ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

চামড়া শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের চুক্তি


চামড়া শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের চুক্তি

বাংলাদেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংক এবং এনআরবিসি ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।

এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং এনআরবিসি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম, এফসিএমএ, খান উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: একনেকে তিতাসে দুই কূপ খননের ৫৯২ কোটি টাকার প্রকল্প উপস্থাপন

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. শাহীন হাওলাদার, এসএমই এগ্রি বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলের আওতায় গঠিত এই প্রাক-অর্থায়ন স্কিমের মাধ্যমে চামড়া ও চামড়াজাত শিল্প খাতে প্রয়োজনীয় ঋণ সুবিধা প্রদান করা হবে। এর ফলে এই খাতের উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বৃদ্ধি পাবে এবং শিল্পটির উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাই উপজেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ফাহিম হাসান: ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ভালোবাসার প্রতীক

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


দিরাই উপজেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ফাহিম হাসান: ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ভালোবাসার প্রতীক

বিগত ১৭ বছর ধরে দিরাই উপজেলার ৯টি ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ফাহিম হাসান।

রাজনৈতিক প্রতিকূলতা, নানা বাধা-বিপত্তি ও কঠিন সময়েও তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে নিরলসভাবে কাজ করেছেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তাঁর রয়েছে নিবিড় সম্পর্ক।

সংগঠনের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা, তাদের সাহস জোগানো এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখার মধ্য দিয়ে তিনি অর্জন করেছেন কর্মীদের ভালোবাসা ও আস্থা।

দিরাই উপজেলার ৯টি ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীদের কাছে ফাহিম হাসান শুধু একজন সাংগঠনিক নেতা নন, তিনি একজন সহযোদ্ধা, একজন আপনজন। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক পথচলায় তাঁর ত্যাগ, শ্রম, নিষ্ঠা ও ভালোবাসা নেতাকর্মীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।

নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং সংগঠনের প্রতি আন্তরিকতার কারণেই তাঁকে মন থেকে ভালোবাসেন ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

ত্যাগ, ভালোবাসা ও সাংগঠনিক নিষ্

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ২ নেতাকে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ২ নেতাকে অব্যাহতি

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে ভাঙচুরের ঘটনার পর কেন্দ্রীয় কমিটি মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং নায়েবে আমির এমদাদুল হক মামুনকে দল থেকে অব্যাহতি দিয়েছে।

রবিবার (১ নভেম্বর) বিকেলে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "এমন কিছু একটা হয়েছে।" তিনি আরও বলেন, মহানগরীর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলের সঙ্গে কথা বলেন। তিনি (কামরুজ্জামান সোহেল) বিস্তারিত জানাবেন।

এর আগে গত ১৪ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয় মোগলটুলীর ফারুকী হাউজে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার পর ১৬ অক্টোবর মহানগর জামায়াতের কমিটি ভেঙে দিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটিতে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান অন্তর্ভুক্ত ছিলেন। তাদেরকে এক সপ্তাহের মধ্যে জামায়াতের আমিরের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।

অব্যাহতির বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক অসন্তোষ নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


শ্রমিক অসন্তোষ নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

শ্রমিক অসন্তোষের বিষয়টি নিয়ে করণীয় নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের কার্যালয়ে কিছু মন্ত্রী ও উপদেষ্টাকে ডেকেছেন।

এই বৈঠকটি রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ডেকেছেন। অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন বৈঠকে উপস্থিত থাকতে পারেন। মাগরিবের নামাজের পর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও শ্রম মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনার জন্য সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে।

সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগে নির্দেশনা দিয়েছিলেন। তবে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রমিক প্রতিনিধির মনোনীত ব্যক্তির নাম পেতে কিছু সময় লেগেছে, যার কারণে মজুরি বোর্ড গঠনে দেরি হয়েছে।

সচিবালয়ে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়ে আরিফুল সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি, দ্রুততম সময়ে বোর্ড বসবে এবং এটিকে একটি পর্যায়ে নিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের দাবি ছিল মজুরি বোর্ড। আজকে মজুরি বোর্ড গঠন করা হলো। আশা করি, এখন তারা রাস্তা ছেড়ে কলকারখানায় যোগ দেবে।’

