ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং
প্রতিমন্ত্রী টুকু

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে হবে: টুকু


আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে হবে: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেছেন, "জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে।" এ লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্য এবং প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন

প্রতিমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন শুধুমাত্র প্রশাসনের একার দায়িত্ব নয়। নিরাপদ ও স্থিতিশীল সমাজ গড়ে তোলার জন্য রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি সতর্ক করে বলেন, "মাদক বর্তমানে সমাজের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।" বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদকের বিস্তার রোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

রাজধানী ও এর আশপাশের এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ নজরদারি প্রয়োজন বলে তিনি জানান। বিশেষ করে অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং রাজনৈতিক ও সামাজিকভাবে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার অনিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা, জুলুম-নির্যাতন ও ব্যাপক দুর্নীতির মাধ্যমে দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছিল। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। সেই পরিস্থিতি থেকে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকার পরিস্থিতির উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। তিনি সকলের প্রতি আহ্বান জানান, "সবাই ঐক্যবদ্ধ ও দায়িত্বশীলভাবে কাজ করলে যে কোনো পরিস্থিতির উন্নতি করা সম্ভব।"

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী কয়েক মাস ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়তে পারে। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধিতে জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণকে একযোগে কাজ করতে হবে। তিনি আবাসিক হোটেল, গেস্টহাউজ ও অন্যান্য স্থানে অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত তদারকি জোরদারের আহ্বান জানান।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে জনগণের কল্যাণ ও রাষ্ট্রের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং রাষ্ট্র ও জনগণের স্বার্থেই প্রশাসনের সব কর্মকাণ্ড পরিচালিত হওয়া উচিত।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ, পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

আরও পড়ুন: ধর্মমন্ত্রীর আহ্বান: দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবায় ইয়াবা-গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


পবায় ইয়াবা-গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় ইয়াবা ও গাঁজা সেবনের অপরাধে মোঃ আরিফ (৩৪) নামক এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র, উপপুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।

তিনি বলেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পবা থানা পুলিশ পিল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনারুলের ছেলে মোঃ আরিফকে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে।

এরপর ঘটনাস্থলেই মাদকদ্রব্য সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং আরিফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পরে আদালতের মাধ্যমে অভিযুক্ত যুবককে কারাগারে প্রেরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ে মাদকবিরোধী অভিযানে আটক -১

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম দিরাই-শাল্লা প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


দিরাইয়ে মাদকবিরোধী অভিযানে আটক -১

 

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক বোতল ভারতীয় মদসহ কালীনগর গ্রামের সোহেল মিয়া (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে দিরাই থানা পুলিশ।

পরে দিরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এত বড় ভাই নামগুলা কিন্তু সনজীত সরকার আটক সোহেল মিয়াকে ২,০০০ টাকা অর্থদণ্ডসহ ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ওরফে আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলার শেষ সাক্ষী হিসেবে দুদকের উপ-সহকারী পরিচালক ও বাদী জাকির হোসেনের সাক্ষ্য নেওয়া হয়। এরপর আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম তাকে জেরা করেন। জেরার পর মামলাটি আত্মপক্ষ শুনানির পর্যায়ে চলে যায়।

মামলাটির প্রেক্ষিতে বাদী ও তদন্ত কর্মকর্তা জাকির হোসেনসহ দুদকের ১১ সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। আদালত সিয়ামের আত্মপক্ষ শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম।

এদিন আদালতে সিয়ামের জামিনের আবেদন করেন তার আইনজীবী রেজাউল করিম। অপর দিকে, দুদকের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে।

 

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে সিয়ামের ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

মামলাটি তদন্তের পর, একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা জাকির হোসেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তদন্তে সিয়ামের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

এরপর গত ১৭ জুন একই আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওইদিন মামলাটির বিচার শুরুর আদেশ দেওয়া হয়। অভিযোগ গঠনের পর ধারাবাহিকভাবে সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়। রবিবার বাদী ও তদন্ত কর্মকর্তা জাকির হোসেনের সাক্ষ্য ও জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে মামলাটির ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলকে জিতিয়ে মিলানে সড়ক দুর্ঘটনার কবলে ইতালিয়ান তারকা ড্যানিয়েল মালদিনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


দলকে জিতিয়ে মিলানে সড়ক দুর্ঘটনার কবলে ইতালিয়ান তারকা ড্যানিয়েল মালদিনি

ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনির পুত্র এবং ক্যাগলিয়ারির তারকা স্ট্রাইকার ড্যানিয়েল মালদিনি এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। রবিবার স্থানীয় সময় ভোর আনুমানিক ৫:১৫ মিনিটে মিলানের ভিয়া টলেন্টিনো এবং ফ্রান্সেসকো কারাক্সিওলোর সংযোগস্থলে এই দুর্ঘটনাটি ঘটে। তবে, আশার বিষয় হলো, তিনি গুরুতর কোনো আঘাত পাননি এবং প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ট-এর তথ্য অনুযায়ী, ম্যাচ পরবর্তী ছুটি কাটাতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন এই তারকা স্ট্রাইকার। শনিবার (১২ সেপ্টেম্বর) বেরগামোতে সিরি-এ তে আটলান্টার বিপক্ষে ক্যাগলিয়ারির জয়ের ম্যাচে পেনাল্টি থেকে জয়সূচক গোল করার মাত্র কয়েক ঘণ্টা পর তিনি দুর্ঘটনার শিকার হন। সেই সাথে এই ফরোয়ার্ড মাঠে দারুণ পারফর্মও করেছিলেন।

 

ভোরের এই ঘটনায় প্রাথমিকভাবে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে, যা মিলানের রাস্তায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। একপর্যায়ে পাশে পার্ক করে রাখা একটি তৃতীয় মার্সিডিজ এসইউভিকেও ধাক্কা লাগে।

খবর পেয়ে জরুরি সেবা বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনটি অ্যাম্বুলেন্স ও একটি মেডিকেল গাড়ি দ্রুত সেখানে পৌঁছে আহতদের চিকিৎসা কার্যক্রম শুরু করে। সেখানে থাকা ছয়জনের মধ্যে একজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। মালদিনিসহ বাকি পাঁচজনকে আরও পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৪ বছর বয়সী এই তারকাকে ফাতেবেনেফ্রাতেলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে সংক্ষিপ্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে চোট গুরুতর না হওয়ায় তিনি ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যান।

 

খেলোয়াড়ের আইনজীবী দানিলো বুওনজিওর্নো বলেন, ‘জরুরি বিভাগে জরুরি অবস্থার অধীনে একটি সংক্ষিপ্ত পরীক্ষা-নিরীক্ষার পর মালদিনিকে ছেড়ে দেওয়া হয়। মালদিনি বাড়ি ফিরেছে এবং সম্পূর্ণ সুস্থ আছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%