০৬:৪০ পি.এম
কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে ভাঙচুরের ঘটনার পর কেন্দ্রীয় কমিটি মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং নায়েবে আমির এমদাদুল হক মামুনকে দল থেকে অব্যাহতি দিয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিকেলে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "এমন কিছু একটা হয়েছে।" তিনি আরও বলেন, মহানগরীর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলের সঙ্গে কথা বলেন। তিনি (কামরুজ্জামান সোহেল) বিস্তারিত জানাবেন।
এর আগে গত ১৪ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয় মোগলটুলীর ফারুকী হাউজে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার পর ১৬ অক্টোবর মহানগর জামায়াতের কমিটি ভেঙে দিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির নতুন বিতর্ক ও আত্মঘাতী খেলা
তদন্ত কমিটিতে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান অন্তর্ভুক্ত ছিলেন। তাদেরকে এক সপ্তাহের মধ্যে জামায়াতের আমিরের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
অব্যাহতির বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন