ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠান ২৬ আগস্ট


ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠান ২৬ আগস্ট

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে "পরিবর্তমান পদযাত্রা" স্লোগানে আগামী ২৬ আগস্ট ২০২৬ (বুধবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে "ঝিকুট ফাউন্ডেশন সংবর্ধনা ২০২৬"। সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম, নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর সিফাতুল আলম, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা হুমায়ুন কবির সাগর, প্রেসিডেন্ট প্রফেসর ত. ইয়াজউদ্দিন কলেজের প্রফেসর ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক প্রফেসর বাহাউদ্দীন বাহার, ডা. আজমল হাসপাতাল লিমিটেডের পরিচালক মীর আতাহার আলী জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম শিকদার, নারী উদ্যোক্তা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সানজিদা হায়াত দিপা, বাসাইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মীর উজ্জ্বল হোসেন, জাপান প্রবাসী ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক নূরুল আমিন খান, পাথরঘাটা মডেল স্কুলের পরিচালক মোরতোজা আসরাফি প্রমুখ।

আরও পড়ুন: দুই হাতের আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৫০ অর্জন কলি রানীর

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার। উপস্থাপনায় থাকবেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহিদুল হাসান শাওন এবং আইন বিষয়ক সম্পাদক রাকিব হাসান জিসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে না ফেরার দেশে নাইজেরীয় অভিনেতা তাইও হাসান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৫ এম


ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে না ফেরার দেশে নাইজেরীয় অভিনেতা তাইও হাসান

ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক গুঞ্জন ছড়ানোর প্রেক্ষাপটে, এবার কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন বলিউড অভিনেতা গোবিন্দা। তাঁর স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে সম্পর্ক, বিবাহবিচ্ছেদ এবং অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে কথিত বিয়ের দাবির মতো বিষয়গুলোকে তিনি মিথ্যা, মানহানিকর ও যাচাই না করা তথ্য হিসেবে উল্লেখ করে আইনি সতর্কবার্তা প্রদান করেছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গোবিন্দার পক্ষ থেকে জারি করা আইনি নোটিশে বলা হয়েছে, যদি কেউ তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম বা কনটেন্ট নির্মাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এমনকি ক্ষতিপূরণ হিসেবে সর্বোচ্চ ১০০ কোটি রুপি দাবি করার কথাও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

নোটিশে গণমাধ্যম প্রতিষ্ঠান, ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এবং কনটেন্ট নির্মাতাদের উদ্দেশ্যে সতর্কবার্তা প্রদান করা হয়েছে। গোবিন্দা বা তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা, মানহানিকর, বিদ্বেষপূর্ণ, বানোয়াট কিংবা যাচাই না করা কোনো তথ্য তৈরি, প্রকাশ, আপলোড, সম্প্রচার বা শেয়ার না করার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি ভুয়া কনটেন্ট নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, ছবি, ভিডিও, অডিও, বিকৃত ছবি, ডিপফেকসহ এআই দ্বারা তৈরি বা প্রযুক্তির মাধ্যমে পরিবর্তিত বিভিন্ন কনটেন্টের প্রসঙ্গ।

গোবিন্দার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা অন্য কোনো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তাঁর কণ্ঠস্বর, ছবি, পরিচয়, অবয়ব বা ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সঙ্গে সম্পর্কিত কোনো উপাদান তৈরি, পরিবর্তন বা বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি কাউকে দেওয়া হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দার কথিত আদালতে বিয়ের দাবি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর আগে গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদ নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছিল, যদিও পরে সেসব দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল।

আইনি নোটিশে বলা হয়েছে, গোবিন্দার ধারণা, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার এবং তাঁকে মানসিক ও সামাজিকভাবে হয়রানির উদ্দেশ্যে কিছু গুজব ছড়ানো হতে পারে।

ব্যক্তিগত জীবন নিয়ে চলমান জল্পনা-কল্পনার মধ্যে এবার স্পষ্ট বার্তা দিলেন গোবিন্দা। তাঁর দাবি অনুযায়ী, যাচাইহীন ও মিথ্যা তথ্য কিংবা প্রযুক্তির সাহায্যে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ প্রমাণিত হলে ক্ষতিপূরণের অঙ্ক সর্বোচ্চ ১০০ কোটি রুপি পর্যন্ত পৌঁছাতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৬ এম


আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

বিশ্বের বায়ুদূষণ পরিস্থিতির অবনতির কারণে জলাবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে বায়ুদূষণের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে। ঢাকার বায়ুমান স্কোর ১২২, যা সকালে বৃষ্টির পর বাতাসের এই অবস্থার মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করে।

এ তথ্য সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং, যার স্কোর ১৮৮। এটি ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার আরেক শহর কুয়ালালামপুর, যার স্কোর ১৭৬। তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৬৩। এরপর পাকিস্তানের লাহোর, উগান্ডার রাজধানী কাম্পালা, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং চিলির সান্তিয়াগোর মতো শহরগুলো দূষণের দিক থেকে শীর্ষে অবস্থান করছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে এটি ‘দুর্যোগপূর্ণ’ বলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৮ এম


আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ময়মনসিংহ নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের পর নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ২৭ জন কর্মকর্তা ও সদস্যকে একসাথে বদলি করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে ময়মনসিংহের পুলিশ সুপার মো. কামরুল হাসান কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গত ২১ থেকে ২৪ আগস্টের মধ্যে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, চারজন উপ-পরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং ১৭ জন কনস্টেবলকে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। এর মানে হচ্ছে, গত চার দিনে ফাঁড়িটিতে কর্মরত সকল কর্মকর্তা ও সদস্যকেই বদলি করা হয়েছে।

তবে পুলিশ সুপার মো. কামরুল হাসান মন্তব্য করেছেন, ‘নির্দিষ্ট কোনো মিছিলের কারণে নয়, এটি নিয়মিত বদলির অংশ। গত চার দিনে ১ নম্বর ফাঁড়িতে কর্মরত মোট ২৭ জনকেই বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। এটি স্বাভাবিক বদলি।’

প্রসঙ্গত, গত ২১ আগস্ট সকালে ময়মনসিংহ নগরের গাঙ্গিনারপাড় এলাকায় ঝটিকা মিছিল করেন ময়মনসিংহ যুবলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে গাঙ্গিনারপাড় চৌরাস্তা মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যান।

এ ঘটনার পর ময়মনসিংহ যুবলীগের অন্তত ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ায় র‍্যাবের অভিযানে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন ঔষধ বিক্রেতাকে অর্থদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩২ এম


বানারীপাড়ায় র‍্যাবের অভিযানে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন ঔষধ বিক্রেতাকে অর্থদণ্ড
 
বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা রোড এলাকার একটি ভাড়াটিয়া বাসায় পরিচালিত ‘ম্যাগনেসা বাংলাদেশ’ নামের একটি ইউনানি চিকিৎসা কেন্দ্রে অভিযান চালিয়ে একজন ভুয়া চিকিৎসক ও একজন অনুমোদনহীন ঔষধ বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন—বরিশাল সদর উপজেলার শাফানিয়া গ্রামের বাসিন্দা কথিত চিকিৎসক এম এ হাসান সিদ্দিকী এবং বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমান। মিজানুর রহমান বানারীপাড়া টেম্পু স্টেশন এলাকায় থাই অ্যালুমিনিয়ামের ব্যবসার সঙ্গেও জড়িত বলে জানা গেছে।
 
র‍্যাব-৮ এর গোয়েন্দা বিভাগের সদস্যরা ২৪ আগস্ট (সোমবার) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রোগী সেজে ওই চিকিৎসা কেন্দ্রে যান। এ সময় সেখানে বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে র‍্যাব সূত্র জানিয়েছে।
 
সূত্র জানায়, একজন ভুক্তভোগী রোগী প্রতারিত হওয়ার অভিযোগ করার পর বিষয়টি র‍্যাবকে অবহিত করা হয়। অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানে চিকিৎসকের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা ছাড়াই রোগীদের পরামর্শপত্র প্রদান, ঔষধ বিক্রেতার ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকা, উচ্চমূল্যে ঔষধ বিক্রি এবং চিকিৎসা গ্রহণের পরও রোগীদের অবস্থার উন্নতি না হওয়ার অভিযোগ উঠে আসে।
 
অভিযোগ রয়েছে, ওই অনুমোদনহীন চিকিৎসা কেন্দ্রে প্রতিবার রোগীপ্রতি ৭০০ টাকা পরামর্শ ফি নেওয়া হতো। পাশাপাশি রোগীদের ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মূল্যের ঔষধ সেবনের পরামর্শ দেওয়া হতো। একাধিক ভুক্তভোগীর অভিযোগ, উচ্চমূল্যে এসব ঔষধ সেবন করেও রোগের উন্নতি হয়নি; বরং কারও কারও শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।
 
র‍্যাব সূত্র আরও জানায়, অভিযুক্ত কথিত চিকিৎসক এম এ হাসান সিদ্দিকী তার চিকিৎসা পদ্ধতির ভুল স্বীকার করে দায় স্বীকার করেন। পরে বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত নওশিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল আইন, ২০১০ অনুযায়ী তাকে ৭ হাজার টাকা জরিমানা করেন।
 
এছাড়া প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়া ঔষধ বিক্রির অভিযোগে মো. মিজানুর রহমানকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-এর ৮০ ধারা অনুযায়ী ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালতের কাছে তারা ভবিষ্যতে এ ধরনের অনুমোদনহীন চিকিৎসা প্রদান ও ঔষধ বিক্রির সঙ্গে জড়িত না থাকার প্রতিশ্রুতি দেন।
 
অভিযান চলাকালে একাধিক ভুক্তভোগী রোগী সেখানে উপস্থিত হয়ে ঔষধ বিক্রেতার কাছে ক্ষতিপূরণ দাবি করেন। অভিযোগ রয়েছে, গত কয়েক মাস ধরে রোগীদের বিভিন্নভাবে চিকিৎসা ও ঔষধের নামে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%