০২:২১ এম
গ্রাহকদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা তৈরি এবং আর্থিক জালিয়াতি প্রতিরোধের উদ্দেশ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কক্সবাজারের টেকনাফে গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি আয়োজন করেছে।
সম্প্রতি শাপলাপুর এলাকায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফআইডি) মো. ইকবাল মহসীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এফআইডি) মো. আলী হোসেন এবং ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান আবুল লাইস মোহাম্মদ খালেদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান আব্দুল নাসের। এ সময় কক্সবাজার শাখার প্রধান মোহাম্মাদ বোরহান উদ্দিন খান, টেকনাফ শাখার প্রধান মোহাম্মাদ সাইফুল্লাহসহ এজেন্ট ব্যাংকিংয়ের মালিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গভর্নরের নির্দেশে উদ্যোক্তাদের সুবিধা দ্রুত পৌঁছানোর নির্দেশ বাণিজ্যিক ব্যাংকগুলোকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন