ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

গোমস্তাপুরে ১১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ


গোমস্তাপুরে ১১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান, যিনি এই সামগ্রীগুলো বিতরণ করেন।

উপজেলা সভাকক্ষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, প্রধান শিক্ষক ইলিয়াস আলী, ইয়াসমিন সুলতানা সীমাসহ অন্যান্য অতিথিরা। পরে গোমস্তাপুর উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে একটি করে ফুটবল তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন: বিয়ের মাত্র ১৫ দিন পরই সড়ক দুর্ঘটনায় ঝরল প্রাণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির আইবিএতে এক্সিকিউটিভ এমবিএর ৪৪তম ব্যাচের ওরিয়েন্টেশন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


ঢাবির আইবিএতে এক্সিকিউটিভ এমবিএর ৪৪তম ব্যাচের ওরিয়েন্টেশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের ৪৪তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আইবিএর ৪১২ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিএর পরিচালক অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ। স্বাগত বক্তব্য প্রদান করেন এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক মো. ইফতেখারুল আমিন।

জানা যায়, এক্সিকিউটিভ এমবিএর ৪৪তম ব্যাচে ভর্তির জন্য মোট ৩৮৯ জন আবেদন করেন। তাদের মধ্যে লিখিত পরীক্ষা এবং ভাইভা সহ নির্ধারিত ভর্তি প্রক্রিয়া শেষে ৩৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

 

ওরিয়েন্টেশনে নতুন শিক্ষার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরেন। পরে এক্সিকিউটিভ এমবিএর ৪৩তম ব্যাচের একজন শিক্ষার্থী তার অভিজ্ঞতা নতুন শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন।

অনুষ্ঠানে আইবিএর রিসার্চ প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক মো. মোহিউদ্দিন এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের বিভিন্ন নিয়ম ও বিধিবিধান সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।

পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ।

 

তিনি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্য শেষে ৪৪তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়। এরপর তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। ওরিয়েন্টেশন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ৪৪তম ব্যাচের নিয়মিত ক্লাস শুরু হয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে বহিরাগত কাউকে মেনে নেওয়া হবে না: এমপি রুমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


চাটমোহরে বহিরাগত কাউকে মেনে নেওয়া হবে না: এমপি রুমা

 

সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা মন্তব্য করেছেন, "এই চাটমোহরে আমার জন্ম, এই চাটমোহরেই আমি বড় হয়েছি, মারা গেলে এখানেই আমার কবর হবে। তাই চাটমোহরে কোন বহিরাগতকে মেনে নেওয়া হবে না। বহিরাগতর আস্তানা চাটমোহরে হবে না।" তিনি উল্লেখ করেন, গত নির্বাচনে দল একজন বহিরাগতকে মনোনয়ন দিয়েছিল। তিনি জানান, "আমি দিন রাত পরিশ্রম করে তাকে চাটমোহরে ২০ হাজার ভোটে জিতিয়েছিলাম। কিন্তু তিনি এমপি হতে পারেননি। এখন দলকে বিভক্ত করছেন। তাই এই এলাকায় তাকে মানা হবে না।"

গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাটমোহর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি রুমা এই কথা বলেন। তিনি আরও জানান, "গত তিন মাস যাবত আমি এমপি হয়েছি। এখনো আমি এলাকার উন্নয়নের কথা ফেসবুকে দেইনি। আজ থেকে দেবো। এলাকার উন্নয়ন করবো। আপনারা আমার কাছে আসবেন। আমি সব সময় সহযোগিতা করবো।"

সমাবেশের প্রধান বক্তা পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ বলেন, "রুমা পার্লামেন্ট সদস্য আর আমি জেলা বিএনপির সদস্য সচিব। রুমা উন্নয়ন দেখবে, আমি সাংগঠনিক বিষয় দেখবো। বহিরাগত কেউ এখানে কোন সুবিধা নিতে পারবে না।" তিনি প্রশাসনকে এ ব্যাপারে সজাগ থাকার আহবান জানান।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাহমুদুল আলমের সভাপতিত্বে ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন, পাবনা জেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান, মনির উদ্দিন মনি, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজির সরকার, গুনাইগাছা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, মূলগ্রামের আনোয়ার হোসেন, ডিবিগ্রামের মজনুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, মহিলা নেত্রী শিরিন শিলা, বিলচলনের গোলজার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীমসহ বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিশাল র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রীড়ামুখী যুবসমাজ গড়লে মাদক ও অপরাধমুক্ত সমাজ সম্ভব: অ্যাডভোকেট হেমায়েত হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


ক্রীড়ামুখী যুবসমাজ গড়লে মাদক ও অপরাধমুক্ত সমাজ সম্ভব: অ্যাডভোকেট হেমায়েত হোসেন

যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণদের আইকন, শিক্ষানুরাগী, ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট হেমায়েত হোসেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কদমতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা তৈরি করে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন বাড়াতে হবে। কদমতলা যুব সমাজের এ উদ্যোগ প্রশংসনীয়।

চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শওকত আলী সরদার ও সিনিয়র শিক্ষক এস.এম. শাহনেওয়াজ সিকদার (রিপন)-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. শাহ আলম বলেন, “খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন।” তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।


এ সময় আরও উপস্থিত ছিলেন মো. অলিয়ার রহমান সিকদার, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও মেডিকো এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মো. মিকাইল সরদার, চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. হিটলার রহমান খান, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাবেক আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছিন মাস্টার এবং পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাইফুর রহমান।


এর আগে কদমতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশ ও আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশ।

ফাইনাল খেলাকে ঘিরে চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে ছিল উত্তেজনা ও উৎসবের আমেজ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জয় উদ্‌যাপনে মেতে ওঠেন আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশের খেলোয়াড় ও সমর্থকেরা। রানার্সআপ হয় শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালার এতিমখানায় ছাত্রদলের ঘড়ি উপহার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


দীঘিনালার এতিমখানায় ছাত্রদলের ঘড়ি উপহার

খাগড়াছড়ির দীঘিনালায় বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে ঘড়ি বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শিক্ষার্থীদের সময়ের মূল্য ও সময়ানুবর্তিতার বিষয়ে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ ও সাধারণ সম্পাদক সোহেল দেওয়ানের দিকনির্দেশনায় এবং দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের অনুপ্রেরণায় উপজেলার বিভিন্ন এতিমখানায় শিক্ষার্থীদের হাতে ঘড়ি তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে সৌজন্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আল আমিন। এ সময় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদস্য খোর্শেদ আলম, কলেজ ছাত্রদলের সভাপতি মো. মামুনুর রশীদ, সহ-সভাপতি হুমায়ুন সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের জীবনে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে তাদের সচেতন করে তুলতে ঘড়ি বিতরণের মতো উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%