ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ৭০ জন আটক


চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ৭০ জন আটক

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর সাঁড়াশি অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ পৃথক অভিযান চালিয়ে নগরীর পাঁচলাইশ, খুলশী, কোতোয়ালি ও বায়েজিদ থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার আমিনুর রশিদ। তিনি বলেন, ‘সোমবারের মিছিলের পর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

এর আগে, গতকাল সোমবার সকাল ১১টার দিকে সিএমপি দামপাড়াস্থ সদর দপ্তরের কয়েকশ গজ দূরে জিইসি এলাকায় ছাত্রলীগের ওমরগনি এমইএস কলেজ শাখার ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

ভিডিওতে দেখা যায়, মিছিল শেষে অংশগ্রহণকারীদের কেউ কেউ জামা খুলে এবং কেউ কেউ পোশাক পরিবর্তন করে স্থান ত্যাগ করছে।

এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দেয়। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সিএমপিতে শুদ্ধি অভিযান পরিচালনার আহ্বান জানান। তাদের দাবি, ছাত্রলীগ এতদিন সাগর পাড়ের মতো নির্জন জায়গায় মিছিল করলেও পুলিশের অসতর্কতার সুযোগে এবার তারা জিইসির মতো ব্যস্ততম জায়গায় মিছিল করেছে।

এ ঘটনায় সিএমপি কমিশনার ভিডিও ফুটেজ দেখে মিছিলকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টার ব্যবধানে অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণকারীদের একটি বড় অংশকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


কুড়িগ্রামে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

“জুলাই সনদ” বিষয়ে অপপ্রচারের প্রতিবাদ জানাতে ও জনসচেতনতা বৃদ্ধির জন্য কুড়িগ্রামে লিফলেট বিতরণের কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (২ জুন) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের পৌর এলাকার সবুজপাড়াস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে এই কর্মসূচি শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীগণ।

কর্মসূচির সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব মো. আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. পারভেজ হোসেন তারা, সাধারণ সম্পাদক মো. নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি বিপুল আহমেদ এবং সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

এই কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠে ফিরুক যুবসমাজ, বেতছড়িতে ক্রীড়া সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


মাঠে ফিরুক যুবসমাজ, বেতছড়িতে ক্রীড়া সামগ্রী বিতরণ

“ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে বেতছড়ি যুব সংঘ ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০২ জুন ২০২৬) বেতছড়ি যুব সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের খেলোয়াড়দের জন্য জার্সি উপহার দেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা এবং দীঘিনালা উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন মহিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদকের ভয়াবহ বিস্তার তরুণ সমাজকে বিপথগামী করছে। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চা বা বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ সময় মোবারক হোসেন মহিন বলেন, বেতছড়ি এলাকার যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে তিনি দীর্ঘদিন ধরে ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে সহযোগিতা করে আসছেন। সমাজের সচেতন ব্যক্তি, জনপ্রতিনিধি এবং ক্রীড়াপ্রেমীদের এগিয়ে আসার মাধ্যমে প্রতিটি গ্রামে সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে গ্রামের তরুণরা খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে উঠবে।
জার্সি পেয়ে বেতছড়ি যুব সংঘ ক্লাবের খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালোভাবে খেলাধুলা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তরুণদের মাঠমুখী করতে নিয়মিত ক্রীড়া সামগ্রী বিতরণ, টুর্নামেন্ট আয়োজন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।
শেষে বেতছড়ি যুব সংঘ ক্লাবের সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের সাফল্য এবং এলাকার তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেক্সা লক্ষ্যে যাওয়ার আগে বিমান ধুয়ে শুদ্ধ করল ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


হেক্সা লক্ষ্যে যাওয়ার আগে বিমান ধুয়ে শুদ্ধ করল ব্রাজিল

মহান গর্বের সঙ্গে বিশ্বকাপ খেলতে ব্রাজিল দল এবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে। ওই বিমানটিকে ব্যবহার করে ব্রাজিল দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ‘একটা ছবি, একটাই হৃদয়, অনেকগুলো স্বপ্ন। গর্ব নিয়ে এবার সীমান্ত অতিক্রম করার পালা। চলো একসঙ্গে যাই’—এই ক্যাপশনটি যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) পোস্ট করেছে। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল যা ছিল তাদের পঞ্চম। দীর্ঘ দুই যুগ অপেক্ষার পর ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আশা নিয়ে এবার তারা বন্ধনে রয়েছে। তবে এই অভিযান সফল হবে কিনা, তা সময়ই বলবে। বিশেষত ‘হেক্সা অভিযানে’ সফল হওয়ার জন্য তারা সকল রকম চেষ্টা করছে। আজ, ব্রাজিল দল যে বিমানটিতে যাত্রা করেছে, সেটিকে উড্ডয়নের আগে ধোয়া হয়ে পবিত্র করা হয়েছে। বিমান ধোয়ার একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, আজুল এয়ারলাইনসের একটি চার্টার্ড বিমান রিও ডি জেনিরোর গালেয়াও বিমানবন্দরে রাখা হয়েছে। দুটি বিশাল জলকামান থেকে পানি ছিটানোর মাধ্যমে শুভযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। পানি ছিটানোকে ওয়াটার ক্যানন স্যালুট বলা হয় এবং এই আনুষ্ঠানিকতাকে ব্যাপ্টিজম বা অপ্সুদীক্ষা বলা হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই ব্যবস্থা কোনো কঠিন পরীক্ষার আগে পবিত্র জীবনের সূচনা মনে করেন। পবিত্র করার পর বিমানটিকে ব্রাজিলের পতাকার আদলে সাজানো হয়েছে। বাংলাদেশ সময় আজ সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির উদ্দেশে রওনা হয় ব্রাজিল দল। ১০ ঘণ্টার যাত্রা শেষে কার্লো আনচেলত্তির দল গন্তব্যে পৌঁছে। যে সুপার ভিআইপি চার্টার্ড বিমানে ব্রাজিল দল হেক্সা অভিযানে গেছে, সেটির দাম ২ হাজার ৪৭৯ কোটি টাকা। ব্রাজিল দল বোয়িং ৭৬৭-৩০০ইআর মডেলের সুপার ভিআইপি চার্টার্ড বিমানে যাত্রা করেছে। এতে ৯৬টি শুয়ে থাকা আসন রয়েছে। দীর্ঘ যাত্রার ফলে যাতে দলের কোনো সদস্য ভ্রমণক্লান্তি অনুভব না করে, সেদিকে লক্ষ্য রেখেই সিবিএফ সর্বাধিক বিলাসবহুল বিমানের ব্যবস্থা করেছে। নিউ জার্সির কলাম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটিতে বিশ্বকাপ ক্যাম্প করবে ব্রাজিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়র হলে দুই বছরের মধ্যে ঢাকার চেহারা পাল্টে দেব: আবদুস সালাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


মেয়র হলে দুই বছরের মধ্যে ঢাকার চেহারা পাল্টে দেব: আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, বিএনপি যদি ৫ বছর ক্ষমতায় থাকে, তাহলে ইনশাআল্লাহ বিরোধী দলের কথা বলার মতো সুযোগ থাকবে না। তিনি আরও বলেন, আমি বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। আপনারা যদি আমাকে আগামী নির্বাচনে ভোট দিয়ে মেয়র বানান, ইনশাআল্লাহ দুই বছরের মধ্যে ঢাকা শহরের চেহারা পাল্টে দেব।

মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ, বংশাল থানা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল, তবারক বিতরণ এবং দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন তিনি।

ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, এই ঢাকা শহর আগে আবর্জনার শহর ছিল। তবে এখন জনগণ প্রত্যহ এই ঢাকা শহরের পরিবর্তন দেখতে পাচ্ছে। তিনি জনগণকে অনুরোধ করেন যে, শুধুমাত্র সিটি করপোরেশনের পক্ষে ঢাকা শহরটি পাল্টানো সম্ভব নয়; যদি আপনারা সহযোগিতা না করেন। চিকুনগুনিয়া এবং ডেঙ্গু রোগ সামনে আসছে। তাই এখন থেকেই যার যার বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন কোনো পানি দুই দিনের বেশি জমে না থাকে, সেটি পরিষ্কার করতে হবে আপনাদের। তাহলেই দেখবেন এই ডেঙ্গু রোগ থেকে আমরা বাঁচতে পারব। বলেন, সর্বোপরি এই দেশ আমাদের, এই শহর আমাদের। এই শহরকে বাঁচাতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, তাই আপনাদের সহযোগিতা আমরা চাই।

তিনি আরও মন্তব্য করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল জনগণের দল ছিল। তাই যখন যখন এই দেশে সংকট এসেছে, মানুষ সেই শহীদ জিয়ার দলকেই ভোট দিয়েছে। তিনি বলেন, আমরা বলতে পারি, তারেক রহমান প্রতিদিন কষ্ট করে যাচ্ছেন মানুষের জন্য এবং তিনি ছুটির দিনেও কাজ করে যাচ্ছেন। এভাবে যদি আরো কাজ করা যায়; জিয়াউর রহমান যেমন বলেছিলেন ‘মানি ইজ নো প্রবলেম’ আমাদের নেতা তারেক রহমানও আজকে জনগণের কল্যাণে কাজ করছেন। তিনি আরও বলেন, জনগণ যদি সহযোগিতা করে, যদি চুরিটা বন্ধ করা যায়, দুর্নীতিটা বন্ধ করা যায় এবং রাহাজানিটা বন্ধ করা যায়, তাহলে এই দেশে টাকার কোনো সমস্যা হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%