ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্ব মান দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা, বিশেষ অতিথি বিএমপি কমিশনার


বিশ্ব মান দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা, বিশেষ অতিথি বিএমপি কমিশনার

বিশ্ব মান দিবস উদযাপন উপলক্ষে বরিশালে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বরিশালের যৌথ আয়োজনে বরিশাল সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ব মান দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মানসম্মত পণ্য উৎপাদন ও ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। এ সময় বিএসটিআই, বরিশালের উপপরিচালক ও অফিসপ্রধান মো. হাবিবুর রহমানসহ জেলা প্রশাসন, বিএসটিআই এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবাবগঞ্জে ‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদন করে দুস্থদের সেলাই মেশিন ও অনুদান প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


নবাবগঞ্জে ‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদন করে দুস্থদের সেলাই মেশিন ও অনুদান প্রদান

ঢাকা জেলা প্রশাসনের ডিজিটাল নাগরিকসেবা প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদন করে নবাবগঞ্জের চার অসহায় ব্যক্তি সহায়তা পেয়েছেন। এদের মধ্যে দুজন স্বামীহারা নারী, একজন হৃদরোগে আক্রান্ত ব্যক্তি এবং একজন মেধাবী শিক্ষার্থী রয়েছেন।

গতকাল মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলায় উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও আর্থিক অনুদান তুলে দেন।

বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসন সূত্র বিষয়টি নিশ্চিত করে এ তথ্য জানায়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাগরিকসেবা সহজীকরণ এবং প্রান্তিক মানুষের কাছে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দিতে ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু করা হয়েছে। নাগরিকরা এ অ্যাপের মাধ্যমে সরাসরি তাদের সমস্যা ও প্রয়োজনের কথা জানিয়ে আবেদন করতে পারেন। প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিদের সহায়তা প্রদান করা হচ্ছে।

সহায়তাপ্রাপ্তদের মধ্যে বারুয়াখালী ইউনিয়নের লিলি বেগম, যিনি চার বছর আগে স্বামীকে হারিয়েছেন, এক মেয়েকে নিয়ে আর্থিক সংকটে দিন কাটাচ্ছিলেন। জীবিকা নির্বাহের জন্য তিনি অ্যাপের মাধ্যমে সেলাই মেশিনের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে একটি সেলাই মেশিন দেওয়া হয়।

কলাকোপা ইউনিয়নের সুমন সাহা নবাবগঞ্জ কলেজে অনার্স পর্যায়ে অধ্যয়নরত একজন মেধাবী শিক্ষার্থী। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে লেখাপড়ার খরচ চালাতে সহায়তা চেয়ে আবেদন করলে তাকে আর্থিক অনুদান দেওয়া হয়। কৈলাইল ইউনিয়নের হৃদরোগে আক্রান্ত শেখ কাজিম উদ্দিনের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

অন্যদিকে আগলা ইউনিয়নের স্বামীহারা যমুনা মণ্ডল, যিনি মানুষের বাড়িতে কাজ করে সন্তানদের নিয়ে সংসার চালান, তার জীবিকা নির্বাহের জন্যও সহায়তা দেওয়া হয়েছে।

সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত লিলি বেগম বলেন, “চার বছর আগে স্বামী মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম। একদিন ‘হ্যালো ডিসি’ অ্যাপে সেলাই মেশিনের জন্য আবেদন করি। এই মেশিন দিয়ে কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চাই। এতে মেয়েকে নিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারব। জেলা প্রশাসক নিজে এসে আমাদের হাতে সহায়তা তুলে দেবেন, তা ভাবিনি।”

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নাগরিকসেবা সহজীকরণ এবং সাধারণ মানুষের কাছে দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকেরা সরাসরি তাদের সমস্যা ও প্রয়োজনের কথা জানাতে পারছেন। আবেদনগুলো যাচাই-বাছাই করে প্রকৃত অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

তিনি আরো বলেন, আমি নিজেই নবাবগঞ্জে এসেছি উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দিতে। সরকারি সেবা যেন মানুষের কাছে সহজে, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পৌঁছায়, সেটিই আমাদের লক্ষ্য। অসহায় নারী, অসুস্থ ব্যক্তি ও আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ডিজিটাল মাধ্যমে আবেদন করে সরাসরি সহায়তা পাওয়ার এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য সরকারি সেবা গ্রহণের পথ সহজ করছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল মানুষের প্রয়োজনের সময়ে এমন সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রাতভর রুশ হামলায় নিহত ৩, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


ইউক্রেনে রাতভর রুশ হামলায় নিহত ৩, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ

রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে ইউক্রেনজুড়ে অন্তত ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় সময় এই হামলাগুলো চালানো হয়, যার ফলে রাজধানী কিয়েভে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, কিয়েভ ও এর আশপাশের অঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে।

এদিকে, এই ঘটনার মাত্র দুই দিন আগে রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ইউক্রেনের জরুরি পরিস্থিতিবিষয়ক রাষ্ট্রীয় সংস্থা ডিএসএনএস জানায়, কিয়েভে হামলায় তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতে চালানো ‘ব্যাপক’ হামলায় কিয়েভ ও খারকিভ অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।

