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার সময়ে আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০ এপ্রিল পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে আসলে ওই চীনা নাগরিককে দেখতে উৎসুক মানুষের ভিড় জমা হয় এলাকায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান নাঈম জানিয়েছেন, অভিযোগের বিষয়টি ঢাকার সাভারে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাই ওই চীনা নাগরিককে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভাষাগত সমস্যার কারণে তার বক্তব্য পুরোপুরি বোঝা না গেলেও ইশারার মাধ্যমে অভিযোগের বিষয়টি তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোয়ান্টাম কম্পিউটার নির্মাণে গতি বাড়ানোর নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১১:০৯ এম


কোয়ান্টাম কম্পিউটার নির্মাণে গতি বাড়ানোর নির্দেশ ট্রাম্পের

একটি শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈজ্ঞানিক গবেষণার উপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে, তিনি সাইবার হুমকির মুখে সরকারি ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার জন্য নতুন উদ্যোগ ঘোষণা করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ লক্ষ্যে তিনি সোমবার স্থানীয় সময় দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউসের বিজ্ঞান ও প্রযুক্তি নীতি কার্যালয়ের (ওএসটিপি) পরিচালক মাইকেল ক্রাটসিওস জানান, যুক্তরাষ্ট্র ২০২৮ সালের মধ্যে একটি অত্যাধুনিক কোয়ান্টাম কম্পিউটার তৈরির লক্ষ্য অর্জন করতে পারবে বলে তারা আশাবাদী।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপটি চীনের সঙ্গে চলমান কোয়ান্টাম প্রযুক্তি প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখার প্রচেষ্টার একটি অংশ। কোয়ান্টাম কম্পিউটার এমন একটি প্রযুক্তি, যা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নীতির মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ করতে সক্ষম।

এটি জটিল সমস্যার সমাধান শক্তিশালী সুপারকম্পিউটারের চেয়েও অনেক দ্রুত করতে পারে। কিন্তু এই প্রযুক্তি প্রচলিত এনক্রিপশন (ডেটা বা তথ্য) ভেঙে ফেলতে পারে, ফলে সাইবার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

এই কারণে, ট্রাম্পের একটি নির্বাহী আদেশে ২০৩০ বা ২০৩১ সালের মধ্যে গুরুত্বপূর্ণ সরকারি কম্পিউটার ব্যবস্থাকে ‘পোস্ট-কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি’ ব্যবস্থায় স্থানান্তরের লক্ষ্য রাখা হয়েছে। এর ফলে ভবিষ্যতের কোয়ান্টামভিত্তিক সাইবার হামলা প্রতিহত করা যাবে।

কোয়ান্টাম প্রযুক্তি ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উপাদান বিজ্ঞান, রসায়ন এবং প্রতিরক্ষা খাতে বড় ধরনের অগ্রগতি এনে দিতে পারে। নতুন নির্দেশনায় ২০২৮ সালের মধ্যে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনকে কোয়ান্টাম সেন্সর মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়েছে।

এই সেন্সরগুলো যুদ্ধক্ষেত্রে জিপিএস ব্যবস্থা ব্যাহত হলে বিমান চলাচলে সহায়তা করতে সক্ষম হবে। এছাড়াও, স্যাটেলাইটে স্থাপন হলে ভূগর্ভস্থ টানেল বা ক্ষেপণাস্ত্র সাইলো নির্মাণের মতো কার্যক্রম মহাকাশ থেকে শনাক্ত করা সম্ভব হবে।

কোয়ান্টাম প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফ্লেকশনের প্রধান নির্বাহী ম্যাথিউ কিনসেলা রয়টার্সকে বলেছেন, ‘কোয়ান্টাম কম্পিউটিংয়ের আগেই কোয়ান্টাম সেন্সিং প্রযুক্তি অনেক গুরুত্বপূর্ণ সুবিধা এনে দিতে পারে। নির্ধারিত সময়সীমার মধ্যে এসব লক্ষ্য অর্জন সম্ভব।’

গেল মাসে মার্কিন বাণিজ্য বিভাগ কোয়ান্টাম কম্পিউটিং খাতের নয়টি প্রতিষ্ঠানে মোট ২ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যার মধ্যে আইবিএমের একটি নতুন উদ্যোগও রয়েছে।

ট্রাম্পের আরেকটি নির্বাহী আদেশে মেধাস্বত্ব সুরক্ষা এবং সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা জোরদারে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের মতে, প্রতিদ্বন্দ্বী ও বৈরী দেশগুলোর সম্ভাব্য হস্তক্ষেপ মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনাগুলোর আওতায় আগামী পাঁচ বছরের মধ্যে বিভিন্ন সরকারি সংস্থাকে কোয়ান্টামভিত্তিক সেন্সর ও নেটওয়ার্ক ব্যবহারের পরিকল্পনাও প্রস্তুত করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%