‘শ্রমিক নেতারা আমাদের সঙ্গে বসে আহ্বান জানালো, সরকার রোববার মজুরি বোর্ড গঠন করবে, শ্রমিক ভাই-বোনরা তোমরা কলকারখানায় থাকো। কিন্তু আজ কয়েকটি কারখানায় অহেতুক ছুটি ঘোষণা করে দেওয়া হলো। তাদের বলা হলো, এখনো (মজুরি বোর্ড) ঘোষণা হয়নি। অথচ তাদের নেতাদের সঙ্গে নিয়েই ঘোষণা দেওয়া হয়েছে, আমরা আজ (বোর্ড) ঘোষণা দেবো,’ তিনি যোগ করেন।

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় এটা খুবই পরিষ্কার, পরিকল্পিতভাবে কয়েকটি রাজনৈতিক সংগঠন এই কাজগুলো করছে, যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। আমার মনে হয়, জনগণ ও শ্রমিকরা এ ব্যাপারে পরিষ্কার হয়ে যাবে।’

ডিসেম্বরকে টার্গেট করে শ্রমিক অসন্তোষ হচ্ছে বলে মনে করছেন কি না—এমন প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘অবশ্যই! এটা তো পরিষ্কার। একটি ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদককে দেখা গেছে শ্রমিক সেজে সেখানে (ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলা আন্দোলনে) গেছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবিও প্রকাশিত হয়েছে।’

কোন ছাত্র সংগঠন জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন!’

এদিকে, মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের পাশাপাশি স্বাধীন সদস্যদের সঙ্গে পরামর্শ করে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। তবে বোর্ডের প্রথম বৈঠকের কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। নতুন মজুরি কাঠামো ঘোষণার সময়সীমাও জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে সংসদে গণতন্ত্রের বয়ান দেবেন এ বক্তব্য মেনে নেবেন না: ফরহাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে সংসদে গণতন্ত্রের বয়ান দেবেন এ বক্তব্য মেনে নেবেন না: ফরহাদ

ডাকসু, রাকসু, জাকসু ও জকসু নির্বাচনের আয়োজন করতে হবে, নতুবা ক্ষমতা ছাড়ার পথ নিজ দায়িত্বে বেছে নিতে হবে। শিক্ষার্থীদের ভোটাধিকার ক্ষুণ্ণ করে, গণতান্ত্রিক অধিকার হরণ করে সংসদে গণতন্ত্রের বয়ান দেবেন—এ বক্তব্য আমরা মেনে নেব না।

শনিবার রাত ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এসব কথা বলেন।

ছাত্র সংসদগুলোর মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা না করার বিষয়ে তিনি মন্তব্য করেন, ডাকসু, রাকসু, জাকসু ও জকসুর মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু তফসিল দেওয়া হচ্ছে না। কারণ, তারা জানে, তাদের চাঁদাবাজ বাহিনী, তাদের রক্ষীবাহিনী এই নির্বাচনে আগের মতো গোহারা হারবে। সুতরাং, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কমিটমেন্ট নিতে হবে যে, ক্ষমতায় যে-ই থাকুক বা না থাকুক, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই দিতে হবে।

সরকারি নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, সরকার দলীয় লোক নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছে, তার প্রথম কয়েকটি ধাপে তারা ব্যর্থ হয়েছে। সর্বশেষ বিসিএসে অসংখ্য শিক্ষার্থীকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু চাকসু, জাকসু, ডাকসু ও রাকসু যখন রাস্তায় নেমেছে, তখন তারা সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছে। এখন তারা পাঁয়তারা করছে, কীভাবে নানা কারিকুলামের মাধ্যমে সেখানে দলীয় লোক নিয়োগ দেওয়া যায়।

তিনি আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর এই সিদ্ধান্ত নিতে হবে যে, এখানকার ছাত্র সংসদ নির্বাচন দিতেই হবে। বিএনপি ১৯৯০ সালে ক্ষমতায় এসে পাঁচ বছর বাংলাদেশে কোনো ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। কেন দেয়নি? কারণ, তারা শিক্ষার্থীদের ভোটকে ভয় পায়। শিক্ষিত জনগোষ্ঠীর ভোটকে তারা ভয় পায়, তরুণ প্রজন্মের ভোটকে তারা ভয় পায়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি আবু সাদিক কায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) সহ-সভাপতি ইব্রাহিম হোসেন রনি, ঢাকা ৪-এর এমপি সৈয়দ জয়নুল আবেদীন, চুয়াডাঙ্গা ১ আসনের এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আবু মুসা, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাফিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%