এছাড়া, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর দেশের বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই অঞ্চলের মধ্যে রাজধানী মস্কো এবং ২০১৪ সালে রাশিয়ার দখলে নেওয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় উপদ্বীপ ক্রিমিয়াও অন্তর্ভুক্ত রয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া রাতভর ৩৯টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১২৮টি ড্রোন নিক্ষেপ করেছে। তাদের দাবি, এর মধ্যে চারটি ক্ষেপণাস্ত্র এবং ১১৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

যুদ্ধবিরতির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, "অবিলম্বে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। দুই পক্ষই এতে সম্মত হয়েছে। এটি ভঙ্গ করবেন না।"

জেলেনস্কি বারবার বলেছেন, যদি মস্কো একই পদক্ষেপ নেবে, তাহলে ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগার ও অন্যান্য জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে প্রস্তুত।

তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, যুদ্ধবিরতির মাধ্যমে যে সাময়িক স্বস্তি আসবে, ইউক্রেন তার যোগ্য নয়। তিনি দাবি করেন, যুদ্ধবিরতি হলে ইউরোপ ইউক্রেনে আরো অস্ত্র সরবরাহ করতে পারবে, যাতে দেশটি যুদ্ধ চালিয়ে যেতে পারে।

প্রসঙ্গত, ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই ককরোচ নেতা গ্রেফতার, রাহুল গান্ধীর কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


দুই ককরোচ নেতা গ্রেফতার, রাহুল গান্ধীর কড়া বার্তা

বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাদের গ্রেফতারের বিষয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি ক্ষমতাসীনদের উদ্দেশ্যে একটি কড়া বার্তা প্রদান করেছেন।

বুধবার, কেন্দ্রীয় সরকার যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করার পর সেখানে অনধিকার প্রবেশের অভিযোগে ককরোচ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে কারাগারে পাঠানো হয়। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

সকাল বেলা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বার্তায় রাহুল গান্ধী উল্লেখ করেন, "শান্তিপূর্ণ বিক্ষোভে যন্তর মন্তরে পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। এর জন্য তরুণদের জেলে পাঠানো কাপুরুষোচিত কাজ।"

তিনি জোর দিয়ে বলেন, বিভিন্ন সুশীল সমাজ গোষ্ঠী, শিক্ষার্থী এবং ইন্ডিয়া জোটের বিক্ষোভ আসলে ভিন্ন ভিন্ন ব্যানারের আড়ালে একটিই আন্দোলন।

এই কংগ্রেস নেতা বলেন, ‘শিক্ষার্থী, তরুণ, সাংবাদিক, ইন্ডিয়া জোট। ভিন্ন ভিন্ন ব্যানার, কিন্তু লক্ষ্য এক। সব বিক্ষোভই আসলে এক—নাগরিকদের সাংবিধানিক অধিকারের দাবি।’

কেন্দ্রীয় সরকারের যন্তর মন্তরকে বিক্ষোভের স্থান হিসেবে বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেসও লড়াই করবে—এমন ইঙ্গিত দিয়ে রাহুল গান্ধী আরও বলেন, জনগণই এই স্থানটি পুনরুদ্ধার করবে।

তিনি বলেন, ‘যন্তর মন্তর ভারতের জনগণের। আমরা এটি পুনরুদ্ধার করব।’

সমর্থন জানানোর জন্য সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রাহুল গান্ধী ধন্যবাদ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ আহত, ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ আহত, ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে চারজন আহত হয়েছেন। বুধবার এ তথ্য জানায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। এই ঘটনার ফলে ১৫টি আবাসিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার পর সৌদি আরবের বিমান প্রতিরক্ষা বাহিনী সেগুলো প্রতিহত করে ধ্বংস করে। কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুই নারী, এক পুরুষ ও এক শিশু আহত হয়েছেন। এতে ১৫টি আবাসিক বাড়ির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটও জানিয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি বলেন, সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশের বিভিন্ন এলাকায় ছোড়া ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, রিয়াদের উত্তরে তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া ধাহরান ও হারাদ লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে একের পর এক হামলার মধ্যে, ধাহরান শহরে সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা হয়েছে।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভবনটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সীমিত পরিসরে আগুন লাগে। কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় কেউ হতাহত হননি। এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, প্রতিহত করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ধাহরানের একটি আবাসিক এলাকায় পড়েছে।

হুতিদের বারবার হামলার পর তাদের পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে সৌদি আরবের মন্ত্রিসভা। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সতর্কবার্তা দেওয়া হয়।

মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রিসভা সৌদি আরবের বিমানবন্দর, মক্কা ও মদিনা, বেসামরিক অবকাঠামো এবং অর্থনৈতিক স্থাপনায় হামলার নিন্দা জানায়। লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে চায় দেশটি।

সৌদি আরবের শনিবারের হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। রবিবার বিমানবন্দরটি আবারও হামলার লক্ষ্যবস্তু হয়। এতে আরো একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

এদিকে, মঙ্গলবার ইয়েমেনে হুতি-নিয়ন্ত্রিত স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের দাবি, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনায় ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইয়েমেনের রাজধানী সানার কাছে অবস্থিত জ্বালানি মজুদ কেন্দ্রও রয়েছে।

ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র হওয়ার মধ্যেই এই নতুন উত্তেজনা দেখা দিয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%