বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
০৩:৩৫ পি.এম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, রায় কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়।
একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বন্দি চুক্তি অনুসারে অন্তর্বর্তী সরকারের সময় ভারত সরকারকে পত্র দেওয়া হয়েছে। এরপর আমরা ওই বিষয়ে তাগাদা দিয়েছি।
মন্ত্রী বলেন, 'আমরা তো তাকে ফেরত চাই এবং চাই বিচারের মুখোমুখি হোক।'
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিমধ্যে যেহেতু তিনি (শেখ হাসিনা) সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরা বলবেন। তবে তিনি দেশের বাইরে থাকাকালীন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং রায় কার্যকর করার ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশের ওয়ারেন্টভুক্ত আসামিদের বিদেশ থেকে ফেরত আনতে প্রয়োজনীয় কাগজপত্রও পাঠানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, 'সরকারকে বিব্রত করতেই কিছু শিক্ষার্থীকে ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি মহল।'
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়া দাবি করেছে যে, ইউক্রেনের রাজধানী কিয়েভে সামরিক ও প্রতিরক্ষা শিল্পের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। রাশিয়া একই সঙ্গে কৃষ্ণসাগর উপকূলের ওডেসা ও পিভদেননি বন্দরের অবকাঠামো এবং ইউক্রেনের একটি সমুদ্রগামী জাহাজেও হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কিয়েভে হামলা চালানো স্থাপনাগুলোতে ইউক্রেনের মাঝারি ও দীর্ঘপাল্লার ড্রোন তৈরি ও সংরক্ষণ করা হতো। এই অভিযানের উদ্দেশ্য ছিল এসব লক্ষ্যবস্তু ধ্বংস করা। রাশিয়া আরো জানিয়েছে, ওডেসা ও পিভদেননি বন্দরের হামলার লক্ষ্যবস্তুসমূহ সামরিক সরঞ্জাম ও জ্বালানি গ্রহণ, সংরক্ষণ এবং বিভিন্ন এলাকায় পাঠানোর কাজে ব্যবহৃত হতো। পাশাপাশি, ওডেসা অঞ্চলের বন্দরের দিকে যাত্রা করা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি সমুদ্রগামী জাহাজ এবং একটি উচ্চগতির নৌযানেও হামলার দাবি তুলেছে মস্কো।
অন্যদিকে, ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে রাশিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েভের অন্তত দুটি জেলায় আঘাত হানে। এই হামলায় কয়েকটি স্থানে অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত দুইজন নিহত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
রাশিয়া এবং ইউক্রেন—দুই দেশই সাম্প্রতিক সময়ে একে অপরের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত অবস্থানে হামলার পরিমাণ বৃদ্ধির জন্য পরিচিত। ইউক্রেন প্রায়ই রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে, যেখানে হামলার লক্ষ্যবস্তুতে তেল সংরক্ষণাগার, জ্বালানি স্থাপনা এবং তেলবাহী জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, রাশিয়া গত কয়েক সপ্তাহ ধরে কৃষ্ণসাগর উপকূলের ইউক্রেনীয় বন্দরের ওপর হামলার মাত্রা বাড়িয়েছে, বিশেষ করে ওডেসা এবং আশপাশের বন্দরগুলোতে একের পর এক হামলা চলা হচ্ছে।
বিশ্লেষকরা জানান, যুদ্ধের পাশাপাশি দুই পক্ষ এখন একে অপরের অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং সামরিক রসদ ব্যবস্থাকে দুর্বল করতে বেশি মনোযোগ দিচ্ছে, ফলে বন্দর, জ্বালানি স্থাপনা এবং পরিবহন অবকাঠামো এখন এই যুদ্ধে অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভিন্ন মত ও ভিন্ন আদর্শ থাকা সত্ত্বেও দেশের স্বার্থের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি এ প্রসঙ্গে বলেছেন, সরকারের কাজ হবে নির্বাচনী ইশতেহারে উল্লেখিত প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফল উৎসবে যোগ দিয়ে মাহদী আমিন এই আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ধারাবাহিকতায় বাংলাদেশকে উন্নত করার লক্ষ্যে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে।
মাহদী আমিন যোগ করেন, নির্বাচনী ইশতেহারে যে প্রস্তাবনা প্রদান করা হয়েছে, তা বাস্তবায়নে প্রতিটি মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে কাজ করবে সরকার।
অনুষ্ঠানে উপস্থিত রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ঘোষণা করেন, ডিআরইউ কমপ্লেক্স নির্মানের ক্ষেত্রে তার সংস্থা সব ধরনের সহায়তা প্রদান করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলার কাঠালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য শাহাদাৎ হোসেন (৭৭) বুধবার (১৫ জুলাই) রাত ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অনেক দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, চার মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী পিছনে রয়ে গেছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় নিজ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এই সময় রাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার শাহ আলম।
তাঁদের শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মো: আখতারুজ্জামান শিশির, যিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহ-সভাপতি, তিনি বলেছেন, নারায়ণগঞ্জ সিটি চলা কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে সরকার পতনের একদফা দাবির আন্দোলনকে প্রতীকী রূপ দিতেই আগস্টের ৫ তারিখকে '৩৬ জুলাই' হিসেবে অভিহিত করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি ছিল যে, স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত জুলাই মাস শেষ হয়নি।
দিনটির ঐতিহাসিক গুরুত্ব ও ছাত্র-জনতার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার আনুষ্ঠানিকভাবে ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। '৩৬ জুলাই' বলতে ২০২৪ সালের ৫ আগস্টকে নির্দেশ করা হয়, যেদিন তীব্র ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, জনাব মোঃ সাখাওয়াত ইসলাম, নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ কৃষক দলের মহানগরের মহিলা বিষয় সম্পাদিকা, খোরশেদ আলম লিপি খন্দকার এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