০২:৪৮ পি.এম
চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭২ জন গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকে শুরু হয়ে ২৪ ঘণ্টায় ১৬৫টি অভিযান পরিচালিত হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, ২১ আগস্ট সকাল থেকে ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জের ১১টি জেলায় অভিযানে ১৬ হাজার ৮১৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ কেজি ৫৭০ গ্রাম গাঁজা, ১০১ লিটার চোলাই মদ, ২১৪ বোতল স্কফ সিরাপ, ৭৫০ মিলিলিটার বিদেশি মদ ও ৭০টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা
এ ঘটনায় ৫৭টি মামলা রুজু করা হয়েছে। এসব মামলায় ১৭২ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ১৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন