০৬:৪৬ পি.এম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকাগুলোর সৌন্দর্য বর্ধন, উন্মুক্ত স্থান দখলমুক্তকরণ এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করার উদ্দেশ্যে বিশেষ মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান আজ করা হয়েছে।
আজ রবিবার, ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খানের নেতৃত্বে করোর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সবজি বাগান এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়েছে।
অভিযান চলাকালীন, সবজি বাগান এলাকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সকল প্রকার অবৈধ অস্থায়ী দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর, এলাকাটি সম্পূর্ণরূপে খালি ও পরিষ্কার করা হয়। পাশাপাশি, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নার্সারি স্থাপন করার জন্য ৮টি নার্সারির মালিককে ৮টি মামলার মাধ্যমে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে, আজ সন্ধ্যা ৬ টার মধ্যে সংশ্লিষ্ট নার্সারিগুলো থেকে সব গাছ সম্পূর্ণভাবে সরিয়ে ফেলার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ ব্যাপারে জানায়, নগরীর পরিবেশ রক্ষা এবং জনসাধারণের চলাচলের পথকে সুগম করতে অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন